ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি ধলু


নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি ধলু

নওগাঁয় সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অবস্থিত মাদারমোল্লাহাটের জমিলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ড. এম এম জাহিদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। এছাড়াও, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জেলা জাসাসের সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শামীনূর রহমান শামীম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা।

এর আগে, স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক মো. রায়হান নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে কাজীর মুখ খোলা, এসেছে নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:২৮ এম


এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে কাজীর মুখ খোলা, এসেছে নতুন তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর কারণে নতুন বিতর্কে জড়িয়েছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ঢাকার মগবাজারের একটি বাসায় ধারণ করা ভিডিওগুলো প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এটি রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।

সামাজিক ও গণমাধ্যমগুলোতে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে। গত সোমবার রাতে ভাইরাল হওয়া প্রথম ভিডিওকে দলীয় সমর্থকদের অনেকেই এআই দিয়ে তৈরি দাবি করলেও পরে এমপি নিজেই বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি মরিয়ম খাতুন নামের তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন।

যাহোক, জামায়াত এমপির বিয়ে ও ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া কাবিননামা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তিনি জানান, ১৭ জুন বিয়ে করেছেন। কিন্তু কোথায় বিয়ে সম্পন্ন হয়েছে, তা কাবিননামা নিবন্ধনকারী কাজী জানেন না। কাজী জানিয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে গত পরশু (সোমবার) দিবাগত রাতে। এরপর ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি কাবিননামা প্রস্তুত করেছেন।

কাবিননামার তথ্য অনুযায়ী, সাতক্ষীরার শ্যামনগর থানার ১২নং গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বি এ এম বাকী বিল্লাহের সঙ্গে মঙ্গলবার রাত ৯টার দিকে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে (০১৯১১৩৩২৬…) স্বীকার করেন যে তিনি বিয়ে কবে এবং কোথায় হয়েছে, সে সম্পর্কে জানেন না। তাকে সোমবার রাতে জানানো হয়েছিল, ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে। নিবন্ধন করতে হবে।

ভাইরাল ও আলোচনার ঝড় উঠলে আলাদা দুটি ভিডিওতে এমপির প্রথম স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং তার বাবা মাসুম বিল্লাহ একই ধরনের বক্তব্য দেন। সেখানে তারা জানান, পারিবারিকভাবে তিন লাখ টাকা দেনমোহরে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে।

এখন এ প্রসঙ্গে অপপ্রচার চলছে। তবে জামায়াতের প্রবীণ ও বীর মুক্তিযোদ্ধা এই এমপির ভিডিও ভাইরাল বিষয়টি নিয়ে দলের মাঝে চাপা অসন্তোষ তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে আরো তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ।

এদিকে, গাজী নজরুলের আপত্তিকর ভিডিও ভাইরাল এবং তা নিয়ে অপপ্রচারের অভিযোগের এক পর্যায়ে মোবাইল ক্যামেরায় ধারণ করা আরেকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একটি রুমে গাজী নজরুল ইসলাম এমপিকে তরুণীসহ অবরুদ্ধ করে কয়েকজন ব্যক্তি। ওই ভিডিওতে এমপিকে উদ্দেশ্য করে লোকজন বলছে- জামায়াতে হয়ে এই কাজ কীভাবে করলেন? কদিন এনেছেন? অন্যায় করেছেন কিনা- ইত্যাদি। এসময় গাজী নজরুল মাথা নেড়ে অন্যায় স্বীকার করে বলেন, ‘বিশ্বাস করেন, আজই প্রথম’।

এসময় মেয়েটির নাম জিজ্ঞাসা করলে অনেকক্ষণ চুপ থেকে সে জানায় তার নাম মাহি। সে আরো বলে, ‘আপনারা ভিডিও ডিলিট করে দেন, সবকিছু বলছি। বলেও যা, না বলেও তা। আপনারা এটা নিয়েই তো ঝামেলা করবেন।’

এদিকে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ের একটি কাবিননামাও ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, মেয়েটির জন্ম ২০০৮ সালের ২২ মে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট মরিয়মের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যাতে গাজী নজরুল ইসলাম এমপির গত ২২ জুন স্বাক্ষর করা সুপারিশ রয়েছে। বায়োডাটাটিতে এমপির স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি।’ বায়োডাটাটিতে মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।

যদি ১৭ জুন বিয়ে করে থাকেন, তাহলে ২২ জুন এমপি স্বাক্ষরিত মরিয়মের বায়োডাটাতে ‘অবিবাহিত’ লেখা হয়েছে কেন, এ বিষয়ে জানতে দ্য ডিসেন্ট একাধিকবার গাজী নজরুলকে কল দিয়েছে। তবে তিনি ফোন রিসিভ করেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে।

কাজী বাকীবিল্লাহ এক প্রশ্নের উত্তরে বলেন, আমাকে সোমবার রাতে ফোনে সংসদ সদস্য ও মেয়েটির বিয়ের বিষয়ে বিস্তারিত জানানো হয়। তাদের দ্বারা দেওয়া তথ্যের ভিত্তিতে বিয়ের নিবন্ধন ১৭ তারিখ দেখানো হয়েছে। তার ভাষ্য, কনের বাবা সরাসরি তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন এবং কনে ও অভিভাবক মঙ্গলবার সকালে এসে কাবিননামায় স্বাক্ষর করেন। তিনি বলেন, বিয়ের তারিখ ১৭ তারিখ নির্ধারণ করে দিতে তাকে ফোনে জানানো হয়েছিল। মঙ্গলবার সংশ্লিষ্টরা স্বাক্ষর করেন।

