প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি, ১৮ জুন, ২০২৬ : ঝালকাঠিতে জননিরাপত্তার স্বার্থে ২৫ জনের ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুব লীগের নেতা-কর্মী।
গত ৪ জুন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ গতকাল বুধবার তাদের কাছে পৌঁছায়, যাদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৮(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে গঠিত যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫’ এর ১৯(চ) ধারা অনুযায়ী জননিরাপত্তার স্বার্থে এসব লাইসেন্স বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং তাঁর ছোট ভাই ডা. সৈয়দ জহুরুল হক (স্বপন), কাঠালিয়া উপজেলার মো. ফরিদুজ্জামান (জাহাঙ্গীর), ঝালকাঠি সদরের ডাক্তার পট্টির মো. সোহেল আহমেদ, মো. জাকির হোসেন কাঠালিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা মো. কামাল শরীফ, যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমিন আক্তার পপি রাজাপুর, নারগিস আক্তার, চন্দ্র শেখর হালদার রাজাপুর, শাহীন মৃধা (তারেক) রাজাপুর, যুবলীগ নেতা হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ নেতা রেজাউল করিম জাকির ঝালকাঠি, আলম হোসেন, এড. এস এম রুহুল আমিন (রিজভী) ঝালকাঠি, আব্দুর রহিম মিয়া (বাবুল), আমিনুল ইসলাম খান লিটন, জাতীয় পার্টি নেতা এম এ কুদ্দুস খান, আরিফুর রহমান খান, আরিফ হোসেন, মাজেদ হাসান, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা, পলাশ মন্ডল, আওয়ামী লীগ নেতা মজিবুল হক আকন্দ এবং লোকমান মল্লিক (শাহজাহান)সহ ২৫ জনের ৩৩টি অস্ত্র। তালিকায় ২২ ও ৩২ বোরের এনপিবি পিস্তল ছাড়াও ১২ বোর শর্টগান ও বন্দুকের লাইসেন্স অন্তর্ভুক্ত রয়েছে। কিছু লাইসেন্সধারীর একাধিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বাসস’কে বলেছেন, যাচাই-বাছাই কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লাইসেন্সগুলো বাতিল ঘোষণা করা হয়েছে এবং সংশ্লিষ্ট অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন