ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চানখারপুলে পুলিশ পরিচয়ে বাসে তল্লাশি, ফজলে রাব্বী ফয়সাল আটক


চানখারপুলে পুলিশ পরিচয়ে বাসে তল্লাশি, ফজলে রাব্বী ফয়সাল আটক

রাজধানীর চানখারপুলে পুলিশ পরিচয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশি ও অশোভন আচরণের অভিযোগে ফজলে রাব্বী ফয়সাল, যিনি সোহাগ নামেও পরিচিত, বয়স ৩০, তাকে আটক করা হয়েছে। ট্রাফিক পুলিশ পরে তাকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

রবিবার, ১৮ অক্টোবর, ভোর চারটার দিকে চানখারপুল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের ফুলবাড়িয়া জোনের সার্জেন্ট তুহিন উদ্দিন এবং সার্জেন্ট মো. সরোয়ার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, তারা দায়িত্ব পালনকালে মৌমিতা পরিবহনের একটি বাস থেকে হট্টগোলের শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে তারা দেখতে পান যে, একজন ব্যক্তি পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন এবং অশোভন কথাবার্তা বলছেন।

আরও পড়ুন: রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জামায়াতের ৭ দিনের আলটিমেটাম জড়িতদের গ্রেপ্তারে

যখন ওই ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হয়, তখন তিনি পুলিশের পরিচয়পত্র দেখাতে পারেননি। তার কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাকে বাস থেকে নামিয়ে পুলিশ বক্সে নেওয়া হয়।

ট্রাফিক পুলিশের সদস্যরা জানিয়েছেন, পুলিশ বক্সে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার পরও ওই ব্যক্তি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। এরপর বিষয়টি চকবাজার থানাকে জানানো হয় এবং একপর্যায়ে চকবাজার থানার মোবাইল টিমের এসআই জামালের কাছে তাকে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আ. লীগের প্রভাব: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আ. লীগের প্রভাব: রিজভী

ক্ষমতার জন্য বিএনপির সঙ্গেও থাকলেও জামায়াতে ইসলামীর মনের মধ্যে আওয়ামী লীগ রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।

জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করতে গিয়ে রিজভী বলেন, জামায়াতের আমির আজকের দিনে একটি মন্তব্য করেছেন, যে বিএনপি ফ্যাসিস্টদের পথে এগিয়ে যাচ্ছে। আমি তাকে বলতে চাই, ফ্যাসিস্টদের পথ কী? কোনটা পথ? একটি দৃষ্টান্ত দেখান।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেওয়া কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বিএনপির কোনো নেতা বলেননি। বিএনপির প্রধান নেতা তারেক রহমানও এমন কোনো কথা বলেননি। অথচ এখন বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্টদের পথে হাঁটার অভিযোগ তোলা হচ্ছে।

রিজভী উল্লেখ করেন, বিএনপিকে জনগণ চেনে, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় না। কিন্তু আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আপনারা ইসলামের নামে দিয়েছেন, আল্লাহর নামে দিয়েছেন। অনেক কথা বলছেন মানুষের মনকে জয় করার জন্য। কিন্তু পরক্ষণেই উল্টো কাজ করেছেন।

তিনি বলেন, অতীতের যত কাজ, সেগুলো কিন্তু আপনারা করেছেন শেখ হাসিনার পথ ধরেই।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এরশাদ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ ও জামায়াতও এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সে অবস্থান থেকে সরে আসে এবং জামাতও সে অবস্থান থেকে সরে আসে। আপনারা (জামায়াত) তো প্রমাণ রেখেছেন ইতিহাসে। আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন। ক্ষমতার জন্য কখনো কখনো বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করেন। কিন্তু মনের ভেতরে হাসিনার প্রদর্শিত পথেই আপনারা হাঁটেন।

তিনি বলেন, ১৯৯৪-৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলনেও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে একই পথে হেঁটেছে। ইতিহাসের এসব উদাহরণ উপেক্ষা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির মধ্যে অন্তর্ভুক্ত অসংখ্য নেতাকর্মীদের গুপ্তহত্যার আত্মদান, স্যাক্রিফাইস এবং ত্যাগের মধ্যে দিয়ে এই দল তৈরি হয়েছে। গণতন্ত্র হচ্ছে তার অভীষ্ট লক্ষ্য। গণতন্ত্র হচ্ছে তার আদর্শিক চেতনা।

জামায়াতের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্র ও দেশের স্বাধীনতার প্রশ্নে দলটির আদর্শিক অবস্থান কী, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনগুলোতে জামায়াতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আফসার আহমেদ সিদ্দিকীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে রিজভী বলেন, আফসার আহমেদকে বড় ভাই বলে ডাকলেও তাদের সম্পর্ক ছিল অনেকটা পিতা-পুত্রের মতো। তার সান্নিধ্য থেকে রাজনীতি বোঝার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক কিছু শিখেছেন তিনি।

সভায় বিএনপির নার্সেস ও স্বাস্থ্য সহকারী সহসম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পৌঁছেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।

রোববার (১৮ অক্টোবর) রোস্টন চেজের নেতৃত্বে ক্যারিবীয়রা বাংলাদেশে এসেছে।

সফরের অংশ হিসেবে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছে।

প্রায় সাড়ে পাঁচ বছর আগে তারা বাংলাদেশ সফর করে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল। এবার বাংলাদেশের সামনে পুরনো হিসাব চুকানোর সুযোগ রয়েছে।

এছাড়া, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নাজমুল হোসেন শান্তর দলের জন্য এই সিরিজে ভালো করার বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশ পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তদের জন্য।

দুই দল এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দুবার জয়লাভ করেছে; ২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়রা আট সিরিজে জয়ী হয়েছে, এবং একটি সিরিজ ড্র হয়েছে।

সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে, যা ১ নভেম্বর পর্যন্ত চলবে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি থেকে শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি থেকে শুরু হবে

ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি শুরু হতে যাচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও সচিব ইয়াসমিন বেগমও উপস্থিত ছিলেন।

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে প্রতি তিনজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


পাকিস্তানে প্রতি তিনজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত

পাকিস্তানে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি তিনজনের একজন বর্তমানে মানসিক ও আচরণগত সমস্যায় ভুগছেন। এই তথ্যটি দেশটিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে পরিচালিত একটি গবেষণায় উঠে এসেছে।

গবেষকরা জানাচ্ছেন, পাকিস্তানে মানসিক স্বাস্থ্য বিষয়ক এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় ও বিস্তৃত গবেষণা এটি। পাঁচ বছর ধরে চলা এই গবেষণাটি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।

সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন করাচির হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজা-উর-রহমান। এই গবেষণায় যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিক্যাল স্কুল, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং পাকিস্তানের বিভিন্ন মনোরোগ চিকিৎসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

যেসব তথ্য উঠে এসেছে

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় পাকিস্তানের চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। গবেষণার ফলাফল অনুযায়ী, বর্তমানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানসিক ও আচরণগত সমস্যায় আক্রান্ত। জীবনের কোনো এক পর্যায়ে এ ধরনের সমস্যায় ভুগেছেন ৩৮ শতাংশ।

গবেষণার অন্যান্য তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত হওয়ার মানদণ্ড পূরণ করেন। ১০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক বিষণ্নতায় ভুগছেন। গবেষণার আগের একমাসে ৬ শতাংশের আত্মহত্যার চিন্তা হয়েছিল।

এছাড়া মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সম্পর্কও পাওয়া গেছে। বয়স্ক ব্যক্তি, কম শিক্ষিত, নিম্ন আয়ের মানুষ, বেকার এবং বিধবা, তালাকপ্রাপ্ত বা স্বামী-স্ত্রী থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের মধ্যে এ ধরনের মানসিক সমস্যার হার বেশি।

এসব সমস্যার কারণে পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক ও কর্মক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

নীতিনির্ধারণে সহায়তা করবে গবেষণা

গবেষণার প্রধান গবেষক অধ্যাপক রাজা-উর-রহমান বলেন, "পাকিস্তানে কার্যকর মানসিক স্বাস্থ্যনীতি ও চিকিৎসাসেবা গড়ে তোলার জন্য এ গবেষণা প্রয়োজনীয় তথ্য দেবে।" তিনি আরও জানান, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, কোথায় সহায়তার প্রয়োজন বেশি এবং চিকিৎসাসেবার কতটা ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করতে গবেষণাটি সহায়ক হবে।

পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জরিপের এলাকা নির্ধারণ এবং নমুনার আকার নির্ধারণে সহায়তা করেছে জানিয়ে তিনি বলেন, জরিপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

এ গবেষণার ফল মানসিক অসুস্থতা নিয়ে সামাজিক নেতিবাচক ধারণা কমাতে এবং রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেছেন গবেষকরা। গবেষণার জ্যেষ্ঠ সহলেখক ও যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিক্যাল স্কুলের অধ্যাপক আনজুম মেমন বলেন, "কয়েক দশক ধরে পাকিস্তানের নীতিনির্ধারকদের স্থানীয় পর্যায়ের খণ্ডিত গবেষণা অথবা আন্তর্জাতিক হিসাবের ওপর নির্ভর করতে হয়েছে।" নতুন গবেষণায় প্রথমবারের মতো দেশজুড়ে মানসিক ও আচরণগত সমস্যার প্রকৃত ব্যাপ্তি সম্পর্কে জাতীয় পর্যায়ের তথ্য পাওয়া গেছে।

তার মতে, পাকিস্তানের পাশাপাশি একই ধরনের সমস্যার মুখে থাকা নিম্ন ও মধ্যম আয়ের অন্যান্য দেশের নীতিনির্ধারক এবং স্বাস্থ্যসেবা পরিকল্পনাকারীরাও এ তথ্য থেকে উপকৃত হতে পারেন।

মানসিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর সুপারিশ

গবেষকেরা মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করা, কমিউনিটিভিত্তিক সহায়তা বাড়ানো এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ জোরদার করার সুপারিশ করেছেন। মানসিক অসুস্থতা নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা কমাতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তারা।

পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি অধ্যাপক ওয়াজিদ আখুন্দজাদা বলেন, "দেশটিতে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে।" বিশেষায়িত চিকিৎসাসেবার অভাব এবং প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাজীবীর স্বল্পতা এর অন্যতম কারণ। তার মতে, গবেষণার ফল ভবিষ্যতে নীতিনির্ধারণ, চিকিৎসাসেবার পরিকল্পনা, জনবল প্রশিক্ষণ এবং কমিউনিটিভিত্তিক সহায়তা কর্মসূচি তৈরিতে কাজে লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%