কাবিননামায় কনের নাম ও জন্ম তারিখের অসঙ্গতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য তাকে ফোনে জানানো হয়েছিল। জন্ম তারিখও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী লিখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য, কনের বয়স ১৮ বছর ৩ মাস ছিল।

কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, ১৭ তারিখকে বিয়ের তারিখ হিসেবে নির্ধারণ করতে তাকে ঢাকা থেকে ফোনে বলা হয়েছিল, আর স্বাক্ষর পরে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৪০ এম


নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, প্রতিপাদ্য হচ্ছে “দেশপ্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদাই দিন।”

 জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশ গ্রহণ করেছে। চ্যাম্পিয়ন হয়েছে সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শামসুল কবীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসা. নাজমা আকতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ দুর্নীতির কুফল, নৈতিকতা, সততা এবং শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুর্গন্ধে বন্ধ কক্ষের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৩ এম


বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুর্গন্ধে বন্ধ কক্ষের ঘটনা

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসের কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানিয়েছেন যে, ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে ব্যবহার করেন। উচ্ছ্বাস কর্মকার একটি কক্ষে একাই থাকতেন। কক্ষটি বেশ কিছুদিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল এবং সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের শিক্ষার্থীরা পুলিশের কাছে খবর দেন। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গাজী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।"

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানিয়েছেন যে, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগাল্যান্ডে ৩,৫০০ বছরের ইতিহাসের বিস্ময়কর নিদর্শন গুহার অন্ধকারে লুকিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৩ এম


নাগাল্যান্ডে ৩,৫০০ বছরের ইতিহাসের বিস্ময়কর নিদর্শন গুহার অন্ধকারে লুকিয়ে

ভারতের নাগাল্যান্ডের নকলাক (Noklak) জেলার নাগা হিলস ওফিওলাইট বেল্ট অঞ্চলে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রায় ৩,৫০০ বছর আগের মানব বসতির গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। গুহা এবং পাথরের আশ্রয়স্থলে (রকশেল্টার) উদ্ধার হওয়া বিভিন্ন নিদর্শন উত্তর-পূর্ব ভারতের প্রাগৈতিহাসিক ইতিহাসের সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।

মঙ্গলবার (২১ জুলাই) এই সময়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চলতি বছরের মার্চ মাসে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং নাগাল্যান্ড সরকারের শিল্প ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুসন্ধানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিয়াতোশি জামির। তাঁর সঙ্গে গবেষক ড. হেমে লামথাইউ, ড. লিমাসানেন লঙ্গকুমের, খুমেং টি, রবিনসন হুইদ্রোম এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিক্টোরিয়া লেইরি ছিলেন।

গবেষক দল নকলাক জেলার চিফুর (Chiphur) গ্রামের চুনাপাথরের পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে পাঁচটি গুহা এবং চারটি রকশেল্টারের সন্ধান পান। পরে খননকার্যের মাধ্যমে উদ্ধার করা হয় দড়ির ছাপযুক্ত প্রাচীন মাটির পাত্র, পাথরের তৈরি হাতিয়ার, আগুন জ্বালানোর চুল্লির অবশিষ্টাংশ এবং পোড়া শস্যের নমুনা।

উদ্ধার হওয়া শস্যের মধ্যে ফক্সটেল মিলেট (Foxtail Millet) এবং জবস টিয়ার্স (Job's Tears)-এর কার্বনাইজড নমুনাও অন্তর্ভুক্ত। গবেষকদের মতে, এসব নিদর্শন থেকে বোঝা যায়, সে সময়ের মানুষ কৃষিকাজের সঙ্গে সঙ্গে শিকারও করতেন।

নমুনাগুলোর বয়স নির্ধারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বেটা অ্যানালিটিক ল্যাবরেটরিতে অ্যাক্সিলারেটর মাস স্পেকট্রোমেট্রি (AMS) প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করা হয়েছে। পরীক্ষায় দেখা যায়, লেইলো কা (Leilo Kaa) রকশেল্টারের বয়স প্রায় ৩,৫০০ বছর এবং কাথসো কা (Kathso Kaa) গুহার বয়স প্রায় ১,০০০ বছর।

গবেষকদের মতে, এই আবিষ্কারটি শুধুমাত্র নাগাল্যান্ড নয়, পুরো উত্তর-পূর্ব ভারতের প্রাচীন মানব বসতি, কৃষি, মৃৎশিল্প, প্রাচীন প্রযুক্তি এবং তৎকালীন জীবনযাত্রার সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন তথ্য প্রদান করবে।

উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলো নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম এবং নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চলতি বছরের অক্টোবরে একটি বিশেষ প্রদর্শনীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বিজ্ঞানীদের আশা, এই প্রদর্শনী ভারতের হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাসের এক নতুন অধ্যায় উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%