ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি সুবিধা নিতে লেনদেন না করার জন্য সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল


সরকারি সুবিধা নিতে লেনদেন না করার জন্য সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম রামপাল–মোংলায় সরকারি বরাদ্দ বা সুবিধা গ্রহণের জন্য কোনো ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন।

তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি সতর্কতামূলক পোস্ট প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "রামপাল–মোংলায় সরকারি কোনো বরাদ্দ বা সুবিধা পাওয়ার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না। প্রতারণা থেকে সতর্ক থাকুন।"

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

এটি তার পূর্ববর্তী বক্তব্যের পুনরাবৃত্তি, যেখানে তিনি একাধিকবার সতর্ক করেছেন যে, তার নাম ব্যবহার করে কেউ যাতে প্রতারণা করতে না পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডের আল্পসে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ নিহত, ৪০ আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


সুইজারল্যান্ডের আল্পসে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ নিহত, ৪০ আহত

সুইজারল্যান্ডের দুর্গম আল্পাইন অঞ্চলে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানে ওলন্দাজ (ডাচ) পর্যটকবাহী একটি বাস উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার এই হতাহতের খবর স্থানীয় সময় শুক্রবার সুইজারল্যান্ডের গ্রিসনস ক্যান্টনের পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশের সূত্রে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার ৪৫ জন ডাচ পর্যটক নিয়ে বাসটি সুইজারল্যান্ডের পূর্ব অঞ্চলের 'সুশ' (Susch) গ্রামের কাছে একটি নির্মাণাধীন এলাকায় উল্টে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। অন্তত ৭টি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ১৩টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৭ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। পুলিশ জানিয়েছে, বাকি ৩০ জন সামান্য আহত হয়েছেন।

নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বলেন, "এই দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমার সমবেদনা।" এছাড়া, নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালকজান্ডার ও রানি ম্যাক্সিমা নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় অসহায় ও দুস্থদের মাঝে গরুর মাংস বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


মোংলায় অসহায় ও দুস্থদের মাঝে গরুর মাংস বিতরণ

বাগেরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : মোংলায় ১৪শ’ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন (ঢাকা)।

শুক্রবার বিকেলে পৌর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে, দুস্থ নারী ও পুরুষদের হাতে মাংস তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি, সুপ্রিম কোর্টের অ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় বাঙ্গালী ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মাংস বিতরণকালে অ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ১৫টি গরু জবাই করে তার মাংস এখানকার অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যদি সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোর চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না।’

তিনি ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচির আয়োজকরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির এই সময়ে দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর প্রোটিনের অভাব মেটাতে এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। মাংস হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অরেঞ্জ গাউনে সাফা কবিরের নতুন ছবি ভক্তদের মন জিতে নিল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


অরেঞ্জ গাউনে সাফা কবিরের নতুন ছবি ভক্তদের মন জিতে নিল

ছোট পর্দার একটি পরিচিত মুখ হলেন সাফা কবির। তাঁর অভিনয়ের দক্ষতার পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন স্টাইল সবসময়ই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সক্রিয়, যেখানে নিজের কাজ এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও প্রশংসার পাত্র হয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে, সাফা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে পাঁচটি ছবি পোস্ট করেন। এই ছবিগুলোতে কমলা রঙের পোশাকে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা পড়েছেন অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে সাফাকে দেখা যায় অরেঞ্জ রঙের স্লিভলেস গাউনে। তুলনামূলক খোলামেলা আবহের এই সাজে তাঁর মেকআপ ও স্টাইলিংয়ে ছিল স্নিগ্ধতার ছাপ। দিনের আলোয় ইনডোর পরিবেশে তোলা ছবিগুলোতে সাফার উপস্থিতিতে একদিকে স্বাভাবিকতা, অন্যদিকে আকর্ষণীয় ফ্যাশন সেন্সের প্রকাশ ঘটেছে।

ছবি প্রকাশের পরপরই তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কমেন্ট বক্সে অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য, পোশাক ও স্টাইলের প্রশংসা করেন। নানা ইতিবাচক মন্তব্যের পাশাপাশি তাঁর অনুসারীরা ভালোবাসাও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নাটক ও টেলিফিল্মের পাশাপাশি সাফা কবির ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের ক্ষেত্রেও তাঁর ব্যস্ততা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদন অঙ্গনের নানা আয়োজনে তাঁকে দেখা যায়। কাজের ব্যস্ততার ফাঁকে নিয়মিত নতুন ফটোশুট এবং নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ হাজার টনের বেশি বিস্ফোরক দিয়ে ইসরাইলি হামলা, লেবাননে ভূমিকম্পের মতো অনুভূতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


১ হাজার টনের বেশি বিস্ফোরক দিয়ে ইসরাইলি হামলা, লেবাননে ভূমিকম্পের মতো অনুভূতি

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি বিশাল ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স ও দুটি বড় টানেল ইসরাইলি সামরিক বাহিনী হাজার টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করে উড়িয়ে দিয়েছে।

আল-তাহের পর্বতশ্রেণীর নিচে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই টানেল ধ্বংস করার সময় যে শক্তিশালী বিস্ফোরণ ঘটে, তার তীব্রতায় এলাকাটি ভূকম্পনের মতো কেঁপে ওঠে।

মার্কিন ভূগোলোক জরিপ সংস্থা জানায়, এই বিস্ফোরণের ফলে ৪.১ মাত্রার ভূমিকম্পের সমপরিমাণ তীব্রতা অনুভূত হয়েছিল, যার কম্পন প্রায় ৪০ কিলোমিটার উত্তরের উপকূলীয় শহর সাইদাতেও অনুভূত হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, এই টানেলটি দীর্ঘ দুই দশক ধরে ইরানের অর্থায়ন ও পরিকল্পনায় তৈরি করা হয়েছিল। এখানে হিজবুল্লাহর বদর ইউনিটের একটি প্রধান কমান্ড সেন্টার ছিল, যেখানে বিপুল পরিমাণ রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র উদ্ধার করা হয়।

ইসরাইল দাবি করেছে, কমপ্লেক্সটি পুরোপুরি ধ্বংস করার মাধ্যমে সীমান্তবর্তী একটি নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলার কাজ সম্পন্ন হয়েছে এবং এর ভেতরে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যরা নিহত হয়েছে বা পালিয়ে গেছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিগত মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালালে নতুন করে লেবানন ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। এতে লেবাননে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল করে নেয়। যদিও গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমেছে, তবুও সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনীর এমন বড় ধরনের ধ্বংসাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%