ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ


মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ

মেধাবী তরুণদের বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা রোধ করতে দেশে মেধার যথাযথ মূল্যায়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং কর্মসংস্থানে যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। তিনি উল্লেখ করেন, দুর্নীতি, অনিয়ম, নিরাপত্তাহীনতা এবং যোগ্যতার মূল্যায়ন না হওয়ার কারণে মেধাবী তরুণদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির দায় তরুণদের ওপর চাপিয়ে না দিয়ে রাষ্ট্র ও সমাজের ব্যর্থতাকেও বিবেচনায় নিতে হবে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টটিতে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশত্যাগের প্রবণতা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন শায়খ আহমাদুল্লাহ।

এক তরুণের স্টুডেন্ট ভিসা পাওয়ার পর বাঁধভাঙা উল্লাসের ঘটনা উল্লেখ করে তিনি লেখেন, ওই আনন্দের কারণ তাঁকে নতুন এক সমাজ-জিজ্ঞাসার সামনে দাঁড় করিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, তরুণের উচ্ছ্বাস কি উচ্চতর গবেষণার মাধ্যমে দেশ ও জাতিকে সমৃদ্ধ করার সুযোগ পাওয়ার আনন্দ, নাকি উন্নত জীবনের হাতছানি এবং বিদেশে স্থায়ী হওয়ার পথ খুলে যাওয়ার উচ্ছ্বাস।

আরও পড়ুন: দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে

শায়খ আহমাদুল্লাহ বলেন, উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি পড়াশোনা শেষে কাজের অনুমতি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকায় অনেক তরুণ বিদেশমুখী হচ্ছে। এসব দেশের জনসংখ্যা ও জন্মহারসংক্রান্ত সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দক্ষ কর্মী ও তরুণ জনশক্তির প্রয়োজন মেটাতে তারা বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করছে।

বিদেশে উচ্চশিক্ষার বিরোধিতা না করলেও পড়াশোনা শেষে দেশের প্রতি দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। তাঁর মতে, দেশের মানুষের অর্থে শিক্ষার ভিত্তি গড়ে ওঠার পর কেবল উন্নত জীবনের আকাঙ্ক্ষায় বিদেশে স্থায়ী হয়ে দেশের মেধা অন্য দেশের উন্নয়নে ব্যয় হওয়া কাম্য নয়।

তরুণদের দেশ ছাড়ার প্রবণতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ দেশের কর্মসংস্থান, শিক্ষা এবং সামগ্রিক পরিবেশের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও দেশকে দুর্নীতিমুক্ত, স্থিতিশীল এবং বাসযোগ্য করে গড়ে তোলা যায়নি। এখানে মেধার যথাযথ মূল্যায়ন হয় না, ঘুষ ও সুপারিশ ছাড়া চাকরি পাওয়া কঠিন এবং বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা বিরাজ করছে। ফলে মেধাবী তরুণদের কাছে দেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা কঠিন হয়ে পড়ছে।

তবে এত প্রতিকূলতার মধ্যেও তরুণদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, সবাই যদি নিরুপদ্রব জীবনের আশায় বিদেশে পাড়ি জমান, তাহলে দেশের পরিবর্তন ঘটাবে কে? তরুণদের সামনে ত্যাগ ও আদর্শের কোনো বড় লক্ষ্য না থাকাকেও তিনি এ প্রবণতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: চলতি বছরে সারের আমদানি বাড়ানোর ঘোষণা কৃষিমন্ত্রীর

মেধা পাচার রোধে কয়েকটি পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। এর মধ্যে রয়েছে—মেধার যথাযথ মূল্যায়ন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষা থেকেই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চা জোরদার করা।

পোস্টের শেষাংশে তিনি বলেন, একটি দেশের উন্নতি অনেকাংশেই নির্ভর করে তরুণদের মেধা ও দক্ষতার ওপর। সেই মেধা যদি দেশের বাইরে চলে যায় এবং অন্য দেশের উন্নয়নে ব্যবহৃত হয়, তাহলে নিজ দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। তাই মেধা পাচার রোধে রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তিপর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত থাকার আহ্বান হাসান সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


ফ্যাসিস্টদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত থাকার আহ্বান হাসান সরকারের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা যেন আন্দোলনের নামে সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে জানমালের ক্ষতি করতে না পারে, সেদিকে নজর রাখা জরুরি। তিনি সকলকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল থেকে তিনি এই আহ্বান জানান।

