০৭:২৯ পি.এম
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পূর্বে পপ তারকা রিতা ওরার পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড অসন্তোষ প্রকাশ করেছে।
অনুষ্ঠানটি ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে। এই কারণে দলের ওয়ার্ম-আপে ব্যাঘাত ঘটছে।
রবিবার (৫ জুলাই) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচটি স্থানীয় সময় সাড়ে তিনটায় শুরু হবে।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর
দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মূল মাঠের আউটফিল্ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে যার ফলে ক্রিকেটারদের মূল উইকেটের পাশে বোলিং অনুশীলন করতে এবং রান-আপ মার্ক করার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।
অনুষ্ঠানের সময় খেলোয়াড়দের মূল মাঠে অনুশীলন করার পরিবর্তে পাশের ‘নার্সারি গ্রাউন্ডে’ অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। যা সাধারণত কেবল নেট প্র্যাকটিসের জন্য ব্যবহৃত হয়।
ইংল্যান্ড দলের অসন্তোষের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়মের কিছুটা পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিতা ওরার পারফরম্যান্স শুরু হওয়ার আগে বোলারদের মূল মাঠে গিয়ে রান-আপ মার্ক করা এবং বোলিং অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।
এতে করে খেলোয়াড়দের প্রস্তুতিতে বড় কোনো ঘাটতি সৃষ্টি হবে না।
আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মোলিনাক্স বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন এবং রিতা ওরার উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি রসিকতাও করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন