০৯:২১ এম
সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা বা ঘুরতে বের হন। তবে অনেক সময় জানা না থাকায় দেখা যায় যে, যেসব এলাকায় তারা যাচ্ছেন, সেখানকার মার্কেটগুলো বন্ধ রয়েছে। তাই রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকে জানা থাকলে ভোগান্তি এড়ানো সম্ভব।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
আরও পড়ুন: চুরি যাওয়া মোটরসাইকেল খুঁজতে গিয়ে মিলল আরও আটটি
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
যেসব মার্কেট বন্ধ থাকবে
বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।
আরও পড়ুন: চানখারপুলে পুলিশ পরিচয়ে বাসে তল্লাশি, ফজলে রাব্বী ফয়সাল আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন