ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না সিলেটের যেসব এলাকায়


টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না সিলেটের যেসব এলাকায়

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কিছু এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়কালীন সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত এই বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে অবস্থিত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়া, এয়ারপোর্ট রোডে ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কাজটি আবিকা সিলেট-উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় সম্পন্ন হবে।

আরও পড়ুন: তাহিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ,প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকরা

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কারিগরি ও আবহাওয়াজনিত কারণে কাজ সম্পাদনের সময়সূচি পরিবর্তিত হতে পারে।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বলেন, "জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার রাত ৯টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরে বসেই ভবন নকশার অনুমোদন পাবে নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


ঘরে বসেই ভবন নকশার অনুমোদন পাবে নাগরিকরা

এখন থেকে নাগরিকেরা ঘরে বসে ভবন নকশার অনুমোদনের আবেদনসহ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) বিভিন্ন সেবা সহজভাবে পাওয়ার সুযোগ পাবেন। সিউক এই ব্যবস্থায় এক মাসের মধ্যে নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সংস্থাটি সিলেটে চালু করতে যাচ্ছে- ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা (ইসিপিএস)।

শনিবার (৩ অক্টোবর) সিউকের সভা কক্ষে বিশ্ব বসতি দিবসের প্রেক্ষিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

সিউক চেয়ারম্যান উল্লেখ করেন, ‘বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিলেটে চালু হচ্ছে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা (ইসিপিএস)। এর মাধ্যমে নাগরিকেরা অনলাইনে আবেদন জমা দেওয়ার পাশাপাশি আবেদনের অগ্রগতিও জানতে পারবেন। প্রবাসীদের জন্য থাকছে বিশেষ ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’। এ ব্যবস্থায় এক মাসের মধ্যে নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সিউক।’

আগামী সোমবার (৫ অক্টোবর) সিলেটে প্রথমবারের মতো সিউকের উদ্যোগে পালিত হবে বিশ্ব বসতি দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

সিউক সূত্রে জানা গেছে, ৫ ও ৬ অক্টোবর দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হবে। সিলেট নগরের রিকাবীবাজার স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার পর দুপুর ১টায় ইসিপিএসের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

দুই দিনের আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আবাসন ও নগরায়ণ বিষয়ে ভাবনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বিভিন্ন মডেল ও আলোকচিত্র প্রদর্শনী। সিউক জানিয়েছে, ইতোমধ্যে নগরায়ণসংক্রান্ত ৩০টির বেশি ভাবনা জমা পড়েছে।

৬ অক্টোবর দ্বিতীয় দিনে পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরে টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। একই দিন প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের আয়োজন শেষ হবে।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রার শুরু থেকেই নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে কাজ করছে। ইসিপিএস তারই একটি বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই আবেদন জমা দিতে পারবেন এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন।’

সিউক জানিয়েছে, এর আগে সিলেটে বিশ্ব বসতি দিবসের আয়োজন সিলেট গণপূর্ত বিভাগের উদ্যোগে হলেও এবারই প্রথম সিউক দিবসটি আয়োজন করছে। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে দুই দিনের কর্মসূচি সাজানো হয়েছে।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটকে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করছে। পরিকল্পিত নগরায়ণে তরুণ প্রজন্মকে যুক্ত করার পাশাপাশি আবাসন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, ১৩২১ মেগাওয়াট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


রামপালে দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, ১৩২১ মেগাওয়াট

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যা বাগেরহাটে অবস্থিত, বিদ্যুৎ উৎপাদনে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। এই কেন্দ্রের দুটি ইউনিট একসঙ্গে প্রথমবারের মতো সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর, এখন দুটি ইউনিট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন চলছে।

আনোয়ারুল আজিম আরও জানান, বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে এই কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালি হনুমান মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


শ্রীমঙ্গলে চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালি হনুমান মারা গেছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালি হনুমান মারা গেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।

চা-বাগান সূত্রে জানা গেছে, হনুমানটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন। পরে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই হনুমানটির মৃত্যু ঘটে।

স্বপন দেব সজল বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি গুরুতর আহত হয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার আগেই এটি মারা যায়।”

শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মৃত হনুমানটি লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত চলছে। পরে নির্ধারিত স্থানে মরদেহ মাটিচাপা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বন্যপ্রাণীর বিচরণ এলাকায় বৈদ্যুতিক তারে প্লাস্টিকের কভার দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। বিষয়টি আইন-শৃঙ্খলা কমিটিকেও অবহিত করা হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


চাটমোহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহরে গতকাল শনিবার (৩ অক্টোবর) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মশক নিধনে ওষুধ স্প্রে করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাটমোহর পৌর সভার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (পাবনা-সিরাজগঞ্জ) অ্যাডভোকেট অরিফা সুলতানা রুমা।

এ সময় পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রধান ও সহকারি প্রকৌশলী রাফিউল রাবী, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল, লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস চত্বর ও পৌর ভবন চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%