ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার মান উন্নয়নে ভলাকুট ক্ষেত্রনাথ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা


শিক্ষার মান উন্নয়নে ভলাকুট ক্ষেত্রনাথ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন আর গতানুগতিক শিক্ষা কোন কাজেই আসবে না। আমাদের প্রয়োজন মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। এই যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শুধু শিক্ষকরা একা কাজ করলে হবে না। এটা একটি সম্মেলিত কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে।"

আরও পড়ুন: টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ মাসের শিশু দগ্ধ

বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক খান মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাজী মো: আতাউর রহমান গিলমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ভলাকুট ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মো: বরকত উল্লাহ, চাতলপার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার, প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক সোহরাব শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারুয়ার এবং ৮ম শ্রেণির ছাত্রী সাউদা ইসলাম।

সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানসহ অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার: দীপেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:০৫ এম


বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার: দীপেন এমপি

বর্তমান সরকার বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেন সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। তিনি উল্লেখ করেন, সরকারের প্রধান লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং তাদের পাশে থাকা। তাই পুনর্বাসনের পাশাপাশি সরকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণ ও কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছি, তাদের সমস্যার কথা শুনছি এবং ত্রাণ বিতরণ করছি। কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারি সহায়তা থেকে বাদ পড়বে না।

বুধবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে রাজস্থলী উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা সাব ভাষণ দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের প্রকৃতিক দুর্যোগের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। প্রধানমন্ত্রী নিজেই চেষ্টা করছেন বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণির মানুষের সমান উন্নয়ন এবং সমান অধিকার নিশ্চিত করার জন্য। এই দুর্গম পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক সহায়তা নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অব্যাহত রেখেছে। এবারের প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। একই সাথে দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সেনাবাহিনী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রফিক আহম্মদ উপদেষ্টা জেলা বিএনপির, আলী বাবর সি, যুগ্ন সম্পাদক জেলা বিএনপি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ সভাপতি ছকির আহম্মদ, সহ সভাপতি চাথোয়াই মারমা, সহ সভাপতি মুইথুই অং মারমা, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য প্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, মমতাজ মিয়া সভাপতির জেলা শ্রমিক দল, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান এমপি রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান তার বক্তব্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পদ শুন্য ও প্রাসংগিক অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আরো সার্বিক সহযোগিতার জন্য কামনা করেন। পরে এমপি সকলের কথা মনোযোগ সহকারে শুনে বিভিন্ন সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এর আগে এমপি উপজেলার তাইতং পাড়া হ্নারা খালের উপর অসমাপ্ত ব্রীজের কাজ সমাপ্ত করার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে, তাদের পুনর্বাসনের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের তীব্র নিন্দা হুথির বক্তব্যের ওপর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:০৮ এম


কাতারের তীব্র নিন্দা হুথির বক্তব্যের ওপর

হুথির এক সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ রাখা এবং সামুদ্রিক চলাচলে বাধা দেওয়ার জন্য রিয়াদকে অভিযুক্ত করে মন্তব্য করেছেন। এ নিয়ে কাতার সেই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো, বিশেষ করে ইয়েমেন সম্পর্কিত ২২১৬ নম্বর প্রস্তাব এবং লোহিতসাগরে চলাচলের অধিকার ও স্বাধীনতাসংক্রান্ত ২৭২২ নম্বর প্রস্তাব বাস্তবায়নে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছে।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। এর পাশাপাশি, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি দোহারের ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে তারা।

উল্লেখ্য, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে সৌদি আরবে ‘অবরোধ’ আরোপের হুমকি দিয়েছিল আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা। এর মাত্র কয়েক দিন পর তারা সৌদি আরবের বিরুদ্ধে ওই নৌ অবরোধের ঘোষণা দেয়।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:১৭ এম


ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বেলা সাড়ে ১১টায় ধামইরহাট মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে বলেন, ‘আপনার সন্তান আগামি দিনের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পেতে পারে। তাই নিজের এবং রাষ্ট্রের কল্যানে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে প্রত্যেক মায়ের ভূমিকা অপরিসিম।’

সমাবেশে শিশুদের সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়ীত্ব বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ন্যাশনাল ব্যাংকের উপশাখা ব্যাবস্থাপক গোলাম সারোয়ার, জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান। এই অনুষ্ঠানের সঞ্চালক শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

সবশেষে, মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের ফুলকুড়ি থেকে ৫ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, ধামইরহাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ এবং মکتব শাখার ১৮ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি ধলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:২৩ এম


নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি ধলু

নওগাঁয় সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অবস্থিত মাদারমোল্লাহাটের জমিলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ড. এম এম জাহিদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। এছাড়াও, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জেলা জাসাসের সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শামীনূর রহমান শামীম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা।

এর আগে, স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%