ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় ৩২ জন নিহত, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা


নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় ৩২ জন নিহত, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু সোমবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই ঘোষণা তিনি দেন, যখন দেশটির ওন্দো রাজ্যে নাইজেরীয় বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়। নিহতদের মধ্যে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল সানডে কেলভিন আনেকে রয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রপতির দপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিহত বিমানবাহিনীর সদস্যদের সম্মানে দেশের সব জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দিয়েছেন তিনুবু। সোমবার সকালে ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি নিয়মিত একটি মিশনে বেনিন থেকে লাগোস যাচ্ছিল।

বিমানটিতে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনুবু বলেন, দেশের সশস্ত্র বাহিনীর জন্য এটি একটি অত্যন্ত বেদনাদায়ক সময়।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো দেশের জন্য একটি বেদনাদায়ক সময়। নাইজেরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের বিমানবাহিনীর সদস্যরা প্রতিদিন নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলেন। তাদের আত্মত্যাগ কখনো ভোলা হবে না।’

বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা জানতে নাইজেরীয় বিমানবাহিনীকে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকানোই এই তদন্তের উদ্দেশ্য।

দুর্ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করায় বিমানবাহিনীর প্রশংসা করেন তিনুবু। তিনি দ্রুত সাড়া দেওয়ার জন্য উদ্ধারকর্মী ও ওন্দো রাজ্য সরকারেরও প্রশংসা করেন। নিহতদের জন্য প্রার্থনা করেন তিনুবু। একই সঙ্গে নাইজেরীয় বিমানবাহিনীকে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসপোসিতো স্পর্শ করলেন ইতালির ৯৫ বছরের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


এসপোসিতো স্পর্শ করলেন ইতালির ৯৫ বছরের রেকর্ড

তরুণ স্ট্রাইকার ফ্রান্সেস্কো পিও এসপোসিতো ইতালিয়ান জাতীয় দলের নতুন প্রজন্মের অন্যতম প্রধান মুখ হিসেবে নিজের অবস্থানকে আরও শক্তিশালী ও উজ্জ্বল করেছেন। সোমবার রাতে বোলোগনার ঐতিহাসিক রেনাতো দাল’আরা স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের একটি রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এসপোসিতো শেষ পেরেকটি ঠুকেছেন।

ম্যাচের ৫৫তম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন এসপোসিতো। মাঠে নামার পর তিনি নিজের পারফরম্যান্সের ছাপ রাখতে খুব বেশি সময় নেননি। ম্যাচের ৮৭তম মিনিটে দুর্দান্ত একটি ফিনিশিংয়ে ইতালিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করেন এই উদীয়মান ফরোয়ার্ড।

২২ বছর বয়সে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক ফুটবলে এসপোসিতো তার সপ্তম গোলটি অর্জন করেছেন। ইতালির ফুটবল ইতিহাসে কিংবদন্তি ফুটবলার জিউসেপ্পে মেয়াৎসার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২১তম জন্মদিনের আগে আন্তর্জাতিক ফুটবলে ৭টি গোল করার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’-র তথ্য অনুযায়ী, ১৯৩১ সালের ২৫ জানুয়ারি মাত্র ২০ বছর ১৫৫ দিন বয়সে আজ্জুরিদের হয়ে নিজের সপ্তম গোলটি করেছিলেন মেয়াৎসা। দীর্ঘ ৯৫ বছর পর সেই বিরল রেকর্ডে মেয়াৎসার পাশে এসপোসিতো নাম লেখালেন।

তুরস্কের বিরুদ্ধে এই জয় ইতালিকে উয়েফা নেশনস লিগের এক নম্বর গ্রুপে ৭ পয়েন্ট অর্জন করিয়েছে। বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আজ্জুরিরা। শীর্ষে থাকা শক্তিশালী ফ্রান্সের চেয়ে তারা এখন ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে বেলজিয়াম এবং ৪ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে রয়েছে তুরস্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চয়ন ৮ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চয়ন ৮ অক্টোবর পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।

এছাড়া, আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে। নির্বাচিত শিক্ষার্থীরা ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি-সংক্রান্ত নির্বাচন নিশ্চিত করার সুযোগ পাবেন।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) এ প্রবেশ করে হোম পেজের ‘Result’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে টাইপ করতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি/ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে লিখে ‘View Result’ বাটনে ক্লিক করলে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।

ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চিত করা যাবে। যদি কোনো শিক্ষার্থী এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করেন, তাহলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এছাড়া, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল ৯ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।

গত ১ অক্টোবর দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চিতকরণ ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ এম


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা বা ঘুরতে বের হন। তবে অনেক সময় জানা না থাকায় দেখা যায় যে, যেসব এলাকায় তারা যাচ্ছেন, সেখানকার মার্কেটগুলো বন্ধ রয়েছে। তাই রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকে জানা থাকলে ভোগান্তি এড়ানো সম্ভব।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার সাবরেজিস্ট্রার বদলিতে লটারি আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ এম


ঢাকার সাবরেজিস্ট্রার বদলিতে লটারি আজ

ঢাকা জেলায় সাবরেজিস্ট্রারদের বদলির জন্য আজ লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লটারিতে দেশের সকল জেলায় কর্মরত সাবরেজিস্ট্রারদের নাম অন্তর্ভুক্ত থাকবে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আজ সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লটারি অনুষ্ঠিত হবে।

গত ৪ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় জানায়, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের নির্দেশ অনুযায়ী আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত সাবরেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার উদ্দেশ্যে সাবরেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার এবং শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%