বুধবার বেলা ১১টার দিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে শুরু হয়ে মিছিলটি টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, মাহবুব রহমান, আলী আহমেদ টুক্কু, শাহিন আলম, ফারুক আহমেদ ও সানজিত আহমেদ মিথুনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে পুলিশের অভিযান, ৯ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


চকরিয়ায় নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে পুলিশের অভিযান, ৯ গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান পরিচালনার ফলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে এবং ঘটনাস্থল থেকে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে-সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এই অভিযান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ইমতিয়াজ আহম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিহাস উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী সেখানে সমবেত হয়েছেন। সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।

পুলিশ জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার এবং ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে : ইরান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের (মিডটার্ম ইলেকট্রন) ফলাফল প্রকাশের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। তেহরান থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ চালায়, তবে তা তাদের জন্য কখনোই বিজয় বয়ে আনবে না, বরং এটি কেবলমাত্র পরাজয়ের কারণ হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেন, “একটি প্রতারক গোষ্ঠীর স্বার্থ রক্ষা ও লোভের বশবর্তী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে এক বেআইনি ও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে।”

বাঘাই ওয়াশিংটনের ‘ভুল হিসাব-নিকাশ’ এবং ‘কৌশলগত ভুল সিদ্ধান্ত’ এর জন্য দায়ী করেন। তিনি মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন, “আমেরিকান জনগণ দেশের কর্মকর্তাদের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। যদি মার্কিন প্রশাসন বাস্তবতাকে উপেক্ষা করে নিজেদের ঝুঁকিপূর্ণ নীতিতে অটল থাকে, তবে তাদের এই ভুল সিদ্ধান্তের পরিণতি এ যাবৎ দেখা যেকোনো পরিস্থিতির চেয়েও ভয়াবহ হবে।”

ইরানি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, অহংকার, হুমকি বা আগ্রাসনের মুখে নতিস্বীকার করার মতো দেশ ইরান নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবি আদায়ের নামে সহিংসতা ইসলাম সমর্থন করে না, সভায় শীর্ষ উলামায়ে কেরাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


দাবি আদায়ের নামে সহিংসতা ইসলাম সমর্থন করে না, সভায় শীর্ষ উলামায়ে কেরাম

পিরোজপুর উলামা পরিষদের নেতৃবৃন্দ শিল্পপ্রতিষ্ঠানে চলমান ভাংচুর, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন, শ্রমিকদের নায্য মজুরি নিশ্চিত করা সরকারের এবং শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের দায়িত্ব। নবীজী (সা.) বলেছেন, "ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের নায্য পারিশ্রমিক পরিশোধ করতে হবে।" নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষাব্যয় বেড়ে যাওয়ার কারণে শ্রমিকদের জীবনযাপন বর্তমানে অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে।

শ্রমিকেরা আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকার কারণে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এই অবস্থায় পিরোজপুর উলামা পরিষদ মনে করে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ একটি যৌক্তিক দাবি। নেতৃবৃন্দ আরও বলেন, "দাবি আদায়ের নামে সহিংসতা, অরাজকতা, ভাংচুর, অগ্নিসংযোগ ইসলাম সমর্থন করে না।" তারা সতর্ক করেছেন যে, শীত মৌসুমের সামনে পোশাকশিল্প এবং দেশের অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনা ধ্বংসের জন্য গভীর ষড়যন্ত্র চলছে। মালিক ও শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগের পেছনে কোনো নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন বা স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে দেশের প্রধান রফতানি খাতকে ধ্বংসের অপচেষ্টা প্রতিহত করতে হবে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পিরোজপুর উলামা পরিষদ সরকারিভাবে পিরোজপুর উলামা সোসাইটি নামে নিবন্ধনভুক্ত হওয়ায় আয়োজিত দোয়া ও শুকরিয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আজ বুধবার উত্তরার জামিয়া ইমাম বুখারী সংলগ্ন ঢাকাস্থ কার্যালয়ে আয়োজিত শুকরিয়া মাহফিলে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুফতি ওয়াহিদুল আলম। সেক্রেটারি জেনারেল মুফতি আব্দুর রহীম কাসেমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাওলানা রিয়াদুল ইসলাম মুনীর, মুফতি জামাল উদ্দিন, মুফতি ইলিয়াস হোসাইন, মুফতি মিরাজুল ইসলাম, মুফতি কামরুল ইসলাম আরেফী, মাওলানা আতিকুর রহমান, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি ইলিয়াস আহমাদ, মুফতি যাকারিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%