প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশসহ চার দেশের যাত্রীদের জন্য, সৌদি আরব নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ওমরাহ। বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং মিসরের ওমরাহ যাত্রীদের জন্য রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হবে।
মঙ্গলবার দ্য নিউজ পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নীতির আওতায় ওমরাহ ভিসা পেতে হলে লাগবে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কেনা। এই ভাউচারের মূল্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল হতে হবে। এই অর্থ সরাসরি ওমরাহ ভিসার মোট ফির সঙ্গে যুক্ত হবে।
নতুন নিয়মের অনুসরণে, ওমরাহদের হোটেল বুকিং, পরিবহন, খাবারসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণযোগ্য হবে।
এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড থাকবে। এই কোড ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে।
নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত এবং সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা। একই সঙ্গে অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিরুৎসাহিত করা। তবে নতুন নিয়মের কারণে ওমরাহ প্যাকেজের মোট খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন