ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে ধর্ষণের দুই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


ফরিদপুরে ধর্ষণের দুই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমন মোল্লা (১৯) ও উসমান বেপারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় অপর আসামি রিয়াজ বেপারীকে খালাস দেওয়া হয়।

অন্যদিকে একইদিন অপর একটি ধর্ষণের অভিযোগে পলাতক আসামি রাসেল মণ্ডলকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন একই আদালত।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীনের আদালত এ রায় ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: ডাকাতিয়ায় সেতু না থাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

দণ্ডপ্রাপ্ত সুমন মোল্লা ফরিদপুর সদর উপজেলার চর দুর্গাপুর হাজীডাঙ্গী এলাকার মো. জালাল মোল্লার ছেলে এবং উসমান বেপারী সেই একই এলাকার বাসিন্দা। আদালত প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেন।

অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ অক্টোবর বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ঘাটে যায় ১৭ বছর বয়সী ওই কিশোরী। সেখানে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও তিনি না আসায় কিশোরী তার আত্মীয় রিয়াজকে বিষয়টি জানান। পরে রিয়াজ মোটরসাইকেলে করে তাকে ফরিদপুরে নিয়ে আসেন।

এজাহারে অভিযোগ করা হয়, রিয়াজের মাধ্যমে কিশোরীকে ফরিদপুরের ভাটিলক্ষ্মীপুর এলাকার একটি ভাড়াবাসায় নেওয়া হয়। সেখানে সুমন ও উসমান তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীকে মোটরসাইকেলে করে অন্যত্র রেখে পালিয়ে যান। বিষয়টি পরিবারের সদস্যদের জানার পর কিশোরীর মা বাদী হয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সুমন ও উসমানকে দোষী সাব্যস্ত করেন। তবে রিয়াজ বেপারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

এদিকে, অপর একটি ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি রাসেল মণ্ডলকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন বলেন, ‘রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য ও তথ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।’

এছাড়া অপর একটি ধর্ষণ মামলায় পলাতক আসামি রাসেল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: ময়মনসিংহে বিজয়া দশমী: ব্রহ্মপুত্রের কাচারী ঘাটে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

বিএনপির স্থায়ী কিমিটির সদস্য এবং নরসিংদী ২ আসনের সংসদ সদস্য হিসেবে পরিচিত ড. আবদুল মঈন খান সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তার এই দায়িত্ব গ্রহণের পর ঘোড়াশাল পৌর বিএনপি তার নির্বাচনি এলাকা পলাশে মিষ্টি বিতরণ করে। আজ রোববার (২৩ আগস্ট) সকালে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য, পলাশ উপজেলা পরিষদের কর্মকর্তাগণ ও সাধারণ মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এই মিষ্টি বিতরণের সময় তিনি সকলের কাছে ড. আবদুল মঈন খানের জন্য দোয়া কামনা করেন। একই সাথে, নরসিংদী ২ আসনের জনগণের প্রত্যাশা পূরণ এবং দক্ষ অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ব্যক্তি ড. আবদুল মঈন খানকে মন্ত্রিত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা। উল্লেখ্য, এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পরে ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’খ্যাত অভিনেতা মোহসিন খানের বাগদান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’খ্যাত অভিনেতা মোহসিন খানের বাগদান

ভারতীয় টেলিভিশনের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’খ্যাত অভিনেতা মোহসিন খান দীর্ঘদিনের প্রেমিকা তামান্নার সঙ্গে বাগদান করেছেন। শনিবার তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে এই বাগদানের খবর জানান।

বাগদানের অনুষ্ঠানে মোহসিনকে কালো স্যুট পরিহিত অবস্থায় দেখা যায়। অপরদিকে, তামান্না হালকা গোলাপি পোশাক পরে ছিলেন। পরে তাকে লাল গাউনেও দেখা যায়।

ছবির সঙ্গে মোহসিন আবেগঘন একটি বার্তা লিখেছেন তামান্নাকে নিয়ে। উনি জানান, প্রথম দেখা থেকেই তামান্নার প্রতি তার মনে একটি আলাদা অনুভূতি তৈরি হয়েছিল। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, তামান্নাই তার জীবনের বিশেষ মানুষ।

নতুন জীবনের সূচনায় মোহসিন লেখেন যে, তাদের সামনে এখন ভালোবাসা, বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো অনেক স্মৃতি অপেক্ষা করছে। এছাড়া, তামান্নার প্রিয় সিনেমা ‘বীর-জারা’র একটি সংলাপও তিনি পোস্টে উল্লেখ করেন।

মোহসিনের বাগদানের খবর প্রকাশ হওয়ার পর তার সহকর্মী ও বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছেন। স্টেবিন বেন, পরস অরোরা, নিয়া শর্মা, আদ্রিজা রায়, স্মৃতি কালরাসহ অনেক তারকা এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘২৪-এর আন্দোলন চূড়ান্ত যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


‘২৪-এর আন্দোলন চূড়ান্ত যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ২০২৪ সালের আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, বরং যুদ্ধের রিহার্সেল (মহড়া) ছিল।

তিনি রোববার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেছেন, ২৪-এ যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মৃত হয় নি, তারা ঘুমিয়ে পড়েনি। বরং তারা সবকিছু সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হতে হয় এবং তাদের কসরত করতে হয়, মহড়া দিতে হয়। তিনি বলেন, “এরা যেন ২৪ সালের আন্দোলনকে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটি ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০২৪ সালের পর তিনি আশা করেছিলেন, দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ফ্যাসিবাদের ‘পঙ্কিলতা, ময়লা ও আবর্জনা’ পরিষ্কার হবে, কিন্তু তা হয়নি। বরং আবর্জনার পরিমাণ বেড়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদ একটি সংক্রামক ব্যাধি, যা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। তিনি উদাহরণস্বরূপ বলেন, ১৫ বছরের ফ্যাসিবাদকৃত সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকারও সে রাস্তা ধরেই হাঁটছে। এ রাস্তা পরিবর্তন করতে হবে, কারণ এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা।

তিনি জানান, “বাংলাদেশের মানুষ কাউকে ওই পথে চলতে দেবে না।” জামায়াত আমির আরও বলেন, জুলাই জাদুঘর থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, সচেতন নাগরিকদের প্রত্যেকেরই এই জাদুঘর পরিদর্শন করা উচিত। তবে দুর্ভাগ্যজনকভাবে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতির দুঃখের ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশ ও রাষ্ট্রকে খুশি করার জন্য অনেক উপাদান গায়েব করে দেওয়া হয়েছে।

তিনি জনান, ১৯৪৬ অথবা ১৯৪৭ সাল থেকে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেক কিছু এখন গায়েব করে দেওয়া হয়েছে। নির্বাচিত সরকারের হাতে যখন আসছে, তখন অনেক নির্যাতিত মানুষের স্মৃতিচিহ্ন ও ছবি সেখানে ছিল।

তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলো গায়েব করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের কথা উল্লেখ করে বলেন, তাকে প্রায় ২০০ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তার উপর অত্যাচার করা হয়েছিল।

ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, এটি ভালো লক্ষণ নয়। যারা ক্ষমতায় আসে, তারা বলে ইতিহাস বিকৃত করা হয়েছে। তবে বাংলাদেশের ইতিহাস বলছে, সবাই ইতিহাস বিকৃতির নায়ক। বিতর্কের সমাপ্তি টানতে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও পাসপোর্টের শক্তি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, স্বাধীনতার পর পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। বিশ্বের কাছে দেশের মানুষের সম্মানের একটি মানদণ্ড হচ্ছে পাসপোর্টের শক্তি। কিন্তু বাংলাদেশের পাসপোর্টের অবস্থা হতাশাজনক।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ডা. শফিকুল ইসলাম মাসুদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় কার্যকর অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ছোট-বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে এ অভিযান চলছিল।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে খাবারের হোটেল, চায়ের দোকান এবং বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল। জায়গা দখল করে স্থাপনাগুলো নির্মাণের অভিযোগও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে রয়েছে।

তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক ব্যবসায়ী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযান প্রসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন মন্তব্য করেন, ‘পূর্বে কী হয়েছে, সেটা দেখার বিষয় নয়। অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের স্পষ্ট বার্তা রয়েছে। সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযানে অভিযান অব্যাহত থাকবে।’

মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন, ‘লঞ্চঘাটের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি আমাদের নজরে ছিল। বিআইডব্লিউটিএর উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে। সরকারি জায়গা দখল করে কেউ যাতে পুনরায় স্থাপনা নির্মাণ করে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার সেখানেও অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠে। তাই সেগুলো উচ্ছেদ করতেই এবার এই অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, লঞ্চঘাটের জায়গা দখল করে ভবিষ্যতে যাতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে। উচ্ছেদে এক একর জমি দখলমুক্ত করা হয়েছে, যার মূল্য শত কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%