ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

অঙ্গুলি নির্দেশ এক্সপাঞ্জ করার সুযোগ নেই: স্পিকার


অঙ্গুলি নির্দেশ এক্সপাঞ্জ করার সুযোগ নেই: স্পিকার

সংসদে অঙ্গুলি নির্দেশ করা নিয়ে যে এক্সপাঞ্জ করার দাবি উঠেছে, সে বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, অঙ্গুলি নির্দেশ এক্সপাঞ্জ করা সম্ভব নয়; তবে যদি অসংসদীয় বক্তব্য থাকে, তাহলে সেটি পরীক্ষা করে দেখা হবে।

বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনার একপর্যায়ে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর দাবির জবাবে স্পিকার এই রুলিং দেন।

রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত রোববার বিরোধী দলের একজন সিনিয়র সদস্য মাদক, মদ ও সিগারেট নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, এই সংসদে যারা রয়েছেন, তাদের পেছনের সারিতে তারা মাদক গ্রহণ করেন না। তিনি আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছেন, মাদক গ্রহণ করেন তারা, আর আমরা করি।

আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

তিনি বলেন, আমরা কখনো সরকারি দলের সদস্য হোন বা বিরোধী দলের সদস্য হোন, সম্মানহানি এ ধরনের কথা বলি না এবং বলবও না। আমি রোববারের সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশ করেছিলেন, সেটি এক্সপাঞ্জ করার ব্যবস্থা নেওয়া হোক।

জবাবে স্পিকার বলেন, আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। বক্তৃতার তারিখটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করার জন্যও অনুরোধ করা হয়।

তিনি আরও বলেন, আপনি যে বিষয়টি অঙ্গুলি নির্দেশ করার কথা বলছেন, সেটির এক্সপাঞ্জের আবেদনও গ্রহণ করছি। তবে অঙ্গুলি নির্দেশ এক্সপাঞ্জ করা যাবে না। ক্ষেত্রবিশেষে কথাবার্তা যদি আর অসংসদীয় হয়, সেটিই এক্সপাঞ্জের উপযোগী হবে।

এর আগে বাজেট আলোচনায় রফিকুল বলেন, মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা যদি দ্রুত জামিন পেয়ে যায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরুৎসাহিত হচ্ছেন।

আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য

তিনি বললেন, গত সপ্তাহে তার নির্বাচনী এলাকায় একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ কর্মকর্তারা থানায় আসার আগেই সেই মাদকসেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখা গেছে।

মাদক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিরা যেন জামিন না পান, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের ‘সুস্পষ্ট ও কড়া নির্দেশনা’ প্রদান করার অনুরোধ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে অতিরিক্ত ওজনের চেয়ার স্থাপনের কারণ জানালেন এমপি জয়নাল আবদিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সংসদে অতিরিক্ত ওজনের চেয়ার স্থাপনের কারণ জানালেন এমপি জয়নাল আবদিন

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ব্যবহৃত অতিরিক্ত ওজনের চেয়ার স্থাপনের কারণ তুলে ধরে, চেয়ারগুলোর সংস্কারের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক।

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদ কক্ষের চেয়ারগুলো এত ভারী করা হয়েছিল যেন কেউ সেগুলো তুলে নিক্ষেপ করতে না পারে। পাশাপাশি চেয়ারগুলোর খোলা পিনের কারণে এমপিদের হাত কেটে যাওয়ার অভিযোগও করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ফারুক বলেন, সংসদ কক্ষে ৩০০টির বেশি চেয়ার রয়েছে। ১৬ বছর ধরে নির্যাতনের শিকার হয়ে আসা অনেক এমপির কোমর, পিঠ ও হাতে সমস্যা রয়েছে। কিন্তু চেয়ারগুলোর পেছনে প্রায় তিন ইঞ্চি ফাঁকা থাকায় আরাম করে বসা যায় না। এমনকি অনেক তরুণ এমপিও এতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

চেয়ারের ওজন প্রসঙ্গে তিনি বলেন, আমি ১৯৯১ সালে প্রথম এমপি হয়েছিলাম। তখনও চেয়ারগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল। রেকর্ড খুঁজলে পাওয়া যাবে। সেই সময়ে এগুলো এত ভারী করা হয়েছিল যেন তুলে নিক্ষেপ করা না যায়। সম্ভবত সে কারণেই লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছিল।

তিনি আরও বলেন, চেয়ারগুলোর পেছনের পিনগুলো খোলা থাকায় এমপিদের হাত কেটে যাচ্ছে। এ বিষয়টি দ্রুত দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

একই বক্তব্যে সংসদ ভবনে প্রবেশের সময় মাথা নত করার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন জয়নাল আবদিন ফারুক। তিনি বলেন, এ বিষয়ে এর আগে জামায়াতের একজন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের সংসদে এমন নিয়ম থাকলেও, এটি ইসলাম বা দেশের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক কি না, সে সম্পর্কে স্পিকারের সিদ্ধান্ত প্রয়োজন।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে প্রবেশের সময় মাথা নত করার বিষয়টি পরে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


আমতলীতে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ

আমতলীতে অনুষ্ঠিত জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতাধীন ১,২২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে খাতা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় আমতলী উপজেলার লোকজ রিসোর্স সেন্টারে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম। বিশেষ অতিথি ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। এই অনুষ্ঠানে আমতলীর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি-এর কর্মকর্তাসহ এনএসএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, অভিভাবক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা নিজেদের বক্তব্যে উল্লেখ করেছেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবন দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটানো প্রয়োজন। জীবনের দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান অতিথি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খাতা বিতরণের ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে আরো উৎসাহিত হবে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী হবে।”

অনুষ্ঠানের শেষে, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে অংশগ্রহণকারী ১,২২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করছেন, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল নতুন সমীকরণের মুখোমুখি হচ্ছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোর পর, সেলেসাওদের পরবর্তী লক্ষ্য এখন হাইতি। ফিলাডেলফিয়ার এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, কারণ নক-আউটের টিকিট নিশ্চিত করতে এটাই তাদের একমাত্র বিকল্প।

ম্যাচের আগে বড় স্বস্তির খবর হলো তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র মাঠে ফিরছেন। তিনি চোট কাটিয়ে বেস ক্যাম্পে হালকা রানিং এবং বল পায়ে অনুশীলন শুরু করেছেন। তবে মেডিকেল টিমের কড়া সতর্কবার্তা থাকায় দলের প্রধান তারকাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কোচ। হাইতির বিপক্ষে মাঠে নামিয়ে চোটের ঝুঁকি বাড়াতে চায় না সেলেসাও ম্যানেজমেন্ট।

অতএব, গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামার রণকৌশল সাজাতে হচ্ছে ব্রাজিলকে। মহাতারকাকে বেঞ্চে রেখে আক্রমণভাগের অন্যান্য ফুটবলারদের ওপর ভরসা রাখতে হচ্ছে কোচকে। শনিবার ভোর সাড়ে ৬টার এই হাইভোল্টেজ ম্যাচটি নির্ধারণ করবে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের ভবিষ্যৎ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ফল উৎসবের মাধ্যমে হিজরী বর্ষ বরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


পিরোজপুরে ফল উৎসবের মাধ্যমে হিজরী বর্ষ বরণ

পিরোজপুরে ফল উৎসবের মাধ্যমে হিজরী নববর্ষ বরণ করেছে পিরোজপুর দারुल কুরআন মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১৭ জুন) সকাল বেলায় পিরোজপুর শহরের ওই মাদরাসার অডিটোরিয়ামে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। 

৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীরা এই ফল উৎসবে অংশগ্রহণ করে। 

এসময় শিক্ষার্থীরা আলাদা আলাদা স্টলে বিভিন্ন দেশী-বিদেশী মৌসুমি ফলের পসরা সাজিয়ে দর্শণার্থীদের সামনে ওইসব ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস নিয়ে উপস্থাপনা করে। 

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

মাদরাসার অধ্যক্ষ মুহাঃ মহিউদ্দিন জানান, শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ তৈরি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে স্থানীয় তানজিমুল উম্মাহ মাদরাসার বয়েজ সেকশনের অধ্যক্ষ আব্দুল হাদী, গার্লস সেকশনের অধ্যক্ষ মোঃ লোকমান হোসাইন, মাদরাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%