প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের কুতুবদিয়ায় মায়ানমারে পাচারের জন্য নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার আটক করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রবিবার দুপুর ১২টার দিকে কুতুবদিয়া থানার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া একটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট এবং ৬০ বস্তা সার জব্দ করা হয়। এ জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। সেইসাথে পাচারে ব্যবহৃত ফিশিং বোটটিও আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিদের পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন