০৮:২৮ পি.এম
চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জেলা নির্বাচন অফিস মোট চার স্তরের নির্বাচনের জন্য খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে। একইসঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটারসংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকার তথ্যানুসারে, চার স্তরের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ১৫ লাখেরও বেশি। ভোটকেন্দ্রের সংখ্যা ৪ হাজার ২০০-এরও বেশি এবং ভোটকক্ষের সংখ্যা ২২ হাজারের বেশি।
চট্টগ্রাম জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আজ সোমবার প্রকাশিত এই খসড়া তালিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত খসড়া তালিকা নিয়ে যদি কোনো দাবি বা আপত্তি থাকে, তাহলে আগামী ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে তা জানাতে হবে। এই দাবিগুলি এবং আপত্তিগুলি যাচাই-বাছাই ও নিষ্পত্তির পর ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৯১ হাজার ৬৩০, নারী ভোটা ৯ লাখ ৬৭ হাজার ২২৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫১ জন। সিটি করপোরেশন এলাকায় মোট ৭২৫টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সকল ভোটকেন্দ্রই স্থায়ী। এই কেন্দ্রগুলোতে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৯৫৭টি, যার মধ্যে স্থায়ী ৩ হাজার ৬৭১টি এবং অস্থায়ী ২৮৬টি।
চট্টগ্রামের ১৬টি উপজেলা পরিষদের জন্য খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৫ লাখ ১৬ হাজার ৮০৪, নারী ২২ লাখ ৫০ হাজার ৯৭০ এবং হিজড়া ভোটার ১৭ জন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এসব উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৪৭৫টি। সবগুলোই স্থায়ী ভোটকেন্দ্র। মোট ভোটকক্ষ সংখ্যা ৯ হাজার ১৪৩টি, যার মধ্যে স্থায়ী ৮ হাজার ৭৭৫টি এবং অস্থায়ী ৩৬৮টি।
চট্টগ্রামের ১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ২৪৩ এবং নারীর সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। পৌরসভার ভোটকেন্দ্রের সংখ্যা ২১৯টি, যার মধ্যে স্থায়ী ২১৫টি ও অস্থায়ী ৪টি। ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৯৫টি, যেখানে স্থায়ী ১ হাজার ১৯টি এবং অস্থায়ী ৭৬টি।
চট্টগ্রামের ১৬টি উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের খসড়া তালিকায় মোট ভোটার রয়েছে ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ২২ লাখ ৪১ হাজার ৬৬৪, নারী ২০ লাখ ৩ হাজার ৯৮৮ এবং হিজড়া ভোটার ১৭ জন। ইউনিয়ন পরিষদ নির্ধারিত ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৭৮১টি, যার মধ্যে স্থায়ী ১ হাজার ৭২২টি ও অস্থায়ী ৫৯টি। ভোটকক্ষের সংখ্যা ৮ হাজার ১৯৩টি, যেখানে স্থায়ী ৭ হাজার ৬৮৩টি ও অস্থায়ী ৫১০টি।
তবে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না সীমানা পুনর্গঠন ও পুনর্বিন্যাসজনিত জটিলতার কারণে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, খসড়া তালিকার যেকোনো ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নিয়ে যদি আপত্তি থাকে, তবে ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে আবেদন করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে।
এরপর সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ ২৩ আগস্টের মধ্যে দাবির শুনানি ও নিষ্পত্তি করবেন। সব প্রক্রিয়া শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
এই খসড়া তালিকার প্রকাশের মাধ্যমে চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগোলো।
আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন