ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আর্থিক অনুদান দিলেন যুবদল নেতা মোঃ রনি মিয়া


মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আর্থিক অনুদান দিলেন যুবদল নেতা মোঃ রনি মিয়া

সুনামগঞ্জের মধ্যনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন সিলেট মহানগর যুবদল নেতা মো. রনি মিয়া।

বুধবার (২১ অক্টোবর) তিনি মধ্যনগর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, গ্রাম মধ্যনগর দূর্গা মন্দির, মধ্যনগর বড়বাড়ি দূর্গা মন্দির, বৈঠাখালি দুর্গা মন্দির, মাছিমপুর দুর্গা মন্দির ও গলহা দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শনকালে রনি মিয়া বলেন, ধর্ম যার যার রাষ্ট্রের উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে এটাই আমাদের কাছে অত্যান্ত আনন্দের বিষয় । তিনি পূজামণ্ডপের আয়োজক ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানান এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধ্যনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে সকলের আর্শীবাদ সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয়
বিএনপি নেতা গোলাম মোস্তফা, সোহেল মিয়া, বিএনপি নেতা এমদাদ হোসেন, কাঁচা মিয়া যুবদল নেতা ইকবাল হোসেনসহ
পূজা উদযাপন কমিটির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কিনে না দেয়ায় বাড়ি ছেড়ে যাওয়া শিশু ১৪ দিন পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


মোবাইল কিনে না দেয়ায় বাড়ি ছেড়ে যাওয়া শিশু ১৪ দিন পর উদ্ধার

১০ বছর বয়সি শাফায়াত হোসেন মোবাইল কিনে না দেয়ায় তার পরিবারের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ১৪ দিন নিখোঁজ থাকার পর, ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ ঘুরে অবশেষে তার বাবা-মা পুলিশ সহায়তায় তাকে ফিরে পান।

বুধবার (২১ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শাফায়াত মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকার সাবের হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ৮ অক্টোবর মোবাইল কিনে না দেয়ায় রাগ করে বাড়ি থেকে চলে যায় শাফায়াত। এরপর তার খোঁজে অনেক চেষ্টা করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে তার বাবা সাবের হোসেন থানায় নিখোঁজ ডায়েরি করেন।

উদ্ধারের পর শিশুটি জানায়, বাড়ি থেকে চলে যাওয়ার পর ঢাকায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে চট্টগ্রামে নিয়ে যায়। পরে সেখান থেকে পালিয়ে আবার ঢাকায় ফিরে আসে সে। এ সময় আরেক ব্যক্তি তাকে লঞ্চে চাকরি দেয়। কিছুদিন পরে সেই চাকরি ছেড়ে নারায়ণগঞ্জ চলে যায় শাফায়াত। সবশেষ নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের লঞ্চে ওঠে সে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পুলিশ শিশুটির আত্মীয়স্বজনের সহযোগিতায় মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাটে অপেক্ষা করতে থাকে। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে একটি লঞ্চ সেই ঘাটে পৌঁছালে পুলিশ ওই লঞ্চ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে থানায় নিয়ে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

দীর্ঘ ১৪ দিন পর আদরের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শাফায়াতের বাবা-মা। তারা পুলিশকে ধন্যবাদ জানান সন্তানকে উদ্ধার করে দেয়ার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ফেনীর প্রকৌশলী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ফেনীর প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, ‘তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এতে দুর্ঘটনার কারণ এবং জড়িত অন্যান্য বিষয় বিস্তারিতভাবে উঠে আসবে।’

এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন যে, রেললাইনে মেরামতের কাজ চলছিল, কিন্তু তাকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, কর্ণফুলী কমিউটার ট্রেনটিকে লাইন ক্লিয়ারেন্স পেপার প্রদানকারী নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেনও রেললাইনে মেরামতকাজের বিষয়ে কোনো তথ্য না পাওয়ার দাবি করেছেন।

দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকবে না, প্রার্থী পক্ষে কাজ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকবে না, প্রার্থী পক্ষে কাজ করতে হবে

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক ব্যবহার করা হবে না। তবে, দল মনোনীত প্রার্থী থাকবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সকলকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় ২ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় অংশগ্রহণ করে নেতা-কর্মীদের এই নির্দেশনা প্রদান করেন।

জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, দলের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, "প্রার্থীদের মধ্যে যোগ্য ব্যক্তিকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে।"

প্রতিনিধি সভায় বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না এবং যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ারসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বিজয়া দশমীতে সিঁদুর খেলা, নারীদের মধ্যে আনন্দের পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


নাটোরে বিজয়া দশমীতে সিঁদুর খেলা, নারীদের মধ্যে আনন্দের পরিবেশ

নাটোর, ২১ অক্টোবর ২০২৬ : আজ নাটোরের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দশমী বিহিত পূজা ও পূজা পরবর্ত্তী ‘অপরাজিতা পূজা’ সম্পন্ন হওয়ার পর নারীরা সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন।

বিজয়া দশমীতে দেবী দুর্গার পায়ে সিঁদুর ছোঁয়ানো হয় এবং বিবাহিত নারীরা মা দুর্গার সিঁথিতে সিঁদুর দেন। দেবীর কাছে প্রার্থনা করার পর নারীরা একে অপরের সিঁথিতে, গালে ও মুখে সিঁদুর লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বী নারীদের বিশ্বাস, দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণের মাধ্যমে তাদের সিঁথির সিঁদুর ও পারিবারিক কল্যাণ অক্ষয় হবে।

সিঁদুর খেলাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ঢাকের বাদ্য ও ভক্তিমূলক গানের সুরে বিবাহিত নারী ও শিশুরা আনন্দে নাচগান করেন। তবে বিজয়ার বেদনা বিধুর পরিবেশও লক্ষ্য করা যায়।

বুধবার সন্ধ্যায় মণ্ডপগুলো থেকে জেলা শহরের জয়কালী দীঘির দিকে বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রা শুরু হবে, যা মধ্যরাত পর্যন্ত চলবে।

পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় জানান, নাটোর পৌর এলাকার ৫০টি মণ্ডপের বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রা জয়কালী দীঘিতে গিয়ে শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%