ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তানজিদ


সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তানজিদ

অবশেষে, শাহরিয়ার নাফিস দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পর সঙ্গী পেয়েছেন। এটি কেবল তার জন্য নয়, বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার একমাত্র ব্যাটার ছিলেন সাবেক ওপেনার নাফিস।

আজ, দ্বিতীয় ব্যাটার হিসেবে, সেঞ্চুরি অর্জন করেছেন এক এবং একমাত্র বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ার শুরুর দ্বিতীয় টেস্টেই তিনি অভিষেক সেঞ্চুরি করেছেন। তানজিদ তার ১৮৮ বলের ইনিংসে তিন অংক স্পর্শ করেন। ইনিংসটির মধ্যে তিনি ৮টি চার এবং ১টি ছক্কা মারেন।

তানজিদ একটি ইতিহাস গড়া সেঞ্চুরি পেয়েছেন। নাফিসের পর তিনি শুধু দ্বিতীয় ব্যাটারই নন, বরং অস্ট্রেলিয়াতে প্রথম সেঞ্চুরিয়ানও। তিন অংক স্পর্শ করার পর তার উদযাপন ছিল সত্যিই দেখার মতো। লায়নের বলে লং অফে বল পাঠিয়ে পিচের মধ্যভাগে এসে সেঞ্চুরি উদযাপন করেন তানজিদ। এরপর সিঙ্গেল পূর্ণ করার পর এক হাতে হেলমেট ও ব্যাট উঁচিয়ে তিনি উদযাপন করেন। তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি। এটি ছিল তাঁর অভিষেক সেঞ্চুরি, তাও আবার অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, তাদের মাঠে।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

২০০৬ সালের ১৩৮ রানের ইনিংসে নাফিস ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন। ওপেনিংয়ে নেমে ১৮ চারে খেলেছিলেন। এখন তানজিদের সামনে নাফিসের ইনিংসকে পেছনে ফেলার সুযোগ রয়েছে। তানজিদের কাঁধে বর্তমানে বাংলাদেশ দলের জন্য বড় লিড এনে দেওয়ার দায়িত্ব রয়েছে।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৩২ রানের লিড পেয়েছে। তানজিদের সঙ্গে বর্তমানে ব্যাটিংয়ে আছেন ফিফটি হাঁকানো নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েছেন। অধিনায়ক শান্ত ৫০ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান।

এর আগে, মমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ ১০২ রান যোগ করেছেন। মমিনুল ৪৯ রানে আউট হন। অন্যদিকে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়েছে। প্রতিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। অন্যান্য ৪ উইকেট ভাগ করে নেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৮ এম


সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সাথে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ো বাতাসের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এমন পরিস্থিতির আশঙ্কায় ছয় জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সবজির দাম স্থিতিশীল, কমেছে ডিম ও কাঁচামরিচের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪২ এম


রাজধানীতে সবজির দাম স্থিতিশীল, কমেছে ডিম ও কাঁচামরিচের দাম

রাজধানীর কাঁচাবাজারে কিছু কিছু সবজির দাম কমলেও বেশিরভাগ সবজির দাম রয়েছে স্থিতিশীল। তবে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে। স্বস্তি ফিরেছে ডিমের বাজারেও। অন্যদিকে মুরগি ও মাছের দামেও বড় কোনো পরিবর্তন নেই।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে প্রায় ৩০ টাকা। এছাড়া ঢ্যাঁড়শ ৬০ টাকা, কচু ৬০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ টাকা এবং কাঁকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা আনিস মিয়া বলেন, কাঁচামরিচের সরবরাহ কিছুটা বেড়েছে। তাই গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। তবে অন্যান্য সবজির সরবরাহ ও চাহিদা মোটামুটি স্বাভাবিক থাকায় সেগুলোর দামে বড় কোনো পরিবর্তন নেই।

বাজার করতে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে বেগুন ও করলার মতো কিছু সবজির দাম এখনো বেশি। বাজারের সব পণ্যের দাম কমলে সাধারণ মানুষের জন্য সুবিধা হতো।

আরেক ক্রেতা উজ্জ্বল বলেন, সবজির দাম খুব একটা বাড়েনি, এটাও স্বস্তির বিষয়। তবে সংসারের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে বাজার করতে গেলে এখনো হিসাব করে কিনতে হচ্ছে।

এদিকে মুরগির বাজারে কোনো পরিবর্তন নেই। প্রতিকেজি ব্রয়লার বা পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সোনালি মুরগি ৩৪০ টাকা এবং লেয়ার মুরগি ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতা সোলায়মান বলেন, বাজারে সরবরাহ মোটামুটি স্বাভাবিক আছে। তাই মুরগির দামও গত সপ্তাহের মতোই রয়েছে।

