ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কালীগঞ্জে ৫০ নতুন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ


কালীগঞ্জে ৫০ নতুন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ

ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি কৌশল নির্ভর প্রকল্পের আওতায় ৫০ জন নতুন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট তৈরির ওপর দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষনের শেষে উদ্যোক্তাদের বিনামূল্যে থাইল্যান্ডের কেঁচো, চাড়ি ও ভার্মি কম্পোস্ট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ এবং বিলবোর্ড বিতরণ করা হয়। শনিবার সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (ঔঋএঊ) এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, কোলা ও নিয়ামতপুর ইউনিয়নে ‘জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প’ বাস্তবায়ন করছে। প্রকল্পের অংশ হিসেবে নতুন উদ্যোক্তাদের ভার্মি কম্পোস্ট তৈরিতে উৎসাহিত করার জন্য প্রশিক্ষন ও উপকরণ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষনে ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি, কেঁচো সংরক্ষণ, জৈব সার উৎপাদন এবং কৃষিকাজে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান করেন কৃষি উদ্যোক্তা মনোয়ারা বেগম ও মকবুল হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবুপদ বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। এছাড়া সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মণ্ডল প্রমুখ। প্রশিক্ষন শেষে ৫০ জন নতুন উদ্যোক্তার প্রত্যেককে ভার্মি কম্পোস্ট তৈরির জন্য থাইল্যান্ডের কেঁচো, চাড়ি ও প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়। পরে এসব উপকরণ উদ্যোক্তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার প্রস্তুতি: বরিশালে ৬৩৭ মণ্ডপে প্রতিমা তৈরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


দুর্গাপূজার প্রস্তুতি: বরিশালে ৬৩৭ মণ্ডপে প্রতিমা তৈরি

শারদীয় দুর্গাপূজা, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। বরিশাল জেলা ও মহানগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগর ও আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে। বরিশাল জেলা ও মহানগর মিলিয়ে মোট ৬৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৫৯০টি এবং বরিশাল মহানগর এলাকায় ৪৭টি মণ্ডপ রয়েছে।

সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার একটি পূজামণ্ডপ বেড়েছে। দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে শুরু হবে। এর পর ১৭ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

বরিশাল নগরীর ফলপট্টি কালিমাতা ঠাকুরনীর মন্দির ও সদর রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা গেছে, প্রতিমা তৈরিতে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। অধিকাংশ প্রতিমার কাঠামো ও মাটির কাজ প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাকি রয়েছে রং তুলির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা প্রস্তুত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন শিল্পীরা। নগরীর বিভিন্ন পূজামণ্ডপে কোথাও প্রতিমায় শেষ মুহূর্তের কাজ, কোথাও চলছে মণ্ডপের সৌন্দর্যবর্ধন। আবার কোথাও নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ ও আলোকসজ্জা। প্রতিটি মণ্ডপকে আকর্ষণীয় করে তুলতে আয়োজকদের মধ্যে চলছে নানা প্রস্তুতি।

প্রতিমা শিল্পী রনজিৎ পাল জানান, রংসহ প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। ফলে আগের তুলনায় প্রতিমা নির্মাণ ও সাজসজ্জায় ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বাড়তি শ্রম দিতে হচ্ছে। অপরদিকে দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিভিন্ন পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নানা প্রস্তুতি নিচ্ছে। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার একটি মণ্ডপ বেড়েছে। ইতোমধ্যে অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিমা নির্মাণ, রং ও সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব মণ্ডপের প্রস্তুতি সম্পন্ন হবে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারিও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকেও সিসি ক্যামেরাসহ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের সমন্বিত উদ্যোগে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। রবিবার (৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়েছে। বরিশালের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতিতে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে নগরীসহ জেলার বিপনীন বিতানগুলোতে সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুদের নতুন পোষাকসহ অন্যান্য সামগ্রী কেনার ধুম পরেছে।

বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়। সেখানে ১৬৯টি পূজামণ্ডবে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, রাজিহার ইউনিয়নে ৫২, বাকাল ইউনিয়নে ৪৩, বাগধা ইউনিয়নে ২৬, গৈলা ইউনিয়নে ২৪ ও রত্নপুর ইউনিয়নে ২৪টি সহ মোট ১৬৯টি মণ্ডবে এবারের দুর্গা পূজার আয়োজন করা হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, প্রতিটি মণ্ডবে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষের বসবাস থাকায় প্রতি বছর এখানে উৎসবের আমেজ অনেক বেশি থাকে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রতিবছর এখানে পূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগৈলঝাড়া উপজেলার বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দির বরিশাল জেলা তথা বিভাগের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় পূজামণ্ডপ। এবারও এখানে আয়োজনের কোন কমতি রাখেননি আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় মাছ চাষের আড়ালে গাঁজা চাষ, আব্দুল্লাহ মালি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


কয়রায় মাছ চাষের আড়ালে গাঁজা চাষ, আব্দুল্লাহ মালি আটক

খুলনার কয়রায় মাছের ঘেরের বাঁধে গাঁজা চাষের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার মৎস্য ঘের থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং কয়রা গ্রামে।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১ টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তির মাছের ঘেরে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘেরের বাঁধে চাষ করা অবস্থায় চারটি গাঁজা গাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছগুলো উদ্ধার ও জব্দ করে আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাছ চাষের পাশাপাশি ওই ঘেরের বাঁধে গোপনে গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, "মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ মালি নামের একজনকে আটক করা হয়েছে।" তিনি আরও জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ডে কেয়ার ও প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


বরিশাল ডে কেয়ার ও প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু

বরিশাল নগরীর নতুন বাজার এলাকার সপ্তবর্ণ কমিউনিটি সেন্টারে ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে, যাতে তাদের নিরাপদ পরিবেশে যত্ন, শিক্ষা ও বিনোদনের সুযোগ প্রদান করা যায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী মাস উপলক্ষে ৫০ শতাংশ বিশেষ ছাড়ে শিশুদের ভর্তি করানো হচ্ছে। ১০ হাজার টাকা মাসিক চার্জের পরিবর্তে মাত্র ৫ হাজার টাকায় ভর্তি করানো হচ্ছে শিশুদের। ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলের পরিচালক ফারজানা আক্তার মনি জানান, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ ও প্রবেশদ্বারে রয়েছে সিসি ক্যামেরা।

সূত্রমতে, অভিভাবকদের জন্য রয়েছে লাইভ ভিডিও মনিটরিং সুবিধা। সিসি ক্যামেরার ডিভাইস অভিভাবকদের কাছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা ঘরে বসেই তাদের সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন। শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশেষ প্লে জোন। পাশাপাশি পড়াশোনার জন্য মন্ডলী দ্বারা ফ্রি স্কুল পরিচালনার কথা জানিয়েছেন পরিচালক ফারজানা আক্তার মনি।

তিনি জানান, শিশুদের দৈনন্দিন যত্নের বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাচ্চাদের সময়মতো গোসল, খাওয়া-দাওয়া এবং ঘুম পাড়ানোর সকল ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কর্মজীবী বাবা-মায়েদের জন্য এ ধরনের একটি প্রতিষ্ঠান বরিশালে প্রয়োজন ছিল। অনেক পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। আবার কোনো কোনো পরিবারের মায়েরা নেই। এছাড়া বাবা-মাকে বিভিন্ন সময় জরুরি কাজে বা কয়েক দিনের জন্য বাইরে যেতে হয়। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপদে রাখার জন্য এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনির প্রতি শিশুদের যত্ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে বলেন, “ফারজানা আক্তার এসব শিশুর মা হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।” পরিচালক ফারজানা আক্তার মনি বলেন, শিশুদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে রেখে অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত রাখাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং সহজে যোগাযোগের জন্য ০১৭৫০-৩৩৬০৫৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন শিকদার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, চৌগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলই চন্দ্র পাল, চৌগাছা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গোবিন্দ কুমার রাহা, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, দূর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।

সভায় জানানো হয় যে, উপজেলার ১১ ইউনিয়নে মোট ৫১ টি পুজামন্ডপে এ বছর পুজা অনুষ্ঠিত হবে। সভায় আরও জানানো হয় যে, চৌগাছা উপজেলার কোন পুজামন্ডপই ঝুঁকির মধ্যে নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%