প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
শিহাবের এই সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর সহানুভতি ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা এবং উপহার পাঠিয়েছেন।
আজ সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় শিহাবের অসাধারণ ফলাফলের বিষয়টি।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আতিকুর রহমান রুমন নামক অতিরিক্ত প্রেস সচিব উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাবাজারে শিহাবের বাসায় গিয়ে প্রধানমন্ত্রী পক্ষ থেকে একগুচ্ছ ফুল, মিষ্টি এবং অনুপ্রেরণামূলক গল্পের বই তুলে দেন।
এদিকে, শিহাবের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তাও পৌঁছে দেওয়া হয়।
উপহার হস্তান্তরের সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
শিহাব নিখোঁজ বাবার স্মৃতি ও চরম অনিশ্চয়তার মাঝে বেড়ে উঠলেও তার এই ফলাফল পরিবার এবং স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন