ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভোক্তাদের জন্য সুখবর: ৬০টি নিত্যপণ্যে মিলতে পারে বিশাল করছাড়, ভোজ্যতেলে কর নেই ১০ বছর!


ভোক্তাদের জন্য সুখবর: ৬০টি নিত্যপণ্যে মিলতে পারে বিশাল করছাড়, ভোজ্যতেলে কর নেই ১০ বছর!

দেশের সাধারণ মানুষকে উচ্চ মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে কিছুটা স্বস্তি দানের উদ্দেশ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করতে ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে করের হার একধাক্কায় ব্যাপক হারে কমানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য ও নিত্যপণ্যের খরচ কমিয়ে আনাই সরকারের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

৫, ২ ও ১ শতাংশের পরিবর্তে নতুন বাজেট প্রস্তাবনায় করের হার মাত্র ০.৫% নির্ধারণের প্রস্তাব দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

এতদিন মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য আমদানির বা সরবরাহের ক্ষেত্রে করদাতাদের ৫ শতাংশ, ২ শতাংশ কিংবা ১ শতাংশ হারে উৎসে কর পরিশোধ করতে হতো। নতুন প্রস্তাবনায় এই বিদ্যমান সব হার একবারে হ্রাস করে মাত্র ০.৫ শতাংশ (দশমিক পাঁচ শতাংশ) নির্ধারণের প্রস্তাব করা হতে পারে।

সরকারের এই কর ছাড়ের তালিকায় থাকতে পারে সাধারণ মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬০টি পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি এবং ভোজ্যতেল।

এছাড়া গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ এবং বিভিন্ন প্রকার বীজও থাকতে পারে এই তালিকায়।

এই কর ছাড় হলে পাইকারি ও খুচরা বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের কার্যকর করভার কমে যাওয়ার কারণে ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য হ্রাস পাবে এবং দীর্ঘদিন ধরে বজায় থাকা মূল্যস্ফীতির চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।

আরও পড়ুন: ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

নিত্যপণ্যের বাজারের স্বস্তি কেবল এই ০.৫ শতাংশ উৎসে করের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী ব্যবসায়ের জন্য আগামী ১০ বছরের জন্য শূন্য (০%) শতাংশ কর হারের ঐতিহাসিক প্রস্তাব করা হতে পারে। এর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা বা অন্যান্য তৈলবীজের তেলের দাম ভবিষ্যতে আরও সাশ্রয়ী হতে পারে।

খাদ্যপণ্যের পাশাপাশি জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রেও স্বস্তির খবর থাকছে বাজেটে। রিফাইনারি বা শোধনাগার কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান উৎসে কর কর্তনের হার ১.৫% থেকে কমিয়ে ১% করার প্রস্তাব দেওয়া হতে পারে, যা সামগ্রিক পরিবহন ও উৎপাদন খরচ কমাতে পরোক্ষ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকুন্দিয়ায় তিন মাদক কারবারিকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


পাকুন্দিয়ায় তিন মাদক কারবারিকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করার পর স্থানীয়রা তাদের গণপিটুনি দেয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনা সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার চরপলাশ গ্রামে ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন মিয়া, আসাদ মোড়লের ছেলে সাফুল মিয়া এবং গিয়াস উদ্দীনের ছেলে ফারজুল।

স্থানীয়দের অভিযোগ হলো, চরপলাশ এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের বিস্তার ঘটছে। মাদকসেবী ও মাদক কারবারিদের জন্য এলাকার পরিবেশ বেশ নষ্ট হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী একাধিকবার মাদকবিরোধী সমাবেশও আয়োজন করেছে, কিন্তু তাদের আহ্বান তাতে কোনো পরিবর্তন আনতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে এলাকাবাসী এবং ছাত্র-জনতা অভিযুক্ত তিনজনকে আটক করে। এরপর তাদের গলায় জুতার মালা পরিয়ে মারধর করেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চারপলাশ গ্রামের বাসিন্দা বুলবুল মিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণেই এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, ‘উত্তেজিত জনতার কাছ থেকে তিনজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতে পাঠানোর জন্য মামলার পর মঙ্গলবার তাদের প্রস্তুতের কাজ হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বড় ঘোষণা, আয় হতে পারে ১০০% করমুক্ত!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বড় ঘোষণা, আয় হতে পারে ১০০% করমুক্ত!

