ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এই সাক্ষাৎটি আজ সোমবার সচিবালয়ে ত্রাণমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। ত্রাণমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, তারা বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা করছে। এছাড়াও, তিনি দুর্যোগের নতুন নতুন ধরন ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং মন্ত্রনালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

গত তিন বছরের বেশি সময় জুড়ে দেশের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত, সড়ক দুর্ঘটনার শিকার ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে, সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে, আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এ তথ্য জানান।

সংসদে, মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি এই আর্থিক সহায়তার আওতায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারগুলো। মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারের জন্য এই অনুদান দেওয়া হয়েছে। এর পাশাপাশি, সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত অপর ৩৭৪ জন ব্যক্তি সরকারের এই কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে।

এর মাধ্যমে আরও শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, 'হয়ত আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়। কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে।'

২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। তিনি বলেন, 'এখন সার্চ কমিটি গঠন করা হবে।'

তিনি আরও বলেন, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদিত না হলেও আগের আইন পুনরুজ্জীবিত হয়েছে, যেখানে সার্চ কমিটি গঠনের বিধানও রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান ব্যবস্থা একটি অন্তর্বর্তী পদক্ষেপ মাত্র। প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হওয়ার পর আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী দুদক গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন যে, বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করা বাধ্যতামূলক করতে সরকার অদূর ভবিষ্যতে 'বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭' সংশোধনের উদ্যোগ নিয়েছে।

এ ব্যাপারে জাতীয় সংসদে আজ কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন যে, ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বর্তমানে এই নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রী আরও জানান, প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের 'বিশেষ পরিস্থিতি'র সুযোগ নিয়ে বাল্যবিবাহ দেওয়ার আইনি ফাঁকফোকরগুলো বন্ধ করা হবে। এই সংশোধনীর মূল বৈশিষ্ট্য হবে, বিবাহ নিবন্ধনের জন্য সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করা। মূলত জালিয়াতির মাধ্যমে জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর প্রবণতা বন্ধ করতেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন যে, ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিবাহ সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। সুতরাং, বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়া বাসা থেকে উদ্ধার হলো ব্যাংককর্মীর ঝুলন্ত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


ভাড়া বাসা থেকে উদ্ধার হলো ব্যাংককর্মীর ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফুলবাড়িয়া সদরের দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমানের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকতেন। সোমবার বেলা ১১টা বেজে গেলেও তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বাসার মালিক মজিবর রহমানকে ফোন করে তার খোঁজ নিতে বলেন। ফোন পেয়ে বাড়ির মালিক মজিবর রহমান ছাদে গিয়ে শরিফুলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় ভেতরে শরিফুলকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তিনি চিৎকার দেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ ও গফরগাঁও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক বলেন, ছেলেটির বয়স মাত্র চব্বিশ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত কোনো বিষয়ের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় শরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%