প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কিছু এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়কালীন সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত এই বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে অবস্থিত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়া, এয়ারপোর্ট রোডে ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কাজটি আবিকা সিলেট-উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কারিগরি ও আবহাওয়াজনিত কারণে কাজ সম্পাদনের সময়সূচি পরিবর্তিত হতে পারে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বলেন, "জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার রাত ৯টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন