ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন


বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অধীনে বাংলাদেশ বিমান বাহিনী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আকাশপথ থেকে নজরদারি মিশন পরিচালনা করেছে।

এই সময়ে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে আকাশপথে নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়, যা মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করে।

বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল ও ভোলা জেলার নদীসমূহে, যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদীসমূহে এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া অঞ্চলের নদীসমূহে বিশেষ নজরদারি মিশন পরিচালনা করে।

আরও পড়ুন: ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট আগামী বৃহস্পতিবার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

এছাড়া, ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর এবং শরিয়তপুর জেলাসমূহের নদীগুলোতে নজরদারি মিশন পরিচালনার সময় মাদারীপুর ও শরিয়তপুর জেলার নদীসমূহের জেলেদের মাছ ধরার নৌযান দেখা গেলে হেলিকপ্টার থেকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) ব্যবহার করে ওই নৌযানকে সতর্ক করা হয়।

বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোতে সংযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) অন্ধকারে দৃশ্যমানতা বৃদ্ধি করে এবং সন্ধ্যার পর মাছ ধরার নৌযানগুলোকে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণে সহায়তা করে। এছাড়া, এসব মিশনে বিমান বাহিনীর এয়ারক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করেন, যা স্বল্প আলোতে কার্যকর নজরদারি এবং নিষিদ্ধ মাছ ধরার কার্যক্রম শনাক্তকরণে সহায়তা করে। আকাশ থেকে ভূমিতে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত এসব মিশনে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করা হয়।

উল্লিখিত অঞ্চলসমূহের পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনী দেশের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ মিশনের আওতায় উপকূলীয় অঞ্চলের উপর ‘লো’ লেভেলে উড্ডয়নের মাধ্যমে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ বিমান বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব মিশন পরিচালনার মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জাতীয় উন্নয়নে অবদান রাখছে। দেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে এবং জাতীয় স্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ইবি ছাত্র ইউনিয়নের পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় নিন্দা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ২৯ দিন ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ২৯ দিন ছুটি

মন্ত্রিসভা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশের মাধ্যমে মোট ২৯ দিন ছুটি থাকবে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। বৈঠকের পর সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ২০২৭ সালের জন্য অনুমোদিত মোট ২৯ দিন ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

প্রতিবছরের মতো এবারও ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অটোভ্যানের চালক আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (২ নভেম্বর) সকালে, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে।

নিহতদের মধ্যে রয়েছেন এনামুল হক (৪০) ও আনোয়ার হোসেন (৪২০)। এনামুল হক একজন পান শ্রমিক, যিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। অপরদিকে, আনোয়ার হোসেন মো. মোন্তাজ আলীর সন্তান। আহত ভ্যানচালকের নাম আবদুল হামিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন শ্রমিক স্থানীয় একটি পানের বরজে কাজ করতে আসেন। এ সময় অটোভ্যানটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এনামুল হক সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় অটোভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আনোয়ার হোসেন মারা যান। আহত ভ্যানচালক আবদুল হামিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পান শ্রমিকদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, খাদ্যপণ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, খাদ্যপণ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ইউরোপের একাধিক দেশে সাইবার হামলার ফলে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। সোমবার সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের বিভিন্ন সুপারমার্কেটে এই হামলার ঘটনা ঘটে। সাইবার হামলার কারণে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর ফলে সংরক্ষিত খাদ্যপণ্য নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত মাসে ফ্রান্সেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহাইজ ও কোলরুইট জানায়, সোমবার রাতে তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় হামলা চালানো হয়। এই হামলার ফলে বেলজিয়াম ও লুক্সেমবার্গের বেশ কিছু দোকানের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ ও কো-অপও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেটের খাদ্যপণ্য সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

সাইবার হামলার ফলে বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট চেইন ডেলহেইজের প্রায় ৪০টি শাখায় এই ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি জানায়, রাতের বেলায় তাদের কয়েকটি দোকানে কম্পিউটার-সংক্রান্ত সমস্যা দেখা দেয়। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষতির পরিমাণ কোটি কোটি ইউরো।

বেলজিয়ামের হুভেলার্ট এলাকার একটি ডেলহেইজ শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, তাদের দোকানে প্রায় এক লাখ ইউরোর খাবার নষ্ট হয়েছে। দোকান বন্ধ থাকায় অতিরিক্ত যে ক্ষতি হয়েছে, তা এই হিসাবের বাইরে রয়েছে।

ফরাসি মালিকানাধীন ক্যারিফোরের বেলজিয়ামের ১৫টি দোকানও আক্রান্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে সব শাখা খোলা রাখা সম্ভব হয়েছে। সুইডেনে আইসিএ ও কুপের কয়েকটি দোকানেও একই ঘটনা ঘটেছে। আইসিএ জানিয়েছে, তাদের কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্প কয়েকটি দোকান আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শাখাগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।

দক্ষিণ সুইডেনের স্যোবো এলাকার একটি আইসিএ দোকান জানায়, হ্যাকাররা রাতের বেলায় তাদের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে দিয়েছিল। এর ফলে খাবার নষ্ট হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ থাকার পর দোকানটি আবার চালু হয়েছে। স্টকহোমের একটি শাখায়ও নষ্ট খাবার ফেলে দিতে দেখা গেছে।

সুইডেনে কুপের ৮০০ দোকানের মধ্যে সাতটি আক্রান্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ঘটনাটি পর্যবেক্ষণ করছে। এর আগে গত মাসেও ফ্রান্সের সুপারমার্কেটে একই ধরনের ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী মারুফা আক্তার খুনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী মারুফা আক্তার খুনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মারুফা আক্তার (৪৫) নামের এক নারীর হত্যার অভিযোগ তাঁর স্বামী কুদ্দুস মিয়ার বিরুদ্ধে উঠেছে। সোমবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক স্বামী কুদ্দুস মিয়া পলাতক রয়েছেন। নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে এবং কুদ্দুস মিয়ার তৃতীয় স্ত্রী ছিলেন। তাঁদের বিয়ে হয়েছিল প্রায় এক মাস আগে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, কুদ্দুস মিয়া একজন মাদকসেবী ছিলেন এবং প্রায়ই স্ত্রীর ওপর নেশার কারণে নির্যাতন চালাতেন। রোববার রাতে কুদ্দুস তাঁর স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন। মারুফা টাকা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়। সোমবার সকালে ঘরের ভেতর মারুফার কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা সন্দেহে পড়েন। একপর্যায়ে ঘরের ভেতর থেকে মোবাইল ফোনের রিংটোন শুনে স্থানীয়রা ভেতরে প্রবেশ করে মারুফার রক্তাক্ত লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরিবারের অভিযোগ, মাদকাসক্ত স্বামী কুদ্দুস মিয়া নেশার টাকার জন্যই মারুফাকে হত্যা করে পালিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম এ বিষয়ে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত স্বামীর গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%