ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

লংমার্চ থেকে ফেরার পথে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০


লংমার্চ থেকে ফেরার পথে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে ফেরার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে যখন চালক হঠাৎ সামনে চলে আসা এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলে ওই পথচারী নিহত হন এবং বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

শনিবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৪৫)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষ করে ঘোনা ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ যাত্রীদের বহনকারী একটি বাস সাতক্ষীরার দিকে ফিরছিল। কুমিরা বাজার মোড়ে পৌঁছানোর পর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ দৌড়ে বাসের সামনে চলে আসেন। চালক তাকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান এবং বাসের যাত্রীরা আহত হন।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

ঘটনার খবর পেয়ে তালা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। বাসের নিচে চাপা পড়া ও ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মো. সম্রাট (২৫), মো. কামাল (৪৫), সাইফুল্লাহ, আবু তাহের ও কামরুল হাসানের নাম জানা গেছে। এছাড়া আরও চারজন আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, "খুলনা থেকে লংমার্চ শেষ করে আমাদের ঘোনা ইউনিয়নের একটি গাড়ি নেতাকর্মীদের নিয়ে ফিরছিল। পথিমধ্যে কুমিরা বাজার মোড়ে পথচারী আব্দুল খালেক হঠাৎ গাড়ির সামনে চলে এলে তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ওই পথচারী নিহত হন। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।"

নিহত আব্দুল খালেকের শ্বশুর কেরামত আলী শোকে বিহ্বল হয়ে বলেন, "আমার জামাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে সবার অজান্তে তিনি রাস্তায় চলে আসেন। তাকে বাঁচাতে গিয়েই এই নির্মম দুর্ঘটনাটি ঘটেছে।"

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে এবং খাদ থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানি গণমাধ্যমে তারেক রহমানের সফর : ব্যাপক আগ্রহ ও কৌশলগত গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ এম


জাপানি গণমাধ্যমে তারেক রহমানের সফর : ব্যাপক আগ্রহ ও কৌশলগত গুরুত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সফর জাপান, জাপানি গণমাধ্যমের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এনএইচকে, টিভি আসাহি, সানকেই, কিয়োদো এবং জিজি প্রেসসহ শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি সংবাদমাধ্যম সফরের কর্মসূচি, দুই সরকারপ্রধানের বৈঠক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। জাইকা এবং বিভিন্ন ব্যবসায়িক সংবাদমাধ্যমও সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর, টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের শীর্ষ বৈঠকটি জাপানি গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পায়। আনুষ্ঠানিক অভ্যর্থনা, গার্ড অব অনার, করমর্দন, দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের ছবি ও ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

এনএইচকে ‘উচ্চপর্যায়ের বৈঠকে অর্থনীতি ও নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যেখানে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা খাতে দুই দেশের অংশীদারত্ব তুলে ধরা হয়। সানকেই অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে। কিয়োদোর প্রতিবেদন ইয়াহু নিউজ জাপানেও প্রকাশিত হয়, যেখানে জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা এবং আগামী বছরে বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।

জিজি প্রেসের প্রতিবেদন নিপ্পন ডটকমে প্রকাশিত হয়, যেখানে আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত জাপানি বিনিয়োগের পরিকল্পনা এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে জাপানের টহল জাহাজ দেওয়ার সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখ করা হয়। টিভি আসাহির প্রতিবেদনে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।

জাইকা ২৮ অক্টোবর তাদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংস্থাটির প্রেসিডেন্ট আকিহিকো তানাকার বৈঠকের খবর প্রকাশ করে, যেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা গণপরিবহন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়গুলো তুলে ধরা হয়। একই দিনে জাপানি প্রতিষ্ঠান উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ উইক’ প্রতিষ্ঠার খবর পিআর টাইমসে প্রকাশিত হয়।

সামগ্রিকভাবে জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে অর্থনৈতিক অংশীদারত্ব, জাপানি বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। বিশেষ করে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা এবং বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি অঞ্চল উন্নয়নে দুই দেশের সহযোগিতার বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সব মিলিয়ে জাপানি গণমাধ্যম তারেক রহমানের সফরকে বাংলাদেশ-জাপান সম্পর্কের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বের নিরিখে ব্যাপক আগ্রহের সঙ্গে তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


সাত দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন আইজিপি

আজ রোববার সকালে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি ইন্টারপোল গ্লোবাল বায়ো সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

সকাল ৭টায় তিনি ফ্রান্সের দিকে রওনা দেবেন। এই কনফারেন্সে তার অংশগ্রহণ আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু

নাটোর, ৩১ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, স্কাউট সদস্যরাই ভবিষ্যতে দেশের কাণ্ডারী হয়ে উঠবে।

শনিবার নাটোরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ শিরোনামে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে হুইপ এই কথা বলেন।

রুহুল কুদ্দুস দুলু উল্লেখ করেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। তারা নিজেদের এবং পরিবেশকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব গ্রহণ করবে।

হুইপ আরও বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় নিরলসভাবে নিয়োজিত রয়েছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা এবং একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন। ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর শেষ হবে।

ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


জয়পুরহাটে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সড়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার আপলা পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।

পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ধ্যার সময় জয়পুরহাট অভিমুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে পা বিচ্ছিন্ন হওয়া গুরুতর আহত এনামুল হক মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাক চালক এবং হেলপার এখনও পলাতক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%