ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ


আমতলীতে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ

আমতলীতে অনুষ্ঠিত জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতাধীন ১,২২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে খাতা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় আমতলী উপজেলার লোকজ রিসোর্স সেন্টারে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম। বিশেষ অতিথি ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। এই অনুষ্ঠানে আমতলীর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি-এর কর্মকর্তাসহ এনএসএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, অভিভাবক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা নিজেদের বক্তব্যে উল্লেখ করেছেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবন দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটানো প্রয়োজন। জীবনের দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান অতিথি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খাতা বিতরণের ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে আরো উৎসাহিত হবে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী হবে।”

অনুষ্ঠানের শেষে, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে অংশগ্রহণকারী ১,২২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করছেন, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে বোমা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল নতুন সমীকরণের মুখোমুখি হচ্ছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোর পর, সেলেসাওদের পরবর্তী লক্ষ্য এখন হাইতি। ফিলাডেলফিয়ার এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, কারণ নক-আউটের টিকিট নিশ্চিত করতে এটাই তাদের একমাত্র বিকল্প।

ম্যাচের আগে বড় স্বস্তির খবর হলো তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র মাঠে ফিরছেন। তিনি চোট কাটিয়ে বেস ক্যাম্পে হালকা রানিং এবং বল পায়ে অনুশীলন শুরু করেছেন। তবে মেডিকেল টিমের কড়া সতর্কবার্তা থাকায় দলের প্রধান তারকাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কোচ। হাইতির বিপক্ষে মাঠে নামিয়ে চোটের ঝুঁকি বাড়াতে চায় না সেলেসাও ম্যানেজমেন্ট।

অতএব, গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামার রণকৌশল সাজাতে হচ্ছে ব্রাজিলকে। মহাতারকাকে বেঞ্চে রেখে আক্রমণভাগের অন্যান্য ফুটবলারদের ওপর ভরসা রাখতে হচ্ছে কোচকে। শনিবার ভোর সাড়ে ৬টার এই হাইভোল্টেজ ম্যাচটি নির্ধারণ করবে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের ভবিষ্যৎ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ফল উৎসবের মাধ্যমে হিজরী বর্ষ বরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


পিরোজপুরে ফল উৎসবের মাধ্যমে হিজরী বর্ষ বরণ

পিরোজপুরে ফল উৎসবের মাধ্যমে হিজরী নববর্ষ বরণ করেছে পিরোজপুর দারुल কুরআন মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১৭ জুন) সকাল বেলায় পিরোজপুর শহরের ওই মাদরাসার অডিটোরিয়ামে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। 

৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীরা এই ফল উৎসবে অংশগ্রহণ করে। 

এসময় শিক্ষার্থীরা আলাদা আলাদা স্টলে বিভিন্ন দেশী-বিদেশী মৌসুমি ফলের পসরা সাজিয়ে দর্শণার্থীদের সামনে ওইসব ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস নিয়ে উপস্থাপনা করে। 

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

মাদরাসার অধ্যক্ষ মুহাঃ মহিউদ্দিন জানান, শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ তৈরি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে স্থানীয় তানজিমুল উম্মাহ মাদরাসার বয়েজ সেকশনের অধ্যক্ষ আব্দুল হাদী, গার্লস সেকশনের অধ্যক্ষ মোঃ লোকমান হোসাইন, মাদরাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


আমতলীতে শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন

বরগুনার আমতলীতে শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে। গত বুধবার সকালে আমতলী উপজেলার সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস-এর আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ জাতীয় অনুষ্ঠানে উপজেলার নিবন্ধিত ৪ হাজার ৮০ জন কোমলমতি শিশুর জন্য বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি শিশুকে একটি করে মশারি, একটি গোসলের সাবান এবং এক প্যাকেট হুইল ওয়াশিং পাউডার প্রদান করা হয়।

এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল দাসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আবু জিহাদ, চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতিদাস ও প্রতিভা মণ্ডল, ফিল্ড অপারেশন অফিসার মো. জহির, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল, খোকন দাস ও রাধারাণী মণ্ডলসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিশু ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিশাল আকৃতির একটি জন্মদিনের কেক কেটে শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। শিশুদের ওপর অযথা মানসিক চাপ সৃষ্টি না করে তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে।” বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য সহায়তা, পুষ্টি চাহিদা পূরণে হাঁস বিতরণ, বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য বীজ সরবরাহ, শীতকালে কম্বল বিতরণ এবং শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ ও পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাক্রোঁ-মেলোনির সামনেই ‘আমিই বস’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


ম্যাক্রোঁ-মেলোনির সামনেই ‘আমিই বস’ ঘোষণা ট্রাম্পের

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষবৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “আমিই বস।”

এ সময় সেখানে জি৭-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

বিশ্ব অর্থনীতির নিরাপত্তা বিষয়ক একটি অধিবেশনের জন্য ফ্রান্সে এই বৈঠকের আয়োজন করা হয়। এই অধিবেশনে সাংবাদিক ও রাষ্ট্রনেতাদের সামনে ট্রাম্প তাঁর এই মন্তব্য করেন। তবে, তিনি কিসের প্রেক্ষিতে এটি বললেন, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

এদিকে, উপস্থিত রাষ্ট্রনেতাদের মধ্যে কেউ তাঁর মন্তব্যের প্রতি কোন প্রতিবাদও করেননি। বরং, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত নিয়ে ইউরোপের নেতাদের মধ্যে সমালোচনার সুর কিছুটা নরম হয়েছে।

ট্রাম্পের এই ‘বস’ ঘোষণার সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

১৫ জুন থেকে শুরু হওয়া জি৭ সম্মেলন ১৭ জুন, বুধবার পর্যন্ত চলবে। ইতিমধ্যে ট্রাম্পের সাথে রাষ্ট্রনেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জি৭ সদস্যরাষ্ট্রগুলো একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে।

বুধবারের অধিবেশন ছিল দুষ্প্রাপ্য খনিজ এবং অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে।

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পিছনের আলোচনা হয়েছে। তার পরেই ট্রাম্প নিজেকে ‘বস’ বলে ঘোষণা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে, যার ফলে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকেই পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইরান ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ও হরমুজ প্রণালীতে পণ্য পরিবহণে বাধা প্রদান করছে। ইউরোপের একাধিক দেশ এই আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করেছে।

হরমুজ খোলার জন্য ট্রাম্প ইউরোপের দেশগুলোর সাহায্য চেয়েছিলেন। কিন্তু ইউরোপের বেশিরভাগ শক্তিশালী দেশ সে প্রস্তাবে সাড়া দেয়নি। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। জি৭ বৈঠকে ট্রাম্পের সঙ্গে ইউরোপের নেতাদের সম্পর্কের কিছুটা পরিবর্তন দেখা যায়।

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজ মঙ্গলবার ট্রাম্পকে একটি ফুটবল জার্সি উপহার দেন, যার নম্বর ছিল ৪৭।

এটি পরিষ্কার যে, ইউরোপের এই সুর বদলের পেছনে ট্রাম্পের ইরান চুক্তি অন্যতম কারণ। সম্প্রতি ইরানের সাথে আমেরিকার সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে এবং শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপন এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই চুক্তিটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আমেরিকার নীতি নিয়ে ইউরোপে ক্ষোভের সুর ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠক না হলেও, তিনি জি৭ শীর্ষবৈঠকে ছিলেন। সেখানে রাশিয়া বিষয়ক আলোচনা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। ইউরোপীয় নেতারা স্বীকার করেন যে, রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বদলেছে। রাশিয়ার প্রতি তাদের অবস্থান কঠোর হয়েছে। আমার মতে, এটি যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ।”

 সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%