প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইজারল্যান্ডের দুর্গম আল্পাইন অঞ্চলে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানে ওলন্দাজ (ডাচ) পর্যটকবাহী একটি বাস উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার এই হতাহতের খবর স্থানীয় সময় শুক্রবার সুইজারল্যান্ডের গ্রিসনস ক্যান্টনের পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশের সূত্রে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার ৪৫ জন ডাচ পর্যটক নিয়ে বাসটি সুইজারল্যান্ডের পূর্ব অঞ্চলের 'সুশ' (Susch) গ্রামের কাছে একটি নির্মাণাধীন এলাকায় উল্টে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। অন্তত ৭টি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ১৩টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৭ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। পুলিশ জানিয়েছে, বাকি ৩০ জন সামান্য আহত হয়েছেন।
নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বলেন, "এই দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমার সমবেদনা।" এছাড়া, নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালকজান্ডার ও রানি ম্যাক্সিমা নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন