০৪:৫০ পি.এম
মেহেরপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিম উদ্দীনের শিশুকন্যা আফরিন (৪) এবং মাহিমের নাতি যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আকবার (১০)।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম উদ্দীন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের আরিফুল ইসলামের ইজিবাইকযোগে বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা শিশু আফরিন ও আকবারকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকবার আলী।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন