ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি


দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশের দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায়, বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টায়, লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ৩ নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

জানা গেছে যে, এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটাতে হয়েছে তাদের।

আরও পড়ুন: প্রবাসীদের জন্য বিমানবন্দরে ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর

বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা যায়, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিতভাবে সমন্বয় করে আসছে। এর ধারাবাহিকতায়, স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতার মাধ্যমে সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দূতাবাস আরও জানায়, বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশের নাগরিকদের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা চলছে। বর্তমানে এসব কেন্দ্রে অবস্থানরত বাকি বাংলাদেশিদেরও ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে একই ধরনের পরিস্থিতির শিকার হয়ে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরে এসেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি মাসে মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে সরকারি অনুমোদিত এবং আইনসম্মত পদ্ধতি অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: ইরান সমর্থিত ইয়েমেনী হুথির বিরুদ্ধে যারাই যাবে তারাই পরাজিত হবে!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ এম


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের খেলা নিয়ে শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। আঙুলের চোট থেকে সারে ওঠার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে। বাবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় ডান হাতে আঘাত পান।

তারপর বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় একই হাতে আবারও আঘাত পান তিনি। ফলে আহত অবস্থা নিয়ে হাতটি নিয়ে তিনি ম্যাচের বাকি অংশে আর খেলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে।

গত রোববার (১৬ আগস্ট) পাকিস্তান লিডসে পৌঁছেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর দুই দিন আগে সোমবার তারা হেডিংলিতে প্রথমবার অনুশীলন করেছে। নেটে অল্প সময় ব্যাটিং করেছে বাবর। যদিও তাকে দেখে অস্বস্তিতে ভুগছেন বলে মনে হয়নি, তা সত্ত্বেও নেটে তার সময়টা ছিল খুবই সংক্ষিপ্ত।

মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, মেডিকেল প্যানেল এবং নির্বাচক কমিটি এখনও বাবরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে আব্বাস বলেছেন, ‘সে খেলবে কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ সে কিছু থ্রোডাউন এবং ব্যাটিং অনুশীলন করেছে। তবে এ বিষয়ে আমাদের চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে।’

বাবর যদি না খেলেন, তবে পাকিস্তানের মিডল অর্ডারে সৌদ শাকিল ও আওয়াইস জাফরের খেলার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে শাকিল উপস্থিত ছিলেন না এবং দ্বিতীয় টেস্টে জাফরের অভিষেক হয়। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা শাকিল অল্প সময়ের মধ্যে একাদশে থাকার দৌড়ে ছিলেন। এতে বাবর না খেললে জাফরের জন্যও জায়গা তৈরি হবে।

এদিকে শান মাসুদের খবর তুলনামূলক কিছুটা স্বস্তিদায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঘাত প্রাপ্ত হয়ে আঙুল ভেঙে যাওয়ার কারণে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচেও অংশ নেননি তিনি। যদিও নেটে তুলনামূলকভাবে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন।

আব্বাস বলেছেন, ‘শানের ক্ষেত্রেও আমরা চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছি। সে পুরো অনুশীলন সেশন ব্যাটিং করেছে এবং তাকে বেশ ভালোই দেখাচ্ছিল।’

বাবর যদি না খেলেন, তাহলে পাকিস্তান দলের নেতৃত্বের ক্ষেত্রেও কিছুটা শূন্যতা তৈরি হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতে শান মাসুদের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন বাবর। তার অনুপস্থিতিতে বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। তবে আগার এখনও টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ এম


পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার

ইরান ইস্যুতে ওয়াশিংটনের অত্যন্ত কঠোর ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার।

তিনি জানান, তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

সম্প্রতি, তেল আবিবে অবস্থানের সময় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার এই কথা বলেন। তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির জন্য মার্কিন প্রশাসনের মূল শর্তগুলো বিস্তারিত তুলে ধরেন তিনি। কুশনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র রাখার কোনো সুযোগ নেই।

তিনি আরো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প একটি ন্যায্য ও দ্বিপাক্ষিক লাভজনক চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক, তবে তার আগে ইরানকে মৌলিক শর্তগুলো মেনে চলতে হবে।

চুক্তিতে আসার জন্য, তেহরানকে পারমাণবিক কর্মসূচির পথ ত্যাগ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করার আহ্বান জানান মার্কিন এই দূত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে মাদক সেবনকালে কনস্টেবলসহ আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ এম


নরসিংদীতে মাদক সেবনকালে কনস্টেবলসহ আটক ৪

নরসিংদীর বেলাবোতে মাদক কারবারিদের সাথে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজন স্থানীয় অবস্থানরত জনতার হাতে ধরা পড়েছেন। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) রাতের সময় উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটক ব্যক্তিরা হলেন বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়ালপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) এবং মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে অংশগ্রহণ করেন।

ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা সেই বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক শামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবলের পদে কর্মরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, এই আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কাজ চলছে। তিনি আরও জানান, অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এছাড়া, উল্লেখযোগ্য যে এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাব থানায় কর্মরত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎবিহীন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ এম


দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎবিহীন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার

দক্ষিণ চীন সাগরে গত মাসে চার দিন ধরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এই সময়টাতে জাহাজটির শৌচাগার, রান্নাঘরের সেবা এবং শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে যায়। ফলে প্রচণ্ড গরমের মধ্যে প্রায় ১০ হাজার টন ওজনের যুদ্ধজাহাজটির নাবিকদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়।

যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহর জানায়, জাহাজটির প্রকৌশলগত ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক দায়িত্বের চাপ বেড়ে যাওয়ার কারণে এ ঘটনা নৌবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

৭ম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার সিএনএনকে বলেন, আরলেই বার্ক শ্রেণীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রমে অংশ নিচ্ছিল। এ সময় জাহাজটির জেনারেটরে ‘প্রকৌশলগত ত্রুটি’ দেখা দেয়।

বিদ্যুৎ চলে যাওয়ার পর জাহাজটি নিজে থেকে চলাচলের সক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। এর রান্নাঘরের সেবা, শৌচাগার এবং শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা সহ পানযোগ্য পানির সরবরাহও ব্যাহত হয়ে যায়।

কোমার বলেন, এ ঘটনায় জাহাজের কোনো নাবিক আহত হননি। পরিস্থিতি মোকাবিলায় নাবিকেরা দৃঢ়তা, পেশাদারিত্ব এবং স্থিরতার পরিচয় দিয়েছেন।

জাহাজটির বিদ্যুৎ বিভ্রাটের কারণ এখনও তদন্তাধীন। মার্কিন সংবাদপত্র ইউএসএনআই নিউজ প্রথমে এ ঘটনাটির খবর দেয়। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাটি দক্ষিণ চীন সাগরে ঘটেছিল।

জুলাইয়ের শেষের দিকে দক্ষিণ চীন সাগরে দিনের তাপমাত্রা গড়ে ৮৯ থেকে ৯৮ ডিগ্রি ফারেনহাইট ছিল, যা প্রায় ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের সমান। ফলে বিদ্যুৎ এবং শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া চার দিন অবস্থান করা নাবিকদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টার বলেছেন, এমন পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে তার। তিনি একবার পুয়ের্তো রিকোর কাছে একটি ডেস্ট্রয়ারে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন।

শুস্টার বলেন, এমন পরিস্থিতি চাপের। অপারেশন কর্মকর্তারা নাবিকদের মনোবল ও কার্যক্রম নিয়ে চিন্তিত থাকেন। প্রকৌশলীরা সমস্যা সমাধানের জন্য ব্যস্ত থাকেন। নেভিগেটর জাহাজটি কোন দিকে যাচ্ছে এবং সামনে কী ধরনের আবহাওয়া আসছে, তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। কমান্ডিং ও নির্বাহী কর্মকর্তাদেরও এসব বিষয় নিয়ে ভাবতে হয় এবং কখন সহায়তা আসবে, সে অপেক্ষা করতে হয়।

তার মতে, পুয়ের্তো রিকোর দক্ষিণ-পূর্ব সমুদ্রসীমায় চার ঘণ্টা বিদ্যুৎহীন থাকার চাপ দক্ষিণ চীন সাগরে চার দিন অবস্থানের চেয়ে কিছুই নয়।

মার্কিন নৌবাহিনী জানায়, বিদ্যুৎ বিভ্রাটের সময় আরেকটি মার্কিন যুদ্ধজাহাজ, ইউএসএস রবার্ট স্মলস বেনফোল্ডের জন্য রান্না করা খাবার সরবরাহ করে। জাপানে ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্যান্য জাহাজও বেনফোল্ডকে সহায়তা করে।

পরে বেনফোল্ডকে মেরামতের জন্য ফিলিপাইনের সুবিক বে-তে টেনে নেওয়া হয়। সেখানে ৮ আগস্ট মেরামতের কাজ শেষ হয় এবং এরপর জাহাজটি আবার দায়িত্বে ফিরে যায়।

ইউএসএস বেনফোল্ড সাধারণত ইউএসএস জর্জ ওয়াশিংটনকে ঘিরে থাকা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জর্জ ওয়াশিংটন মধ্যপ্রচ্যের দিকে যাচ্ছে। সেখানে ইরানের বিরুদ্ধে অভিযানে থাকা ইউএসএস আব্রাহাম লিংকন ও এর স্ট্রাইক গ্রুপকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

তবে মার্কিন নৌবাহিনী জানায়নি যে, বেনফোল্ডকে জর্জ ওয়াশিংটনের সঙ্গে ইরানের কাছাকাছি জলসীমায় পাঠানো হয়েছে কি না। ইউএসএনআই নিউজ জানায়, জাপানে জাহাজ পর্যবেক্ষকেরা বেনফোল্ডকে জাপানে পৌঁছাতে দেখেছেন।

প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের আওতাধীন এলাকায় মার্কিন নৌবাহিনীর কোনো ডেস্ট্রয়ারের বিদ্যুৎ বিভ্রাটের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে মে মাসে ইউএসএস হিগিন্স ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ ও চলাচলের সক্ষমতা হারিয়েছিল। মার্কিন নৌবাহিনী জানায়, বৈদ্যুতিক ব্যবস্থায় ‘প্রকৌশলগত ত্রুটি’র কারণে ওই ঘটনা ঘটেছিল।

বেনফোল্ড ও হিগিন্সের মতো আরলেই বার্ক শ্রেণির ডেস্ট্রয়ারগুলো মার্কিন নৌবাহিনীর সারফেস ফ্লিটের গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ। বর্তমানে নৌবাহিনীর বহরে এই ধরনের ৭০টিরও বেশি ডেস্ট্রয়ার রয়েছে।

জাহাজগুলোর দৈর্ঘ্য প্রায় ৫০০ ফুট এবং ওজন প্রায় ১০ হাজার টন। প্রতিটি জাহাজে ৩২৯ থেকে ৩৫৯ জন নাবিক থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%