১২:৫০ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে। আবেদনের সময়সীমা থাকবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮০তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
সভায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি ইউনিটের মাধ্যমে।
ইউনিটগুলোর মধ্যে রয়েছে—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভিত্তিক ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভিত্তিক ইউনিট-ই।
র্য অভিনয় করা ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ইউনিট এ-এর ভর্তি পরীক্ষা হবে ১ জানুয়ারি ২০২৭, ইউনিট ই-এর ৮ জানুয়ারি, ইউনিট বি-এর ১৫ জানুয়ারি, ইউনিট সি-এর ২২ জানুয়ারি এবং ইউনিট ডি-এর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ইউনিট-এ, বি, সি ও ই-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার এবং ইউনিট ডি-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং বিভিন্ন বিভাগীয় শহরে ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
ইউনিট-এ: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
ইউনিট-বি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
আরও পড়ুন: চুয়েটের শিক্ষা কার্যক্রম ৩৬ দিন পর আংশিক শুরু, আন্দোলন অব্যাহত
ইউনিট-সি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
ইউনিট-ডি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
ইউনিট-ই: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
এদিকে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন