ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা


নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, প্রতিপাদ্য হচ্ছে “দেশপ্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদাই দিন।”

 জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশ গ্রহণ করেছে। চ্যাম্পিয়ন হয়েছে সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শামসুল কবীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসা. নাজমা আকতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ দুর্নীতির কুফল, নৈতিকতা, সততা এবং শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: বৃহস্পতিবার সিলেটের কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুর্গন্ধে বন্ধ কক্ষের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৩ এম


বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুর্গন্ধে বন্ধ কক্ষের ঘটনা

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসের কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানিয়েছেন যে, ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে ব্যবহার করেন। উচ্ছ্বাস কর্মকার একটি কক্ষে একাই থাকতেন। কক্ষটি বেশ কিছুদিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল এবং সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের শিক্ষার্থীরা পুলিশের কাছে খবর দেন। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গাজী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।"

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানিয়েছেন যে, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগাল্যান্ডে ৩,৫০০ বছরের ইতিহাসের বিস্ময়কর নিদর্শন গুহার অন্ধকারে লুকিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৩ এম


নাগাল্যান্ডে ৩,৫০০ বছরের ইতিহাসের বিস্ময়কর নিদর্শন গুহার অন্ধকারে লুকিয়ে

ভারতের নাগাল্যান্ডের নকলাক (Noklak) জেলার নাগা হিলস ওফিওলাইট বেল্ট অঞ্চলে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রায় ৩,৫০০ বছর আগের মানব বসতির গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। গুহা এবং পাথরের আশ্রয়স্থলে (রকশেল্টার) উদ্ধার হওয়া বিভিন্ন নিদর্শন উত্তর-পূর্ব ভারতের প্রাগৈতিহাসিক ইতিহাসের সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।

মঙ্গলবার (২১ জুলাই) এই সময়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চলতি বছরের মার্চ মাসে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং নাগাল্যান্ড সরকারের শিল্প ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুসন্ধানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিয়াতোশি জামির। তাঁর সঙ্গে গবেষক ড. হেমে লামথাইউ, ড. লিমাসানেন লঙ্গকুমের, খুমেং টি, রবিনসন হুইদ্রোম এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিক্টোরিয়া লেইরি ছিলেন।

গবেষক দল নকলাক জেলার চিফুর (Chiphur) গ্রামের চুনাপাথরের পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে পাঁচটি গুহা এবং চারটি রকশেল্টারের সন্ধান পান। পরে খননকার্যের মাধ্যমে উদ্ধার করা হয় দড়ির ছাপযুক্ত প্রাচীন মাটির পাত্র, পাথরের তৈরি হাতিয়ার, আগুন জ্বালানোর চুল্লির অবশিষ্টাংশ এবং পোড়া শস্যের নমুনা।

উদ্ধার হওয়া শস্যের মধ্যে ফক্সটেল মিলেট (Foxtail Millet) এবং জবস টিয়ার্স (Job's Tears)-এর কার্বনাইজড নমুনাও অন্তর্ভুক্ত। গবেষকদের মতে, এসব নিদর্শন থেকে বোঝা যায়, সে সময়ের মানুষ কৃষিকাজের সঙ্গে সঙ্গে শিকারও করতেন।

নমুনাগুলোর বয়স নির্ধারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বেটা অ্যানালিটিক ল্যাবরেটরিতে অ্যাক্সিলারেটর মাস স্পেকট্রোমেট্রি (AMS) প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করা হয়েছে। পরীক্ষায় দেখা যায়, লেইলো কা (Leilo Kaa) রকশেল্টারের বয়স প্রায় ৩,৫০০ বছর এবং কাথসো কা (Kathso Kaa) গুহার বয়স প্রায় ১,০০০ বছর।

গবেষকদের মতে, এই আবিষ্কারটি শুধুমাত্র নাগাল্যান্ড নয়, পুরো উত্তর-পূর্ব ভারতের প্রাচীন মানব বসতি, কৃষি, মৃৎশিল্প, প্রাচীন প্রযুক্তি এবং তৎকালীন জীবনযাত্রার সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন তথ্য প্রদান করবে।

উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলো নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম এবং নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চলতি বছরের অক্টোবরে একটি বিশেষ প্রদর্শনীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বিজ্ঞানীদের আশা, এই প্রদর্শনী ভারতের হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাসের এক নতুন অধ্যায় উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরকে বিদ্যালয় থেকে ঝড়ে পড়া, বাল্য বিয়ে ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ এম


তানোরকে বিদ্যালয় থেকে ঝড়ে পড়া, বাল্য বিয়ে ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষণা

 

আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত' এই প্রতিপাদ্যকে মাথায় রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ও বাল্য বিবাহ এবং শিশু শ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদের মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাসের সান্তালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শপথ বাক্য পড়ান তানোর উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, তানোর থানার তদন্ত ওসি ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন রাজু উইলিয়াম রোজারিও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, স্বর্ণ পদক প্রাপ্ত কৃষিবিদ নুর মোহাম্মদ, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের কর্মকর্তা কর্মচারী, উপকার ভোগী সদস্য, শিক্ষার্থী, তানোর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা সকলেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে গত বছরের ১৮ই ডিসেম্বর থেকে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত বিষয়ক বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিশু শ্রমে নিয়োজিত পরিবারগুলোকে আয় বৃদ্ধি বিষয়ক কর্মকান্ডে সম্পৃক্ত করে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে তানোর উপজেলাকে বিদ্যালয় থেকে ঝরে পড়া, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গোল্ডেন বল’ নিয়ে নতুন বিতর্ক, আলোচনায় মেসি-রদ্রি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০২:০৫ এম


‘গোল্ডেন বল’ নিয়ে নতুন বিতর্ক, আলোচনায় মেসি-রদ্রি

 

২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ স্পেনের অধিনায়ক রদ্রি জিতেছেন। তবে পুরস্কার ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে তুমুল। কারণ, পুরো টুর্নামেন্টে রদ্রি একটি গোলও করেননি এবং কোনো অ্যাসিস্টও নেই। অন্যদিকে, ৩৯ বছর বয়সী লিওনেল মেসি আট গোল ও চার অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর জন্য সহায়তা করেছিলেন। ফলে অনেক সাবেক ফুটবলার, বিশ্লেষক ও সমর্থক মনে করছেন, ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে গোল্ডেন বলের সবচেয়ে বড় দাবিদার মেসিই।

পরিসংখ্যানও এই দাবিকে দৃঢ় করছে। গোল (৮) এবং অ্যাসিস্টে (৪) মেসি ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়। গোল তৈরির ক্ষেত্রেও মেসি শীর্ষস্থানীয়দের একজন ছিলেন। আর্জেন্টিনার আক্রমণের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সরাসরি অবদান ছিল। সেমিফাইনাল পর্যন্ত মেসি নিয়মিত ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন এবং দলের ফাইনালে উত্তরণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন।

বিশ্বকাপের পরে বিভিন্ন টেলিভিশন বিশ্লেষণেও সাবেক কিছু তারকা মেসির পক্ষে মতামত দিয়েছেন। তাদের যুক্তি, গোল্ডেন বলের মতো পুরস্কারে শুধুমাত্র দলগত সাফল্য নয়, বরং পুরো টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের আক্রমণাত্মক প্রভাব, ম্যাচ নির্ধারণকারী অবদান এবং ধারাবাহিকতাকেও বিচার করা উচিত। এই দৃষ্টিকোণ থেকে মেসি রদ্রির তুলনায় এগিয়ে ছিলেন, এমনটাই মত প্রকাশ করেন তারা।

অন্যদিকে, রদ্রির পক্ষে শক্ত যুক্তিও রয়েছে। ফিফার কারিগরি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, স্পেনের খেলার ছন্দ নিয়ন্ত্রণ, রক্ষণ থেকে আক্রমণের সংযোগ স্থাপন, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং বল বণ্টনে রদ্রির ভূমিকা অসাধারণ ছিল। পুরো টুর্নামেন্টে স্পেন শুধুমাত্র একটি গোল হজম করেছে এবং রক্ষণাত্মক আধিপত্যের কেন্দ্রে এই মিডফিল্ডার ছিলেন। তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৫৩টি পাস সফলভাবে সম্পন্ন করেন (৯৪ শতাংশ সফলতা) এবং ফাইনালে ১০৫ পাসে ১০১টি সফল করেন। ৮০ শতাংশ সময়ে তিনি প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি। গোল বা অ্যাসিস্ট না থাকলেও তার ম্যাচের গতি নিয়ন্ত্রণের প্রভাব স্পষ্ট ছিল।

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া পুরস্কার ঘোষণার পর রদ্রির পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, ‘সবকিছু শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে বিচার করা যায় না। রদ্রি আমাদের নেতা। মাঠে সে যা করেছে, সেটাই আমাদের বিশ্বকাপ জেতার ভিত্তি।’

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন, গোল্ডেন বলের মানদণ্ড কি পরিবর্তিত হয়েছে। তাদের মতে, মেসির আক্রমণভাগে প্রভাব ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় গল্প, তাই ব্যক্তিগত পুরস্কারও তার প্রাপ্য ছিল। আবার অন্য একটি অংশের মত, একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের অবদান প্রায়ই পরিসংখ্যানের মধ্যে ধরা পড়ে না, তাই রদ্রির পুরস্কার প্রাপ্য।

সবশেষে, ২০২৬ বিশ্বকাপ শেষ হলেও গোল্ডেন বল নিয়ে বিতর্ক থামেনি। মেসির চোখ ধাঁধানো গোল-অ্যাসিস্টের পক্ষে এবং রদ্রির অদৃশ্য কিন্তু ম্যাচ নিয়ন্ত্রণকারী প্রভাবের বিরুদ্ধে। ফিফা শেষ পর্যন্ত স্পেনের মিডফিল্ডারকে নির্বাচিত করলেও ফুটবল বিশ্বে এই বিতর্ক অনেকদিন আলোচনায় থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%