১০:৫৬ পি.এম
বাংলাদেশের চারটি মোবাইল অপারেটরের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব পাওনা আছে। এর মধ্যে গ্রামীণফোনের কাছে রয়েছে ছয় হাজার ১০২ কোটি টাকা, টেলিটকের কাছে রয়েছে পাঁচ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের কাছে রয়েছে ৪৭৩ কোটি টাকা রাজস্ব বকেয়া।
বুধবার কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন।
গ্রামীণফোনের বকেয়া নিয়ে তিনি বলেন, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা আট হাজার ৪৯৪ কোটি এক lakh টাকা। আদালতের নির্দেশনায় দুই কিস্তিতে দুই হাজার ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। তবে, বাকি বকেয়া নিয়ে উচ্চ আদালতে মামলা এখনও চলমান রয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নে মন্ত্রী বাণিজ্যিক টেলিফোনগুলোর বর্তমান গ্রাহক সংখ্যা উল্লেখ করেন যা তিন লাখ ৪০ হাজার।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুজব ও অপপ্রচাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এটা সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্তির বিষয়টি সরকার বিবেচনা করছে। সরকারের বিভিন্ন ব্যবস্থা রয়েছে যা সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধে নিয়োজিত।
ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিটিআরসি ক্ষতিকর, ভুয়া ও গুজব কনটেন্ট অপসারণ করার জন্য উদ্যোগ নিচ্ছে। সাইবার সুরক্ষা আইন অনুযায়ী জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার অনুরোধে আপত্তিকর তথ্য-উপাত্ত বা সাইট অপসারণ ব্লক করার জন্য সংশ্লিষ্ট অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়। তবে, এ ধরনের কার্যক্রমের জন্য বিটিআরসির নিজস্ব প্রযুক্তি ও যন্ত্রপাতি নেই।
কুমিল্লা-৪ আসনের সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নে মন্ত্রী জানান, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক ব্যবহারে ৭৬৪ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে এবং ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা নিট মুনাফা হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন