ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে: মীর শাহে আলম


চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সরবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পরিচ্ছনতা কর্মীদের আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন। বিগত সংসদে যে বাজেট পাস করা হয়েছে, সেই বাজেটে এই অর্থ সংকোলন করা আছে। কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে কমিশন, স্থানীয় সরকার ও অর্থবিভাগ এই মন্ত্রণালয়ে বসে আমরা সিন্ধান্ত নেব কোন নির্বাচন আগে করবো।

আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

লোডশেডিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদেরকে নবায়ন যোগ্য বিদ্যুতে যেতে হবে। সোলার প্যানেলের ওপর বেশী করে জোর দিতে হবে। তাহলেই দেখবেন আপাতত যে ক্রাইসিস গুলি আছে, সেই ক্রাইসিস আর থাববে না। আমরা যদি ব্যবসা প্রতিষ্টানে, স্কুলে, বাড়ীতে সবাই সোলার প্যানেল ব্যবহার শুরু করি তাহলে নবায়নযোগ্য বিদ্যুতের খরচ এক বছরের মধ্য উঠে আসবে।

এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ विद्यालय মাঠে একটি ফলদ গাছের চারা রোপন করেন। পরে তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, শিশু উদ্যান ও ময়লার ভাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন: শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় তার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন’। এই প্রতিযোগিতা হাতিরঝিলে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় সাড়ে ৩ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, ‘রান দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে।

এ তথ্য আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শারীরিক সুস্থতা ও সক্রিয় জীবনযাপনকে উৎসাহিত করতে এবং ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করতে টানা দ্বিতীয়বারের মতো অ্যাক্টিভপালস বাংলাদেশের এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি স্পন্সর করছে তুর্কি এয়ারলাইন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশে তার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং অ্যাক্টিভপালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর হাসান।

ইসলাম গুরে বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের ক্রমবর্ধমান রানিং কমিউনিটিকে সহায়তা করার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মানুষ এবং সংস্কৃতিকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।

এ আয়োজনটি ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স অ্যান্ড ডিস্টেন্স রেসেস’ (এআইএমএস)-এর একটি নিবন্ধিত রেস। ২১.০৯৫ কিলোমিটারের হাফ ম্যারাথন কোর্সটি এআইএমএস দ্বারা প্রত্যয়িত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা পরিমাপকৃত।

এ পর্যন্ত প্রতিযোগিতাটিতে অংশ নিতে ২ হাজারেরও বেশি দৌড়বিদ নিবন্ধন সম্পন্ন করেছেন। ২১.০৯৫ কিমি হাফ ম্যারাথন, ১৪.৬৪৫ কিমি চ্যালেঞ্জ রান, ৭.৩২১ কিমি এফএনএফ রান এবং ১.৫ কিমি ফান্ড রান— এই চারটি বিভাগে মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই কমপ্লেক্স ব্যবহারের আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের জন্য বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণের ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোত্তালেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে নানাভাবে উদ্যোগ নিয়ে এটি শুরু করা হলো। তিনি বলেন, "আশা করি আর কখনো এটি অর্থের কারণে বন্ধ হবে না।" শহিদুল ইসলাম আরও উল্লেখ করেন যে, সরকারি-বেসরকারি সবার তরফ থেকে কমপ্লেক্সটি চালু রাখার চেষ্টা করা হবে।

এদিকে, ২০১৭ সালে ১০ একর জমির ওপর রংপুর মহানগরীর উত্তম এলাকায় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ, যাতে রংপুর বিভাগের আট জেলার নারীদের খেলাধুলার প্রসার, উন্নয়ন ও বিকাশ ঘটানো যায়। ২০২৩ সালের ২ আগস্ট রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পর গত আড়াই বছর এখানে কোনো খেলাধুলা বা প্রশিক্ষণের আয়োজন হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন।

আজ রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে, জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা একটি অনন্য ও শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যা তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে সহায়তা করবে।

তিনি উল্লেখ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো যুগান্তকারী কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করে, জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে। এই শিশুরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিং-কে নতুন কুঁড়ি স্পোর্টসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে, মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন। এসময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ক্রীড়াবিদ, প্রশিক্ষক (কোচ), রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে বড় সংকটে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


হরমুজে বড় সংকটে যুক্তরাষ্ট্র!

