ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ফিশিং বোট জব্দ


মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ফিশিং বোট জব্দ

কক্সবাজারের কুতুবদিয়ায় মায়ানমারে পাচারের জন্য নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার আটক করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রবিবার দুপুর ১২টার দিকে কুতুবদিয়া থানার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া একটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট এবং ৬০ বস্তা সার জব্দ করা হয়। এ জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। সেইসাথে পাচারে ব্যবহৃত ফিশিং বোটটিও আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিদের পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৯ এম


হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানের নির্দেশনা

সৌদি আরবে হজ বা ওমরাহ করতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে না জড়াতে দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছে পাকিস্তান। ১৬ আগস্ট, সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাস, হজ ও ওমরাহ করতে আসা পাকিস্তানী নাগরিকদের জন্য ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং সৌদির ভিসা আইন লঙ্ঘন না করার বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। দূতাবাস এই বিষয়টি উল্লেখ করে বলেছে, এসব নিয়ম লঙ্ঘন করলে গ্রেপ্তার, আটক এবং ডিপোর্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

পাকিস্তান দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড ভিডিও শেয়ার করেছে, যার ক্যাপশন ছিল, 'পাকিস্তান থেকে আসা সমস্ত ওমরাহ যাত্রী এবং কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা।' ভিডিওতে দেখা যায়, একজন এআই-জেনারেটেড ব্যক্তিকে সৌদি কর্তৃপক্ষ গ্রেপ্তার করে জেলে নিয়ে যাচ্ছে। স্থানীয় আইন লঙ্ঘনের পরিণাম কেমন হতে পারে, তা বোঝাতে দূতাবাসের সতর্কবার্তার সাথে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার আশেপাশে ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিত অর্থ সংগ্রহের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। পাকিস্তান থেকে আসা দর্শনার্থীদের কোনো অননুমোদিত স্থানীয় সেবা গ্রহণ বা প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর্থিক সংগ্রহ বা সহায়তা অবশ্যই আইনি মাধ্যমের মাধ্যমে করা উচিত, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

তীর্থযাত্রী ও কর্মীদের দূতাবাস আরও মনে করিয়ে দিয়েছে যে, তাদের অবশ্যই ভিসার মেয়াদ ও শর্তাবলী মেনে চলতে হবে। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করা কিংবা ভিসার ক্যাটাগরির বাইরে অন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের সতর্কতা এবারই প্রথম নয়। সৌদি আরবে গিয়ে নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়ানোর সমস্যা মোকাবেলায় পাকিস্তান এর আগেও নানান উদ্যোগ নিয়েছে। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। হজে যাওয়ার আগে ভিক্ষাবৃত্তি না করার মুচলেকা দিলেও গিয়ে আবার ভিক্ষাবৃত্তিতে জড়ানোর অভিযোগ আসছে। ধারাবাহিক এই ঘটনা আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন করছে।

সৌদি কর্তৃপক্ষের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের একটি বিশাল অংশ পাকিস্তানি নাগরিক। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই বিষয়ে পাকিস্তান সরকারকে একাধিকবার আনুষ্ঠানিক সতর্কতা পাঠিয়েছে। তারা স্পষ্ট করে জানিয়েছে, যদি পাকিস্তান তাদের নাগরিকদের মাধ্যমে ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিত অর্থ সংগ্রহ বন্ধ না করে, তবে ভবিষ্যতে সাধারণ পাকিস্তানি নাগরিকদের জন্য হজ ও ওমরাহ ভিসা পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে।

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্তে পেয়েছে যে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশটিতে এমন কিছু সুসংগঠিত চক্র বা 'ভিক্ষুক মাফিয়া' রয়েছে, যারা দরিদ্র মানুষকে ওমরাহ বা হজের টিকিট ও ভিসা দিয়ে সৌদি আরব পাঠায় এবং বিনিময়ে তাদের উপার্জিত ভিক্ষার টাকার একটি বড় অংশ হাতিয়ে নেয়। এই চক্রগুলোকে রুখতেই সরকারের কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল যে, পাকিস্তান ইতিমধ্যে হাজার হাজার সন্দেহভাজন ভিক্ষুককে 'নো-ফ্লাই' তালিকায় অন্তর্ভুক্ত করেছে যেন তারা দেশ ছাড়তে না পারে।

সৌদি আরব ও ইরাকের মতো দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাকিস্তানি ভিক্ষুকদের ক্রমাগত গ্রেপ্তারের কারণে সেখানকার স্থানীয় কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীর চাপ তৈরি হচ্ছে। তাই বৈধভাবে ভ্রমণকারী সাধারণ তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতেই পাকিস্তান দূতাবাস এই কঠোর নোটিশ এবং সতর্কতামূলক এআই ভিডিও প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০০ এম


দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশের দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায়, বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টায়, লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ৩ নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

জানা গেছে যে, এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটাতে হয়েছে তাদের।

বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা যায়, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিতভাবে সমন্বয় করে আসছে। এর ধারাবাহিকতায়, স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতার মাধ্যমে সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দূতাবাস আরও জানায়, বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশের নাগরিকদের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা চলছে। বর্তমানে এসব কেন্দ্রে অবস্থানরত বাকি বাংলাদেশিদেরও ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে একই ধরনের পরিস্থিতির শিকার হয়ে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরে এসেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি মাসে মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে সরকারি অনুমোদিত এবং আইনসম্মত পদ্ধতি অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ এম


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের খেলা নিয়ে শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। আঙুলের চোট থেকে সারে ওঠার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে। বাবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় ডান হাতে আঘাত পান।

তারপর বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় একই হাতে আবারও আঘাত পান তিনি। ফলে আহত অবস্থা নিয়ে হাতটি নিয়ে তিনি ম্যাচের বাকি অংশে আর খেলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে।

গত রোববার (১৬ আগস্ট) পাকিস্তান লিডসে পৌঁছেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর দুই দিন আগে সোমবার তারা হেডিংলিতে প্রথমবার অনুশীলন করেছে। নেটে অল্প সময় ব্যাটিং করেছে বাবর। যদিও তাকে দেখে অস্বস্তিতে ভুগছেন বলে মনে হয়নি, তা সত্ত্বেও নেটে তার সময়টা ছিল খুবই সংক্ষিপ্ত।

মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, মেডিকেল প্যানেল এবং নির্বাচক কমিটি এখনও বাবরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে আব্বাস বলেছেন, ‘সে খেলবে কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ সে কিছু থ্রোডাউন এবং ব্যাটিং অনুশীলন করেছে। তবে এ বিষয়ে আমাদের চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে।’

বাবর যদি না খেলেন, তবে পাকিস্তানের মিডল অর্ডারে সৌদ শাকিল ও আওয়াইস জাফরের খেলার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে শাকিল উপস্থিত ছিলেন না এবং দ্বিতীয় টেস্টে জাফরের অভিষেক হয়। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা শাকিল অল্প সময়ের মধ্যে একাদশে থাকার দৌড়ে ছিলেন। এতে বাবর না খেললে জাফরের জন্যও জায়গা তৈরি হবে।

এদিকে শান মাসুদের খবর তুলনামূলক কিছুটা স্বস্তিদায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঘাত প্রাপ্ত হয়ে আঙুল ভেঙে যাওয়ার কারণে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচেও অংশ নেননি তিনি। যদিও নেটে তুলনামূলকভাবে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন।

আব্বাস বলেছেন, ‘শানের ক্ষেত্রেও আমরা চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছি। সে পুরো অনুশীলন সেশন ব্যাটিং করেছে এবং তাকে বেশ ভালোই দেখাচ্ছিল।’

বাবর যদি না খেলেন, তাহলে পাকিস্তান দলের নেতৃত্বের ক্ষেত্রেও কিছুটা শূন্যতা তৈরি হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতে শান মাসুদের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন বাবর। তার অনুপস্থিতিতে বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। তবে আগার এখনও টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ এম


পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার

ইরান ইস্যুতে ওয়াশিংটনের অত্যন্ত কঠোর ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার।

তিনি জানান, তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

সম্প্রতি, তেল আবিবে অবস্থানের সময় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার এই কথা বলেন। তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির জন্য মার্কিন প্রশাসনের মূল শর্তগুলো বিস্তারিত তুলে ধরেন তিনি। কুশনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র রাখার কোনো সুযোগ নেই।

তিনি আরো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প একটি ন্যায্য ও দ্বিপাক্ষিক লাভজনক চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক, তবে তার আগে ইরানকে মৌলিক শর্তগুলো মেনে চলতে হবে।

চুক্তিতে আসার জন্য, তেহরানকে পারমাণবিক কর্মসূচির পথ ত্যাগ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করার আহ্বান জানান মার্কিন এই দূত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%