০১:০৫ এম
বর্তমান সরকার বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেন সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। তিনি উল্লেখ করেন, সরকারের প্রধান লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং তাদের পাশে থাকা। তাই পুনর্বাসনের পাশাপাশি সরকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণ ও কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছি, তাদের সমস্যার কথা শুনছি এবং ত্রাণ বিতরণ করছি। কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারি সহায়তা থেকে বাদ পড়বে না।
বুধবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে রাজস্থলী উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা সাব ভাষণ দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের প্রকৃতিক দুর্যোগের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। প্রধানমন্ত্রী নিজেই চেষ্টা করছেন বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণির মানুষের সমান উন্নয়ন এবং সমান অধিকার নিশ্চিত করার জন্য। এই দুর্গম পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক সহায়তা নিশ্চিত করবেন।
আরও পড়ুন: সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস
তিনি আরও বলেন, সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অব্যাহত রেখেছে। এবারের প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। একই সাথে দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সেনাবাহিনী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রফিক আহম্মদ উপদেষ্টা জেলা বিএনপির, আলী বাবর সি, যুগ্ন সম্পাদক জেলা বিএনপি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ সভাপতি ছকির আহম্মদ, সহ সভাপতি চাথোয়াই মারমা, সহ সভাপতি মুইথুই অং মারমা, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য প্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, মমতাজ মিয়া সভাপতির জেলা শ্রমিক দল, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান এমপি রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান তার বক্তব্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পদ শুন্য ও প্রাসংগিক অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আরো সার্বিক সহযোগিতার জন্য কামনা করেন। পরে এমপি সকলের কথা মনোযোগ সহকারে শুনে বিভিন্ন সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এর আগে এমপি উপজেলার তাইতং পাড়া হ্নারা খালের উপর অসমাপ্ত ব্রীজের কাজ সমাপ্ত করার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে, তাদের পুনর্বাসনের আশ্বাস দেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন