০৮:০৬ পি.এম
খুলনা, ৪ আগস্ট, ২০২৬ : খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে গতি বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করা, আপগ্রেডেশন নীতিমালার পরিমার্জন, সার্ভিস রুল প্রণয়নের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলুচনা হয়। এ ছাড়া গত এক বছরে টিচিং অ্যাসিস্ট্যান্টদের কর্মসম্পাদনের মূল্যায়ন প্রক্রিয়া চালু এবং খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়েও মতবিনিময় করা হয়।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
সভায় জানানো হয় যে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কিউ-১’ এবং ‘কিউ-২’ মানের আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য প্রণোদনা প্রদানের উদ্যোগ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের ৩৬টি গবেষণা প্রকাশনা প্রণোদনা পাওয়ার অপেক্ষায় আছে।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার মানোন্নয়ন, পাশাপাশি একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন