০৯:২১ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে চলমান ইরানের যুদ্ধ ‘ভালোভাবে এগোচ্ছে’। তার দাবি, মার্কিন বাহিনী ইরানের ওপর ‘কঠোর আঘাত’ হানছে।
এ বিষয়ে সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, ফক্স নিউজের হোয়াইট হাউস বিষয়ক জ্যেষ্ঠ সংবাদদাতা জ্যাকি হেইনরিখকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘সবকিছু ভালোভাবেই চলছে। আমরা জয়ী হতে থাকলে একসময় কিছু একটা ঘটবেই।’
আরও পড়ুন: চিনা স্যাটেলাইটে ধরা পড়লো ইরান ঘিরে ৩ মার্কিন রণতরী
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত হানছি, তাদের সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিচ্ছি এবং আমরা জিতেই চলেছি। শেষ পর্যন্ত তাদের আর কোনো উপায় থাকবে না, ফিরে যাওয়া ছাড়া।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন