১১:৪০ পি.এম
স্বাভাবিক জীবনে ফিরতে চান ২৬ বছর বয়সী অসহায় ও অসুস্থ নারী মোসা. রোজিনা আক্তার। তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন। চিকিৎসার জন্য তাঁর প্রয়োজন ৬ লাখ ৫০ হাজার টাকা।
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের রোজিনা একজন তালাকপ্রাপ্তা, কর্মহীন ও অসহায় নারী। তাঁর চার বছর বয়সের একটি শিশু রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাঁর শরীরের উভয় পাশের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা অত্যাবশ্যক। বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ট্রান্সফার করার পর ডাক্তার দ্রুত হিপ রিপ্লেসমেন্টের পরামর্শ দেন।
আরও পড়ুন: সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা
কোনো আয় না থাকায় ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ বহন করা রোজিনার পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে বর্তমানে তাঁর চিকিৎসা বন্ধ রয়েছে। প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণা নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তাঁর। সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতায় তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান। তিনি তাঁর শিশু সন্তানটির জন্য বাঁচতে চান।
যোগাযোগ ও বিকাশ নম্বর : ০১৪০৬৮৩৯০০৬
অ্যাকাউন্ট নম্বর : ০০৮৮১২০০০০০৪৮
অ্যাকাউন্টধারীর নাম : আলী আকবর
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক
এসবিএসি ব্যাংক, মিরপুর-১, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন