ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ শহরে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার অপরাধে জেলা প্রশাসন ৭টি পশু খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানকে নগদ জরিমানা করা হয়েছে এবং অপর ২টি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার ধর্মতলা রোড ও আটাপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নুরে আলম সিদ্দিক। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামসহ প্রাণিসম্পদ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন পশু খাদ্য ও ফিডের দোকানে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অনেক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ লাইসেন্স নবায়ন না করেই পশুখাদ্য ও মুরগির খাবার বিক্রি করছিলেন। আইন অমান্য করায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনের আওতায় ৫টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার জরিমানা করা হয়। শ্রী রতন লাল চৌধুরীকে ১৫০০ টাকা, সরদার টেডার্সকে ২০০০ টাকা, আলহাজ্ব ফিড অ্যান্ড চিকেন সেন্টারকে ৪০০০ টাকা, মেসার্স জে এস এন্টারপ্রাইজকে ১৫০০ টাকা এবং ময়েজ পোল্ট্রি ফিডকে ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

এছাড়াও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় জনি সাহা এবং দ্বিপ খাদ্য ভাণ্ডার নামের দুটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিয়মের বাইরে না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নুরে আলম সিদ্দিক গণমাধ্যমকে জানান, লাইসেন্স নবায়ন না করা প্রতিষ্ঠানগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র ও লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান বাজারে পশুখাদ্য ও বিভিন্ন পণ্যের মূল্য নিয়ে যাতে কোনো ধরনের কারসাজি না হয়, সে বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় না করার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন সময়োপযোগী ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বাজারে যেমন শৃঙ্খলা ফিরে আসবে, তেমনি খামারি ও সাধারণ ক্রেতারা অতিরিক্ত দামের হাত থেকে রক্ষা পাবেন। প্রাণিসম্পদ খাতের সুরক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আমিনুল ইসলাম সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাহিনী প্রধানের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের পুরস্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বিমান বাহিনী প্রধানের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের পুরস্কার প্রদান

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, যিনি শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

২০২৫ সালের জন্য নির্বাচিত সাত জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে, বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ, যা অন্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিনিয়রদের অনুসরণ করলে শিক্ষানবিশ আইনজীবীরা দক্ষ হবে: চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


সিনিয়রদের অনুসরণ করলে শিক্ষানবিশ আইনজীবীরা দক্ষ হবে: চসিক মেয়র

চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন, সিনিয়র আইনজীবীদের আদালতে কথা বলার পদ্ধতি এবং মামলার ড্রাফট লেখার কৌশল অনুসরণ করলে শিক্ষানবিশ আইনজীবীরা দক্ষ হয়ে উঠতে সক্ষম হবেন।

মেয়র বলেন, "আপনার সিনিয়র কিভাবে শুনানি করছেন, কিভাবে যুক্তিতর্ক উপস্থাপন করছেন এগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন এবং নিজে রপ্ত করে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি একজন দক্ষ আইনজীবী হতে পারবেন।"

আজ সকাল ১১টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত শিক্ষানবীশ আইনজীবীদের পেশাগত আচরণ ও দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এই কর্মশালার আয়োজন করা হয় জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও জানান, "বিগত প্রায় পঁচিশ বছর ধরে আইনজীবী কার্যালয়ের প্রাঙ্গণে আসিনি, বোধহয় এমন দিন কম ছিল। প্রায় ১১৮টির বেশি মামলা ছিল আমার বিরুদ্ধে। ২০২৪-এর ৫ আগস্ট না হলে আমার প্রায় ১৫/২০টি মামলা রেডি হয়ে গিয়েছিল সাজানো সাজা দেয়ার জন্য।"

আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলায় নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে স্মরণ করে মেয়র বলেন, "পাঁচ আগস্টের পরে আমরা মনে করেছিলাম যে এই আইনজীবীদের হাত ধরেই আমরা নতুন পথের সন্ধান পাব। কিন্তু আমরা আইনজীবী আলিফের রক্তাক্ত মরদেহ এই কোর্ট বিল্ডিংয়ের সামনেই পড়ে থাকতে দেখেছি।"

শিক্ষানবীশ আইনজীবীদের উদ্দেশ্যে মেয়র বলেন, "কোন আইনজীবী যখন তার শিক্ষানবিশ কার্যক্রমে প্রবেশ করেন, তখন তিনি ভবিষ্যৎ সাফল্যের স্বপ্ন নিয়ে এগিয়ে যান।"

এ সময় ডা. শাহাদাত হোসেন আরও বলেন, "আমি মেয়র হলেও একজন চিকিৎসক। আপনারা একইভাবে আইনজীবী। আমরা সবাই প্রফেশনাল।"

তিনি উল্লেখ করেন, "সিনিয়ররা কিভাবে কথা বলেন, কিভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেন, কিভাবে বিচারকদের সাথে কথা বলতে হয়, তাদেরকে কনভিন্স করতে হয়, এগুলো শেখার একটা বিশেষ সুযোগ আছে। এখানে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই।"

চসিক মেয়র আরও বলেন, "এই সময়টাকে যে যতবেশি কাজে লাগাতে পারবে, সে ততবেশি দক্ষ ও প্রফেশনাল হিসেবে গড়ে উঠতে পারবে।"

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও চট্টগ্রাম জেলার জিপি অ্যাডভোকেট আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়ে গেল এমপি গাজী নজরুলের!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়ে গেল এমপি গাজী নজরুলের!

‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের আপস রফা হয়ে গেছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান, যিনি মরিয়মের পরিবারের সঙ্গে এই আপসের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন শুনানির সময় তিনি এই তথ্য তুলে ধরেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে জামিনের শুনানি অনুষ্ঠিত হয়।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। তারা ঘটনার সঙ্গে জড়িত না। ইতোমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে।" শুনানিতে উপস্থিত মরিয়মের বাবা জানিয়েছেন, দুই আসামির জামিন হলে তার আপত্তি নেই।

এদিকে, শুনানি শেষে বিচারক মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। তবে, গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

গত ২০ সেপ্টেম্বর, রাজধানীর সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে পুলিশ হেফাজতে নেয়।

রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলার এজাহারে মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, "গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়।" সংসদ ভবনের বিপরীত পাশে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকছুদার সঙ্গে মরিয়ম থাকতেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকছুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে জানিয়েছিলেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২৪ সেপ্টেম্বর এমপি নজরুলকে ফের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে ২৮ সেপ্টেম্বর রিমান্ড শেষে এমপি নজরুলকে কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোজ্যতেলের দাম বৃদ্ধির অনুমতি দেওয়া হবে না।

‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার সুরমা নদীর ডান তীরের কানিশাইলে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই-বাছাই করে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগে বাধা সৃষ্টি করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব না পড়ার বিষয়ে সরকারের নজর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%