০৪:০৮ পি.এম
ভারতীয় টেলিভিশনের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’খ্যাত অভিনেতা মোহসিন খান দীর্ঘদিনের প্রেমিকা তামান্নার সঙ্গে বাগদান করেছেন। শনিবার তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে এই বাগদানের খবর জানান।
বাগদানের অনুষ্ঠানে মোহসিনকে কালো স্যুট পরিহিত অবস্থায় দেখা যায়। অপরদিকে, তামান্না হালকা গোলাপি পোশাক পরে ছিলেন। পরে তাকে লাল গাউনেও দেখা যায়।
ছবির সঙ্গে মোহসিন আবেগঘন একটি বার্তা লিখেছেন তামান্নাকে নিয়ে। উনি জানান, প্রথম দেখা থেকেই তামান্নার প্রতি তার মনে একটি আলাদা অনুভূতি তৈরি হয়েছিল। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, তামান্নাই তার জীবনের বিশেষ মানুষ।
আরও পড়ুন: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি
নতুন জীবনের সূচনায় মোহসিন লেখেন যে, তাদের সামনে এখন ভালোবাসা, বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো অনেক স্মৃতি অপেক্ষা করছে। এছাড়া, তামান্নার প্রিয় সিনেমা ‘বীর-জারা’র একটি সংলাপও তিনি পোস্টে উল্লেখ করেন।
মোহসিনের বাগদানের খবর প্রকাশ হওয়ার পর তার সহকর্মী ও বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছেন। স্টেবিন বেন, পরস অরোরা, নিয়া শর্মা, আদ্রিজা রায়, স্মৃতি কালরাসহ অনেক তারকা এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন