ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ম্যাক্রোঁ-মেলোনির সামনেই ‘আমিই বস’ ঘোষণা ট্রাম্পের


ম্যাক্রোঁ-মেলোনির সামনেই ‘আমিই বস’ ঘোষণা ট্রাম্পের

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষবৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “আমিই বস।”

এ সময় সেখানে জি৭-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

বিশ্ব অর্থনীতির নিরাপত্তা বিষয়ক একটি অধিবেশনের জন্য ফ্রান্সে এই বৈঠকের আয়োজন করা হয়। এই অধিবেশনে সাংবাদিক ও রাষ্ট্রনেতাদের সামনে ট্রাম্প তাঁর এই মন্তব্য করেন। তবে, তিনি কিসের প্রেক্ষিতে এটি বললেন, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

এদিকে, উপস্থিত রাষ্ট্রনেতাদের মধ্যে কেউ তাঁর মন্তব্যের প্রতি কোন প্রতিবাদও করেননি। বরং, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত নিয়ে ইউরোপের নেতাদের মধ্যে সমালোচনার সুর কিছুটা নরম হয়েছে।

ট্রাম্পের এই ‘বস’ ঘোষণার সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

১৫ জুন থেকে শুরু হওয়া জি৭ সম্মেলন ১৭ জুন, বুধবার পর্যন্ত চলবে। ইতিমধ্যে ট্রাম্পের সাথে রাষ্ট্রনেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জি৭ সদস্যরাষ্ট্রগুলো একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে।

বুধবারের অধিবেশন ছিল দুষ্প্রাপ্য খনিজ এবং অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে।

আরও পড়ুন: নিলোফার মনি: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পিছনের আলোচনা হয়েছে। তার পরেই ট্রাম্প নিজেকে ‘বস’ বলে ঘোষণা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে, যার ফলে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকেই পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইরান ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ও হরমুজ প্রণালীতে পণ্য পরিবহণে বাধা প্রদান করছে। ইউরোপের একাধিক দেশ এই আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করেছে।

হরমুজ খোলার জন্য ট্রাম্প ইউরোপের দেশগুলোর সাহায্য চেয়েছিলেন। কিন্তু ইউরোপের বেশিরভাগ শক্তিশালী দেশ সে প্রস্তাবে সাড়া দেয়নি। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। জি৭ বৈঠকে ট্রাম্পের সঙ্গে ইউরোপের নেতাদের সম্পর্কের কিছুটা পরিবর্তন দেখা যায়।

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজ মঙ্গলবার ট্রাম্পকে একটি ফুটবল জার্সি উপহার দেন, যার নম্বর ছিল ৪৭।

আরও পড়ুন: গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এটি পরিষ্কার যে, ইউরোপের এই সুর বদলের পেছনে ট্রাম্পের ইরান চুক্তি অন্যতম কারণ। সম্প্রতি ইরানের সাথে আমেরিকার সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে এবং শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপন এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই চুক্তিটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আমেরিকার নীতি নিয়ে ইউরোপে ক্ষোভের সুর ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠক না হলেও, তিনি জি৭ শীর্ষবৈঠকে ছিলেন। সেখানে রাশিয়া বিষয়ক আলোচনা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। ইউরোপীয় নেতারা স্বীকার করেন যে, রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বদলেছে। রাশিয়ার প্রতি তাদের অবস্থান কঠোর হয়েছে। আমার মতে, এটি যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ।”

 সূত্র: রয়টার্স

আরও পড়ুন: মোজতবা খামেনি বাবার পথ বেছে নিয়েছেন, সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের ৬৬৫ নারী ফ্যামিলি কার্ডের আওতায় এলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


রংপুরের ৬৬৫ নারী ফ্যামিলি কার্ডের আওতায় এলেন

ফ্যামিলি কার্ডের আওতায় আসলো রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৬৬৫ জন নারী। বুধবার বেলা ৪ টা ২২ মিনিটে মৌলভীবাজারের জনসভা থেকে সুইচ টিপে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপস্থিত উপকার ভোগীদের মোবাইলে ফ্যামিলি কার্ডের অর্থ চলে আসে। এর ফলে তারা উচ্ছাস প্রকাশ করেন। পরে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জিবা আমিনা খান, স্থানীয় এমপি নুরুল আমিন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা।

ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে খুশি উপকার ভোগীরা। রিতা বর্মন জানালেন, "মোবাইলে আমি টাকা পেয়েছি। প্রতি মাসে এই টাকা পাবো। এটা আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। বিশেষ করে আমার ছেলেমেয়েরা পুষ্টিহীনতার শিকার। পুষ্টি সমৃদ্ধ খাবার আমি বাচ্চাদের খাওয়াতে পারব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।" ফ্যামিলি কার্ডের টাকা মোবাইলে পেয়েছেন বিধবা সাহারা বান। তিনি জানালেন যে, "সামিনা থাকার কারণে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করি আমি। যে টাকাটি পেলাম এবং প্রতি মাসে এই টাকাটা পাব। এটা দিয়ে আমার সংসারের অনেক উপকার হলো। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তার জন্য দোয়া করি তিনি যেন দীর্ঘায়ু হন।" ফ্যামিলি কার্ড পাওয়া সাঁওতাল সম্প্রদায়ের অর্চনা রানী নামের এক গৃহবধূ জানালেন, "আমার দুইটা বাচ্চা স্কুলে পড়াশোনা করে। তাদের ঠিকমতো প্রাইভেট দিতে পারি না, বই জামাকাপড়ও দিতে পারি না। আমি মনে যে টাকাটা প্রতি মাসে পাব সেখান থেকে বাচ্চাদের শিক্ষা খাতে খরচ করব। আর বাকি কিছু টাকা জমাবো। সেই টাকা দিয়ে গরু কিনব। বছর শেষে বিক্রি করব।" অনুষ্ঠানের আয়োজক জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বলেন, "যারা বলেছিল ফ্যামিলি কার্ড দিতে পারবো না। তাদের মুখে চুনকালি পরলো আজ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ। গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতি থেকে ঠেকাতে পারবেনা।

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাইফুল ইসলাম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে রংপুরের নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে আনব। যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। " অনুষ্ঠানে উপস্থিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু জানান, "বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। বিএনপিতে জনগণের দল এর মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। দুর্নীতি মুক্তভাবে বিএনপি নারীদের কাছে এই ফ্যামিলি কার্ড বিতরণ করবে। ফ্যামিলি কার্ডে রংপুরকে বেছে নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো তিনি।

রংপুর ৬ আসনের এমপি নুরুল আমিন জানান, "ফ্যামিলি কার্ড সরকারের একটি ভালো পদক্ষেপ। আমরা চাই সবার মাঝে এই কার্ড পৌঁছে যাক।" অনুষ্ঠানে উপস্থিত বিএনপি'র সংরক্ষিত মহিলা আসনের এমপি (রংপুর ৬ ও ৫ আসনের জন্য তদারকিতে থাকা) জিবা আমিনা খান জানান, "ফ্যামিলি কার্ডের মাধ্যমিক দেয়া টাকা দিয়ে নারীরা তাদের পরিবারের পুষ্টি সমৃদ্ধ খাবার, স্বাস্থ্য শিক্ষা এবং হাইজিন খাতে ব্যয় করার সুযোগ পাবে। এতে একটি পরিবার ধীরে ধীরে উন্নত হতে থাকবে। পুরুষের পাশাপাশি নারীর অর্থনৈতিক সক্ষমতা ও বৃদ্ধি পাবে। বর্তমান সরকার পর্যায়ক্রমে দেশের ৪ কোটি নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে।" ফ্যামিলি কার্ড প্রসঙ্গে রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন জানান, সমাজসেবা মন্ত্রণালয় থেকে প্রথমে চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৮৫৫ জনকে প্রাথমিকভাবে সিলেকশন দেয়া হয়। পরে সেখান থেকে অতি গুরুত্ব বিবেচনায় ৬৬৫ জনকে চূড়ান্ত হিসেবে এই কার্ড দেয়া হলো। আজ তারা এ মাসের টাকা পেলেন। ভাবে প্রতি মাসে তারা তাদের মোবাইলে ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

হরমুজ প্রণালি অতিক্রম করে বিকল্প পথে আরও একটি চালান অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) দেশে এসেছে।

এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এটি বাংলাদেশে আসা ক্রুড অয়েলের তৃতীয় চালান।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেড় মাসেরও কম সময়ে তিনটি চালান আমদানি করতে সক্ষম হয়েছে।

নতুন চালান যুক্ত হওয়ায় রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কাঁচামালের মজুতও আরও বৃদ্ধি পাবে।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান জানান, এমটি নিনেমিয়া বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং এক লাখ টন ক্রুড অয়েল খালাসের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সংকট শুরুর আগে সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি একটি ক্রুড অয়েলের চালান দেশে এসেছিল।

যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় আড়াই মাস মধ্যপ্রাচ্য থেকে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকে এবং কাঁচামালের সংকটে গত ১২ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারির প্রধান ইউনিটের উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ৬ মে এমটি নিনেমিয়া জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়।

মধ্যপ্রাচ্য সংকটের পর সেটিই ছিল প্রথম চালান, যার কাঁচামাল ব্যবহার করে ইস্টার্ন রিফাইনারি পুনরায় উৎপাদন শুরু করে।

এরপর ২২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এমটি ফসিল জাহাজে আরও এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়।

সর্বশেষ বুধবার এমটি নিনেমিয়া আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে পৌঁছেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে ইস্টার্ন রিফাইনারি কাঁচামাল হিসেবে অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), পেট্রোল, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল ও বিটুমিনসহ ১৩ ধরনের জ্বালানি ও উপজাত পণ্য উৎপাদন করে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে আদালত স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন। সেই সঙ্গে, এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

ওহারের রাজধানী জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার (১৭ জুন) দুপুরে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডে দণ্ডিত আসামী আলাল সেক (৫৩) দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের মো: মজর উদ্দিনের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত রাজীব হোসেন (৩৮) একই উপজেলার বাঘারচর গ্রামের জসিজল হকের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানিয়েছে, দেওয়নগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাত থেকে ২৭ মে সকালের মধ্যে এক সময় আলাল সেক তার স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধর করেন, গুরুত্বর আহত করেন এবং পরে আগুনে পুড়িয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক ২০০৮ সালের ৫ জুন আদালতে মামলা দায়ের করেন। মামলায় ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়। আলাল সেক পলাতক থাকার কারণে তার অনুপস্থিতিতে রায় দেয়া হয়। রায়ে আলাল সেককে মৃত্যুদন্ড দেয়ার পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদন্ডও প্রদান করা হয়। মামলায় আসামী পক্ষে কোন আইনজীবী উপস্থিত না ছিলেন। 

অপরদিকে, দশম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে একই আদালত। এই অর্থদন্ডের টাকা অনাদায়ে আসামির স্থাবর ও অস্থাবর জমিজমা বিক্রি করে ভিকটিমের বাবা ও মা কে দেয়ার জন্য আদেশ প্রদান করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৫ সালের ৭ জুন গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে ঘরের জানালা খুলে প্রতিবেশী রাজীব হোসেন মাদ্রাসা শিক্ষার্থীর শয়নকক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে সে মাদ্রাসা শিক্ষার্থীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিক্ষার্থীর ডাক চিৎকারে পরিবার ও স্বজনরা উপস্থিত হলে রাজীব হোসেন হাতেনাতে ধরা পড়ে, তবে সে তাদের ধস্তাধস্তি করে পালিয়ে যায়। এ ঘটনায়নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী ২০১৫ সালের ১১ জুন দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামী রাজীব হোসেনের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ডের টাকা অনাদায়ে আসামির স্থাবর ও অস্থাবর জমিজমা বিক্রি করে সেই টাকা ভিকটিমকে দেয়ার জন্য আদেশ প্রদান করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফজলুল হক পি, পি, এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


শেরপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

এই কংগ্রেসে বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এ কর্মসূচির আয়োজন করে। আইএফএডি ও বিশ্বব্যাংক-এর অর্থায়নে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ মোঃ তৌফিক আহমদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ ছিলেন। সভাপতির দ্বায়িত্ব পালন করেন কৃষিবিদ মুহাম্মদ সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর।

অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জাহানের উপস্থাপনায় বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য রাখেন ড. সালাউদ্দিন কায়সার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, ময়মনসিংহ অঞ্চল।

এছাড়া কৃষিবিদ বনানী দেবনাথ, অতিরিক্ত উপপরিচালক (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এবং কৃষক দল থেকে শফিকুল ইসলাম গোল্ডেনও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি অফিসার, শেরপুর সদর।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কংগ্রেসে নিরাপদ খাদ্য উৎপাদন, কম খরচে চাষাবাদ এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এর পাশাপাশি চারটি প্রদর্শনী স্টলে আধুনিক কৃষিপদ্ধতি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কৃষকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল সম্পর্কে জানতে পেরেছেন। কৃষিবিদ মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি অফিসার, শেরপুর সদর, বলেন, এ কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে স্থায়ী ফার্মার সার্ভিস সেন্টার গড়ে তুলে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%