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি সংকটে পড়েছে। খুব দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এ সেনাদের মানসিক স্বাস্থ্য এবং রসদ সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই প্রশান্ত মহাসাগর থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর ছেড়ে গেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারসহ রণতরিটিকে পরে সিঙ্গাপুর প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার উদ্ধৃতিতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, জর্জ ওয়াশিংটন এখন প্রশান্ত ও ভারত মহাসাগরকে সংযুক্তকারী মালাক্কা প্রণালিতে অবস্থান করছে। এটিকে ভারত মহাসাগরের দিকে পাঠানো হচ্ছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে বর্তমানে মোতায়েন থাকা দুটি মার্কিন বিমানবাহী রণতরির মধ্যে একটি জায়গা নেবে জর্জ ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে থাকা আব্রাহাম লিংকনের দীর্ঘমেয়াদি মোতায়েন এবং নাবিকদের মনোবল নিয়ে উদ্বেগের পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি সেই নিয়ন্ত্রণ ধরে রাখবেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বিষয়ে জানা যায়, সাধারণত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ছয় থেকে নয় মাসের জন্য মোতায়েন থাকে। তবে যুদ্ধ পরিস্থিতিতে এই সময়সীমা বাড়াও হতে পারে। ইউএসএস আব্রাহাম লিংকন চলতি সপ্তাহে সমুদ্রে ২৬০ দিনের বেশি সময় কাটিয়েছে, যা আধুনিক ইতিহাসে কোনো মার্কিন বিমানবাহী রণতরির দীর্ঘতম মোতায়েনের একটি।

জাহাজটিতে থাকা প্রায় ৫ হাজার নাবিকের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের পরিবার এবং মার্কিন আইনপ্রণেতারা। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং বাড়ি থেকে বিচ্ছিন্ন থাকার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবং আসলে আব্রাহাম লিংকন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। ২০২৬ সালের জানুয়ারিতে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ শুরু হয়।

মার্কিন নৌবাহিনী স্বীকার করেছে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে প্রচলিত রসদ সরবরাহ কেন্দ্রগুলো সামরিক অভিযানে বিঘ্নিত হয়েছে। এর ফলে রণতরিটিতে প্রয়োজনীয় সামগ্রী ও ডাক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেতৃত্ব মিশনের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে—প্রথমে খাবার, এরপর স্বাস্থ্যবিধির সামগ্রী, তারপর ডাক।’ তবে বর্তমানে নাবিকদের জন্য বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা রয়েছে বলেও জানা গেছে।

যদিও আব্রাহাম লিংকনে খারাপ পরিস্থিতির খবর নাকচ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি এসব প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন।

পানামা সফরের সময় সাংবাদিকদের সঙ্গে হেগসেথ বলেন, প্রতিটি জাহাজ, নাবিক ও কমান্ডারকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। দীর্ঘ মোতায়েন সম্পর্কে তিনি বলেন, ‘কিছু মোতায়েন অন্যগুলোর চেয়ে দীর্ঘ হয়ে থাকে। এসব নাবিকের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অন্য সবার চেয়ে বেশি।’

এর পূর্বে সামরিকবিষয়ক দুই সংবাদমাধ্যম নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপস জাহাজটির নাবিকদের মনোবল কমে যাওয়ার এবং গুরুতর মানসিক চাপের খবর প্রকাশ করেছে।

হেগসেথের মন্তব্যের পর আব্রাহাম লিংকনে নাবিকদের পরিস্থিতি নিয়ে পেন্টাগনের জবাবদিহি দাবি করেছেন কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তারা বিষয়টি তদন্ত, আরও তথ্য প্রকাশ এবং জাহাজটির অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন।

সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল নৌবাহিনীর নেতৃত্বকে লেখা এক চিঠিতে বলেছেন, লিংকনের দীর্ঘায়িত মোতায়েন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই ঘটছে এবং ভবিষ্যতে ওই অঞ্চলে আরও দীর্ঘ সময় উল্লেখযোগ্য মার্কিন নৌবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে।

অ্যারিজোনার সিনেটর ও সাবেক মেরিন রুবেন গ্যালেগো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি দুই দলের আইনপ্রণেতাদের নিয়ে জাহাজটি পরিদর্শনের পরিকল্পনা করেছেন। নাবিকদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা ‘শুধু নিন্দনীয় নয়, বিপজ্জনকও।’

ইরান যুদ্ধের কারণে দীর্ঘায়িত মোতায়েন নিয়ে মার্কিন সেনাদের দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকার পাশাপাশি জাহাজ ও সামরিক সরঞ্জামের ওপর বাড়তি চাপ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%