দেশের তরুণ প্রজন্ম, ফ্রিল্যান্সার এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একটি ঐতিহাসিক ঘোষণা আসতে পারে। প্রযুক্তি খাতের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য, সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন থেকে প্রাপ্ত আয়কে সম্পূর্ণ আয়কর মুক্ত করার প্রস্তাব করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের উদ্দেশ্য দেশের নতুন প্রজন্ম ও ডিজিটাল অর্থনীতির চাকা সচল রাখা। এজন্য বিশাল এই ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ট্যাক্স একবারে 'শূন্য' হতে পারে। এতদিন ফ্রিল্যান্সিং বা মেধাভিত্তিক আইটি খাতের কিছু ক্ষেত্রে জটিলতা থাকলেও, এবারের বাজেটে স্পষ্টভাবে তরুণদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

বাজেটের সম্ভাব্য প্রস্তাবনা অনুযায়ী, সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। এছাড়া, ইউটিউব, ফেসবুক বা অন্য যেকোনো প্ল্যাটফর্মে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয়ও সম্পূর্ণ করমুক্ত রাখার প্রস্তাব করা হতে পারে। এর ফলে, দেশের লাখ লাখ ফ্রিল্যান্সার, ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা তাদের কষ্টার্জিত আয়ের ওপর শতভাগ করমুক্ত সুবিধা উপভোগ করতে সক্ষম হবেন।

কেবল ব্যক্তিকেন্দ্রিক ফ্রিল্যান্সিং-ই নয়, নতুন আইডিয়া নিয়ে আইটি বা প্রযুক্তিনির্ভর ব্যবসা শুরু করতে যাচ্ছেন এমন উদ্যোক্তাদের জন্যও রয়েছে বড় চমক। নতুন স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স বা ব্যবসায়িক লেনদেনের ওপর কর হার ০% (শূন্য শতাংশ) করার প্রস্তাব দেওয়া হতে পারে।

প্রযুক্তি ও ক্ষুদ্র ব্যবসায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধির জন্য বাজেটে বিশেষ ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের ক্ষেত্রে ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হলেও, নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য এই সীমা বাড়িয়ে ৭০ লাখ টাকা করার একটি প্রস্তাব রয়েছে। অর্থাৎ, যদি এটি কার্যকর হয়, তখন ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার হলে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের কোনো আয়কর দিতে হবে না।

ঢাকার বাইরে নতুন আইটি ও টেক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার কেউ থাকতে পারে। তরুণদের কর্মসংস্থান ঢাকার বাইরে ছড়িয়ে দিতে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে যেকোনো উৎপাদনমুখী শিল্প, প্রযুক্তি বা পর্যটন খাতের স্থাপনা ও যন্ত্রপাতির বিনিয়োগের ওপর বিশেষ অবচয় সুবিধা প্রদান করা হতে পারে। এর ফলে বিনিয়োগকারীরা প্রথম বছরে ৬০% এবং দ্বিতীয় বছরে ৪০% হারে ত্বরান্বিত অবচয় সুবিধা পাবেন, যা তরুণদের নতুন আইটি পার্ক বা টেক ফার্ম তৈরিতে উদ্বুদ্ধ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

 

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে রোববার পুলিশ ও সদ্য নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলস্বরূপ অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সরকারি এক কর্মকর্তার বরাতে এ খবর জানা যায়।

এজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) লিয়াকত আলী মালিক জানিয়েছেন, সংঘর্ষের মাঝে ২৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এরপর রোববার গভীর রাতে ৩০ জনকে আটক করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে কয়েকদিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। গত শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চারজন সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে, গত শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ রয়েছে। ওই ব্যবসায়ীর মৃত্যুর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

কর্মকর্তাদের দাবি, রোববার বিক্ষোভকারীরা রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ)-এ হামলা চালিয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, যখন পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চেষ্টা করে তখন উত্তেজিত জনতা তাদের মুখোমুখি হয়। পরে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, তবে এতে কেউ আহত হয়নি।

স্থানীয়দের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে যেহেতু পুরো অঞ্চলে মোবাইল ডেটা সেবা বন্ধ থাকায় তথ্যপ্রবাহ সীমিত হয়ে পড়েছে। খবর দ্য ডনের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রথম নারী উপাচার্য, অধ্যাপক তাহমিনা আখতার

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রথম নারী উপাচার্য, অধ্যাপক তাহমিনা আখতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক,তাহমিনা আক্তার।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন,সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আইন ২০১৬ এর ১০(১) ধারা অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে অধ্যাপক, তাহমিনা আখতার নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে। উপাচার্য হিসেবে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%