১১:০১ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের একটি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হোসেন করেন। বুধবার বেলা ১১টায় পরিষদ চত্বরে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ৪ টি এয়ার ফ্লো মেশিন এবং ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নানসহ আরও অনেকেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন