০৪:৩১ পি.এম
দক্ষিণ নরওয়েতে ঘটেছে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড, যার ফলে ১০০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে এবং শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
পুলিশ ও দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ড্রামেন শহরের একটি টাউন হাউসে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন দ্রুত আশপাশের এলাকায় এবং কাছের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে পড়েছে। অসলো থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সারিবদ্ধ আবাসিক বাড়ির একটি এলাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।
আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা রাতভর কাজ করেন এবং শনিবার সকালেও তাদের অভিযান অব্যাহত ছিল।
নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার শত শত বাসিন্দা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। পুলিশের মতে, এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
ড্রামেন শহরটি নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আরও পড়ুন: ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন