০৯:১৯ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচার বিষয়ক বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে।
আজ শুক্রবার, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে। রাশেদ খান উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছেন আমাদের জুলাই শহীদরা।
আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও জানান, নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, গণঅভ্যুত্থানের ক্রেডিট কাদের। গণঅভ্যুত্থানে বিএনপির সাংগঠনিক শক্তি মাঠে ছিল, এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জীবন গেছে। সেই কারণেই নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন