ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নির্বাহী প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক: শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ


নির্বাহী প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক: শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়নকাজে অনিয়ম, অবৈধ অর্থ লেনদেন এবং বিপুল সম্পদ অর্জনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ঝালকাঠিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকালে তিনি রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ঠিকাদারি ও উন্নয়নকাজে প্রভাব বিস্তার করতেন।

অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে ঝালকাঠিতে দায়িত্ব পালনকালে শহিদুল ইসলাম প্রভাবশালী অবস্থান তৈরি করেছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্বাধীনভাবে কোনো বক্তব্য বা নথি পাওয়া যায়নি।

অভিযোগকারীদের আরও দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শহিদুল ইসলাম স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে সরকারি উন্নয়নকাজে প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন কেউ কেউ।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

ঠিকাদারদের কাছ থেকে কথিত কমিশনের অভিযোগ

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ঝালকাঠি জেলায় বিভিন্ন উন্নয়নকাজের বিপরীতে শহিদুল ইসলামের কাছে কথিতভাবে ৫ শতাংশ হারে অর্থ দিতে হতো। তাঁর দাবি, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই হার বেড়ে ৭ শতাংশ হয়েছে।

তবে ওই ঠিকাদারের করা এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য নথি বা আর্থিক লেনদেনের প্রমাণও প্রতিবেদকের হাতে আসেনি।

প্রকল্প পরিচালক হওয়ার পরও অভিযোগ

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

পরবর্তীতে শহিদুল ইসলাম ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের’ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগকারীদের দাবি, প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন উন্নয়নকাজের অনুমোদন, বাস্তবায়ন ও ঠিকাদারি কার্যক্রমকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে নতুন করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠতে থাকে।

কয়েকজন অভিযোগকারীর ভাষ্য, নির্বাহী প্রকৌশলী থাকাকালে বিভিন্ন কাজের ক্ষেত্রে কথিত কমিশনের হার প্রায় ১০ শতাংশ পর্যন্ত ছিল। প্রকল্প পরিচালক হওয়ার পর সেই হার আরও বেড়েছে বলেও তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, যারা তুলনামূলক বেশি অর্থ দিতে সম্মত হন, তাঁদের কাজ অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয়।

তবে এসব অভিযোগেরও স্বাধীন ও নথিভিত্তিক যাচাই এই প্রতিবেদনে সম্ভব হয়নি।

ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ

আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

অভিযোগকারীদের আরও দাবি, দেশের বিভিন্ন জেলার কয়েকজন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে শহিদুল ইসলামের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই যোগাযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী ঠিকাদারি গোষ্ঠী বা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

তাঁদের ভাষ্য, অতীতে গড়ে ওঠা কথিত প্রভাববলয় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও সক্রিয় রয়েছে। তবে এ দাবির পক্ষে সংশ্লিষ্ট কোনো সরকারি নথি বা তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।

নামে-বেনামে সম্পদ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ

শহিদুল ইসলাম এবং তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগও করেছেন কয়েকজন অভিযোগকারী। এমনকি বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

আরও পড়ুন: কুয়াকাটায় হোটেলভাড়া চার গুণ, কক্ষ নেই কোথাও!

তবে এসব অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পদ বিবরণী কিংবা সরকারি তদন্তের নথি এই প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলো সত্য কি না, তা নিরপেক্ষ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

বক্তব্য জানতে ফোন, সাড়া মেলেনি

উত্থাপিত অভিযোগের বিষয়ে মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে রিং হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরও পড়ুন: চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

তদন্তের দাবি

সংশ্লিষ্টদের দাবি, শহিদুল ইসলামের দায়িত্ব পালনকালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, দরপত্র, কার্যাদেশ, বিল পরিশোধ, ঠিকাদারি প্রতিষ্ঠানের তালিকা এবং আর্থিক লেনদেনের নথি পর্যালোচনা করা হলে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হতে পারে।

তাঁরা অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

তবে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তদন্ত বা আদালতের সিদ্ধান্ত ছাড়া এসব অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

আরও পড়ুন: বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন কোথায়?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৪ এম


নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আগষ্ট মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুস সাকিব, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তার প্রমুখ।

বক্তারা দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার সদস্যদের নিজ নিজ জায়গা থেকে করণীয় বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে পারস্পরিক সহযোগিতা করা, সরকার কর্তৃক ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয়, সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো ও অসহায়দের সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেন তারা।

এসময় মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমান, আসপাডা’র শাখা ব্যবস্থাপক তৌফিকুল হক মীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আশরাফুল আলম এবং ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা ও সেকেন্ডারী ইয়ং টিচার্স এ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিগনসহ উপজেলার সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগ এবং উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১ হাজার ১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


গাজায় ইসরাইলি হামলায় নিহত ১ হাজার ১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ

 

গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনি ক্রীড়াবিদের সংখ্যা ১০১৪-এ পৌঁছেছে। নিহতদের মধ্যে খেলোয়াড়, কোচ, রেফারি এবং ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও রয়েছেন, এমন তথ্য জানিয়েছেন একজন ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তা।

৮ মে, ২০২৬ তারিখে মধ্য গাজায় ফিলিস্তিন আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করছেন ইসরাইলি হামলায় অঙ্গ হারানো ফিলিস্তিনি ক্রীড়াবিদরা। ছবি: সংগৃহীত।

গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় শনিবার ইসরাইলি হামলায় জাবালিয়া সার্ভিসেস ক্লাবের খেলোয়াড় আবদেল ফাত্তাহ আবু আল-আইশ নিহত হওয়ার পর মৃতের সংখ্যা আরও বেড়ে যায়, জানিয়েছেন ফিলিস্তিনি ক্রীড়া গণমাধ্যম ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম।

সিয়াম বলেন, আবু আল-আইশ তার দলের সাথে ‘হাজার শহীদ কাপ’-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টটি ৪ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল।

তিনি আরও জানান, ইসরাইলি হামলায় গাজার ক্রীড়া পরিকাঠামো ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। স্টেডিয়াম, ক্লাব, স্পোর্টস হল ও একাডেমি ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকটি ক্রীড়া স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এই প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনি ক্রীড়াজগতকে একটি “অস্তিত্বের” সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন সিয়াম।

আবু আল-আইশ ফিলিস্তিনি প্রথম বিভাগে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের হয়ে ডিফেন্ডার হিসেবে খেলতেন এবং তিনি অল্প সময়ের জন্য আহলি বেইত হানুনের হয়েও খেলেছেন। রবিবার গাজা শহরে ক্রীড়াবিদ ও ফিলিস্তিনি সমর্থকদের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। জাবালিয়া সার্ভিসেস ক্লাব তাকে উত্তর গাজার অন্যতম উদীয়মান প্রতিভা হিসেবে শোক প্রকাশ করেছে।

এটি গাজার মধ্যে সীমাবদ্ধ নয়। সিয়াম জানান, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ক্রীড়াবিদদের হত্যা করা হয়েছে এবং খেলোয়াড়, কোচ ও প্রশাসকদের আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

 

ফিলিস্তিনি ক্রীড়া গণমাধ্যম ফেডারেশনের তথ্য অনুযায়ী, গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টিরও বেশি এবং ফিফার সমর্থনে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রতিষ্ঠিত প্রায় ২০টি ফাইভ-এ-সাইড ফুটবল মাঠ ধ্বংস হয়ে গেছে।

গাজায় ক্রীড়া স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি এবং তীব্র সম্পদ সংকট সত্ত্বেও ফিলিস্তিনি ক্রীড়া সংস্থাগুলো কিছু কার্যক্রম ও প্রতিযোগিতা পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আবু আল-আইশ নিহত হন।

মার্চ মাসের শুরুতে একটি আনুষ্ঠানিক ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে গাজায় সংগঠিত ক্রীড়া পুনরুজ্জীবিত করার প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। প্রতিযোগিতাটি আয়োজনের জন্য ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া মাত্র তিনটি মাঠ উপলব্ধ ছিল।

স্থাপনা ধ্বংস এবং কর্মী হারানোর কারণে ক্রীড়া পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

ইসরাইল ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় তার গণহত্যা শুরু করে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ৭৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭৪,০০০-এরও বেশি আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইল চুক্তিটি লঙ্ঘন করে চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাদের হামলায় ১,৩২০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪,৩৮৫ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভ-য়ংকর মারণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৩ এম


নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভ-য়ংকর মারণাস্ত্র

নামকরণে ‘নিখুঁত নিশানা’ হলেও বাস্তবতা হলো এটি একটি ভয়ংকর মৃত্যুফাঁদ! যুক্তরাষ্ট্রের তৈরি নতুন একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রথমবারের ব্যবহারেই এমন ভয়াবহ দৃশ্য উঠে এসেছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এটি বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রাণঘাতী কণা বা পেলেট ছড়িয়ে দেয়। এর ফলে বিস্ফোরণস্থলের অনেক দূরে অবস্থানরত নিরীহ শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

এই ভয়াবহ ঘটনা ইরানের লামার্দ শহরে সংঘটিত হয়েছে। বার্তা সংস্থা এপি এবং নজরদারি সংস্থা ‘এয়ারওয়ারস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সামরিক বাহিনী লকহিড মার্টিনের তৈরি ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা পিআরএসএম (PrSM) প্রথমবারের মতো এখানে ব্যবহার করে। শহরের একটি স্পোর্টস কমপ্লেক্স এবং দুটি আবাসিক এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে সাতটি নিষ্পাপ শিশুও ছিল।

হামলার ধ্বংসযজ্ঞ ছিল অকল্পনীয়। নিজের বাড়ির সামনে খেলছিল দুই বছরের শিশু আভিনা। বিস্ফোরণস্থলের ৫০ মিটার দূর থেকে প্রচণ্ড বেগে ছিটকে আসা একটি কণা নিভিয়ে দেয় তার জীবন প্রদীপ। এমনকি ১৭০ মিটার দূরের একটি স্কুলও এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন অস্ত্রের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রথমে এটিকে নিজেদের ‘ঐতিহাসিক প্রথম’ ব্যবহার বলে গর্ব করেছিল। তবে পরে এপি-র কাছে তারা এই প্রাণহানির দায় অস্বীকার করে।

তবে এত বেসামরিক মানুষের মর্মান্তিক মৃত্যুর পরও পেন্টাগন থেমে নেই। উল্টো এই ভয়ংকর ক্ষেপণাস্ত্রের উৎপাদন চার গুণ বাড়াতে সম্প্রতি লকহিড মার্টিনের সঙ্গে তারা ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলারের বিশাল চুক্তি করেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলীনগরে সংঘর্ষের পর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ, রতন হত্যার বিচার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩২ এম


আলীনগরে সংঘর্ষের পর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ, রতন হত্যার বিচার দাবি

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে আধিপত্য বিস্তার, খাসজমি ও জলমহাল নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে সংঘর্ষে রতন মিয়া নিহত হওয়ার পর উত্তেজনা অব্যাহত রয়েছে। নিহত রতন মিয়ার পরিবার এবং স্থানীয়দের একটি অংশ সুষ্ঠু বিচার দাবি করছে। অপরদিকে, প্রতিপক্ষের লোকজন অভিযোগ তুলেছেন যে তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে ইউপি সদস্য শাহাদ্বীব আলী এবং তাঁর পক্ষের লোকজন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

‎

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সরেজমিনে আলীনগর গ্রামে গিয়ে দেখা যায়, নিহত রতন মিয়ার বাড়িতে শোকের আবহ বিরাজ করছে। পরিবেশ ভারী হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে। রতনের মা বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন, ছেলের মৃত্যুর বিচার দাবি করে।

‎

এ সময় গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজন মানুষকে রতন মিয়া হত্যার বিচার দাবি করতে দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলীনগর গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদ্বীব আলী, অন্যদিকে অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন রফিকুল ইসলাম।

‎

স্থানীয় সূত্র জানায়, গত ১২ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত রতন মিয়া চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

‎

এ ঘটনায় নিহত রতন মিয়ার বাবা মো. সোনা মিয়া বাদী হয়ে ১৬৯ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের পরিবারের দাবি, রতন হত্যার ঘটনায় জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

‎

অন্যদিকে রফিকুল ইসলামের পক্ষের লোকজনের অভিযোগ, হত্যা মামলা হওয়ার পর তাদের পক্ষের অনেক পুরুষ সদস্য বাড়িঘরে না থাকায় সুযোগ নিয়ে প্রতিপক্ষ তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। তাদের দাবি, ঘরের আসবাবপত্র, ধান, গবাদিপশু, নৌকা ও কৃষি সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

‎

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য শাহাদ্বীব আলী ও তাঁর পক্ষের লোকজন। তাদের দাবি, রতন হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নিতে প্রতিপক্ষ বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ তুলছে। সংঘর্ষের পর পুলিশ গ্রামে অবস্থান করছিল এবং প্রতিপক্ষের লোকজন নিজেরাই প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিয়েছে বলেও দাবি করেন তারা।

‎

শাহাদ্বীব আলী বলেন, রতন হত্যার ঘটনা ঘটেছে, এর বিচার হওয়া দরকার। প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। রতন হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নিতে এসব অভিযোগ করা হচ্ছে। তিনি আরও বলেন, হত্যা মামলার ঘটনায় অভিযুক্তরা মামলা থেকে রেহাই পেতে নানা কৌশল অবলম্বন করছে। নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

‎

সরেজমিনে গ্রাম ঘুরে কয়েকটি বাড়িতে ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। কিছু ঘরের টিনের চালে ফুটো এবং কোথাও বেড়া ভাঙা অবস্থায় দেখা যায়। কয়েকটি বাড়িতে আসবাবপত্রও কম দেখা গেছে। তবে এসব ভাঙচুর কখন, কীভাবে এবং কারা করেছে, তা সরেজমিনে নিশ্চিত করা সম্ভব হয়নি। একইভাবে কথিত লুটপাটের অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

‎

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সংঘর্ষে একজন মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে পরবর্তী সময়ে বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগও উঠেছে। এসব ঘটনায় কারা দায়ী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

‎

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, মার্ডার হওয়ার পর আসামিরা যখন পলাতক ছিল, তখন ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পলাতক থাকার পর ১৫-২০ দিন আগে তারা বাড়িতে এসে আদালতে একটি মামলা করেছে। তবে মামলাটি এখনো থানায় আসেনি। মামলা এলে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।

‎

আলীনগরের বর্তমান পরিস্থিতিতে রতন মিয়া হত্যার বিচার দাবি এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%