১০:২৫ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের (মিডটার্ম ইলেকট্রন) ফলাফল প্রকাশের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। তেহরান থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ চালায়, তবে তা তাদের জন্য কখনোই বিজয় বয়ে আনবে না, বরং এটি কেবলমাত্র পরাজয়ের কারণ হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেন, “একটি প্রতারক গোষ্ঠীর স্বার্থ রক্ষা ও লোভের বশবর্তী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে এক বেআইনি ও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে।”
বাঘাই ওয়াশিংটনের ‘ভুল হিসাব-নিকাশ’ এবং ‘কৌশলগত ভুল সিদ্ধান্ত’ এর জন্য দায়ী করেন। তিনি মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন, “আমেরিকান জনগণ দেশের কর্মকর্তাদের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। যদি মার্কিন প্রশাসন বাস্তবতাকে উপেক্ষা করে নিজেদের ঝুঁকিপূর্ণ নীতিতে অটল থাকে, তবে তাদের এই ভুল সিদ্ধান্তের পরিণতি এ যাবৎ দেখা যেকোনো পরিস্থিতির চেয়েও ভয়াবহ হবে।”
আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল
ইরানি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, অহংকার, হুমকি বা আগ্রাসনের মুখে নতিস্বীকার করার মতো দেশ ইরান নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন