ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জি-৭ সম্মেলনে জেলেনস্কির আচরণে অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি


জি-৭ সম্মেলনে জেলেনস্কির আচরণে অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

জি-৭ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘চুম্বনের চেষ্টা করে’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ফ্রান্সের এভিয়ানে চলমান এই শীর্ষ সম্মেলনের একটি বৈঠক চলাকালীন এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় কমিশনের (ইসি) প্রধান উরসুলা ফন ডার লেয়েনের হাত ধরে কথা বলছিলেন, ঠিক তখনই তার দিকে এগিয়ে আসেন জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রীকে পাশে এসে দাঁড়াতে দেখে জেলেনস্কি হঠাৎ করেই পুরো শরীর ঘুরিয়ে তার দিকে এগিয়ে যান। মেলোনি সৌজন্যবশত জেলেনস্কিকে আলিঙ্গন করেন এবং গালে চুমু খেয়ে অভিবাদন জানাতে চান। কিন্তু ঠিক তখনই জেলেনস্কি মেলোনির ঠোঁটে দুবার চুম্বনের চেষ্টা করেন বলে ফুটেজে স্পষ্ট হয়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের ভাইরাসের কেনিয়ার ভাইরাসের সঙ্গে ঘনিষ্ঠ মিল

এই আকস্মিক পরিস্থিতিতে মেলোনি দৃশ্যত বেশ অস্বস্তিতে পড়েন এবং জেলেনস্কির সঙ্গে চোখাচোখি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তিনি বেশ তাড়াহুড়ো করেই সেই স্থান ত্যাগ করেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও নেটদুনিয়ায় নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে, এই সম্মেলন চলাকালীনই ফরাসি সাংবাদিক ভিনসেন্ট হারভিউ এক মন্তব্যে বলেন, এভিয়ানের এই জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা নিজ নিজ দেশে জনপ্রিয়তা হারিয়ে একপ্রকার রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এমনকি ইতালির প্রধানমন্ত্রী মেলোনিও তার আগের সেই রাজনৈতিক দৃঢ়তা ও শক্তি হারিয়েছেন, বলে মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে একজন কিলারের মতো কঠিন, দক্ষ ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি বাইরে থেকে শান্ত ও নম্র মনে হলেও, বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা একজন নেতা।

ট্রাম্প বলেন, “তিনি একজন কঠিন আলোচক। আমি যতদিন হোয়াইট হাউসে থাকব, ততদিন ভারত একজন নির্ভরযোগ্য বন্ধুকে পাশে পাবে।”

রসিকতার ছলে মোদির প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি দেখতে খুবই চমৎকার, যেন একজন ‘ফেরেশতা’। তবে বাস্তবে তিনি একজন ‘খুনী’র মতোই কঠিন। এই ধরনের মানুষ খুব কমই দেখা যায়।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে এবং মোদির প্রতি মার্কিন প্রশাসনের গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, মোদি ভারতের জনগণকে ভালোবাসেন এবং তিনি যুক্তরাষ্ট্রেরও একজন ভালো বন্ধু।

ভারতের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভারত যদি কোনো আক্রমণের শিকার হয় এবং মোদি নেতৃত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় এগিয়ে আসবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করতে পারে।

মোদি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত রাখা প্রয়োজন।

বৈঠকে দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন। ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন।

পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প বলেন, বৈশিক বিভিন্ন ইস্যুতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল, গুলি জমা দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:১১ পি.এম


ঝালকাঠিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল, গুলি জমা দেওয়ার নির্দেশ

ঝালকাঠি, ১৮ জুন, ২০২৬ : ঝালকাঠিতে জননিরাপত্তার স্বার্থে ২৫ জনের ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুব লীগের নেতা-কর্মী।

গত ৪ জুন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ গতকাল বুধবার তাদের কাছে পৌঁছায়, যাদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৮(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে গঠিত যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫’ এর ১৯(চ) ধারা অনুযায়ী জননিরাপত্তার স্বার্থে এসব লাইসেন্স বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং তাঁর ছোট ভাই ডা. সৈয়দ জহুরুল হক (স্বপন), কাঠালিয়া উপজেলার মো. ফরিদুজ্জামান (জাহাঙ্গীর), ঝালকাঠি সদরের ডাক্তার পট্টির মো. সোহেল আহমেদ, মো. জাকির হোসেন কাঠালিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা মো. কামাল শরীফ, যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমিন আক্তার পপি রাজাপুর, নারগিস আক্তার, চন্দ্র শেখর হালদার রাজাপুর, শাহীন মৃধা (তারেক) রাজাপুর, যুবলীগ নেতা হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ নেতা রেজাউল করিম জাকির ঝালকাঠি, আলম হোসেন, এড. এস এম রুহুল আমিন (রিজভী) ঝালকাঠি, আব্দুর রহিম মিয়া (বাবুল), আমিনুল ইসলাম খান লিটন, জাতীয় পার্টি নেতা এম এ কুদ্দুস খান, আরিফুর রহমান খান, আরিফ হোসেন, মাজেদ হাসান, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা, পলাশ মন্ডল, আওয়ামী লীগ নেতা মজিবুল হক আকন্দ এবং লোকমান মল্লিক (শাহজাহান)সহ ২৫ জনের ৩৩টি অস্ত্র। তালিকায় ২২ ও ৩২ বোরের এনপিবি পিস্তল ছাড়াও ১২ বোর শর্টগান ও বন্দুকের লাইসেন্স অন্তর্ভুক্ত রয়েছে। কিছু লাইসেন্সধারীর একাধিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বাসস’কে বলেছেন, যাচাই-বাছাই কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লাইসেন্সগুলো বাতিল ঘোষণা করা হয়েছে এবং সংশ্লিষ্ট অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. জাহিদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:১২ পি.এম


দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. জাহিদ হোসেন

সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি, এতদাবি জানানো হচ্ছে যে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-দিমেকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়াও সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’কে সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার রাতে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র বুধবার তিনি পেয়েছেন। উক্ত প্রেরিত পত্রে উল্লেখ করা আছে, ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নিয়োগের বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে, নির্দেশক্রমে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান হিসেবে, প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি এবং সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র নেতৃত্বে, হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ব্যবস্থাপনা কমিটি কার্যকর ভূমিকা রাখবেন-এটা সংশ্লিষ্ট সকলেই প্রত্যাশা করছেন। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসা সেবার মান-উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে আশা করছেন এলাকাবাসী।

দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও সেবা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে-এমনটাই আশা করেছেন সকলেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


কিশোরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

 কিশোরগঞ্জের হাওর ও নদীর এলাকা সমূহে অবৈধ মৎস্য আহরণ রোধ করার লক্ষ্যে পৃথক অভিযান পরিচালনা করে ১৪৫টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।

গতকাল বুধবার, দিনব্যাপী জেলার কটিয়াদী, মিঠামইন, নিকলী ও ভৈরব উপজেলায় পরিচালিত এসব অভিযানের সময় জব্দ হওয়া জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর বাস্তবায়নের অংশ হিসেবে এসব অভিযানে মোট ৯ হাজার ৫শ’ মিটার দৈর্ঘ্যের চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার করগাঁও হাওরে পরিচালিত অভিযানে ৩০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ৫শ’ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে সহযোগিতা করে কটিয়াদী বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্র।

একই দিনে, মিঠামইন উপজেলার ঢাকী ফুলবাড়িয়া নদী ও তৎসংলগ্ন হাওরে অভিযান চালিয়ে ৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ২ হাজার ৫শ’ মিটার এবং মূল্য প্রায় ২ লাখ টাকা। এই অভিযানে সহযোগিতা করেন মিঠামইন থানা পুলিশ ও মৎস্য বিভাগের ফিল্ড সহকারীরা।

নিকলী উপজেলার দামপাড়া ও নোয়াপাড়া সংলগ্ন হাওরে পরিচালিত অভিযানে ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ১ হাজার মিটার এবং মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অভিযানে নিকলী থানা পুলিশ ও মৎস্য বিভাগের কর্মচারীরা সহযোগিতা করেছেন।

অন্যদিকে, ভৈরব উপজেলার মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের মরা অংশে অভিযান পরিচালনা করে ২৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জালগুলোর দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫শ’ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এই অভিযানে সহযোগিতা করে ভৈরব নৌ পুলিশ।

পরে জব্দ করা সব চায়না দুয়ারি জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, মাছের প্রজনন এবং উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হাওর ও নদীতে মাছের অবাধ বিচরণ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%