ডিমের বাজারে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা কমেছে দাম। বর্তমানে সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা এবং লাল ডিম ১৪০ টাকা ডজন। ডিম বিক্রেতা বলেন, সরবরাহ বাড়ায় ডিমের দাম কিছুটা কমেছে। সামনে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম স্থিতিশীল থাকতে পারে।

মাছের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি চাষের পাঙাস বিক্রি হচ্ছে ২২০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, চাষের কৈ ২০০ টাকা, চাষের শিং ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং রুই ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে। মাছ বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ ও চাহিদা প্রায় স্বাভাবিক থাকায় দামেও বড় কোনো পরিবর্তন হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্রি হচ্ছে হামজাদের ক্লাব, দাম কত?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৫ এম


বিক্রি হচ্ছে হামজাদের ক্লাব, দাম কত?

ইংলিশ ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা চৌধুরী। আবারও ক্লাবটি মালিকানা বদলের পথে রয়েছে। ক্লাবটির মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৩শ’ কোটি টাকার বেশি) দামে লেস্টারকে বিক্রি করতে আগ্রহী বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

একসময় প্রিমিয়ারে খেলা লেস্টার বর্তমানে খেলছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপের ২৪ দলের মধ্যে ২৩তম স্থান অর্জন করে তারা অবনমনের কবলে পড়েছে। আর্থিক অনিয়মের কারণে তাদের মৌসুমে ছয় পয়েন্টও জরিমানা গুনতে হয়েছে।

২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাই শ্রীবদ্ধনপ্রভা লেস্টারের মালিকানা গ্রহণ করেন। এর আগে এই ক্লাবটি ছিল মিলান মান্দারিচের মালিকানায়। কিং পাওয়ারের সঙ্গে জার্সি স্পনসরশিপ চুক্তির পর তাদের হাতে ক্লাবটি স্থানান্তরিত হয়।

কিং পাওয়ারের অধীনে লেস্টার দ্রুত ইংলিশ ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ২০১৪ সালে তারা প্রিমিয়ার লিগে ফিরে আসার পর মাত্র দুই বছরের মধ্যে অসাধ্য সাধন করে। ২০১৫-১৬ মৌসুমে তারা ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো বড় ক্লাবগুলোকে পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নেয়। ২০২১ সালে এফএ কাপও জেতে ক্লাবটি, যা ছিল তাদের ইতিহাসের প্রথম।

কিন্তু এই সাফল্যের পর সাম্প্রতিক বছরগুলোতে লেস্টারের আর্থিক ও মাঠের পরিস্থিতি ক্রমাগত অবনতি ঘটেছে। গত দুই মৌসুমের অবনমন ঘটেছে তাদের। ২০১৮ সালে ক্লাবের মালিক ভিচাই একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

বর্তমানে কিং পাওয়ার লেস্টারকে নতুন মালিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য বিক্রয়মূল্য ২০০ মিলিয়ন পাউন্ড বা ৩৩শ’ কোটি টাকার বেশি হতে পারে। তবে লেস্টার থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ এম


প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়িতে চুরি করার সময় নাঈম (২৫) নামে এক ছাত্রলীগ নেতা স্থানীয়দের হাতে আটক হন। আটকের পূর্বে ওই যুবকের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী, মেয়ে এবং একজন প্রতিবেশীসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০ টার সময় স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত নাঈম স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার ছেলে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির কাছে একটি সুপারি গাছ বেয়ে উঠে নাঈম ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশের সময় ইলিয়াস হোসেনের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখে ফেলেন। নাজমা মোবাইল ফোনে বিষয়টি জানানোর চেষ্টা করলে নাঈম তাকে বাধা দেন। একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে নাজমাকে আঘাত করেন। নাজমার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে আসলে তাকেও আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ছেলে নুহিন মিয়া তাদের উদ্ধারে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এসে নাঈমকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন নাজমা আক্তার বলেন, "ঘরে কাজ করার সময় হঠাৎ দেখি নাঈম সুপারি গাছ বেয়ে ঘরে ঢুকেছে। আমি মোবাইলে ফোন করতে গেলে সে বাধা দেয়। পরে চিৎকার করলে ছুরি দিয়ে আমাকে আঘাত করে। আমার মেয়ে ও প্রতিবেশী নুহিন এগিয়ে এলে তাদেরও আহত করা হয়।"

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, "পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দস্যুতার সময় স্থানীয়রা নাঈম নামে এক যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%