ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইসিটি মন্ত্রী


মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সোমবার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, আশাগ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ। এসময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ও প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ সকল সদস্য ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিম উদ্দিন আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নাজিম উদ্দিন আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সফল ভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।

তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাভার আমিনবাজারে সক্রিয় থাকাকালীন গুলি বিদ্ধ হন। ওই সময় জীবনের ঝুঁকি থাকায় গুলি অপসারণ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে লিভারে দুটি গুলি নিয়ে কষ্ট ভোগ করছেন।

গত ৩০ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নিউ জার্সিতে অস্ত্রোপচারটি অনুষ্ঠিত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুণগত খাদ্য সরবরাহ নিশ্চিত করাই ব্যবসার প্রধান চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


গুণগত খাদ্য সরবরাহ নিশ্চিত করাই ব্যবসার প্রধান চ্যালেঞ্জ

 

সোমবার রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারে কথা বলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন, গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই ব্যবসার মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, সাময়িক লাভের চিন্তা না করে একটি সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিগুণও বজায় রাখতে হবে।

সোমবার রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি হোটেল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ছাদেকুল ইসলাম।

প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পর্যায়ে সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক ও প্রশিক্ষণসহ প্রচার কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অভিযান চালানোর পাশাপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান যে নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সকলকেই সচেতন হতে হবে।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী অঞ্চলের নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায়, মাঠে ঘাস খাওয়ার সময় বোরো আবাদের ছিঁড়া সেচলাইন থেকে বিদ্যুতায়িত হওয়া একটি গরু বাঁচাতে গিয়ে, কৃষক হাছান আলী (৫০) আহত হয়েছেন। এ ঘটনায়, আহত ছেলে হাছান আলীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন বৃদ্ধা মা হাওয়া বেগম (৭০)। একই সময়, ওই গরুটিও মারা যায়। এ ঘটনা ঘটে সোমবার (১ জুন) সকালে। নিহত হাওয়া বেগম মৃত জালাল উদ্দিনের স্ত্রী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুধকুড়া গ্রামের আলী হোসেনের বোরো আবাদের সেচলাইন ঝড়ের তান্ডবে ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সোমবার সকালে, মাঠে চড়ানো হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে পড়ে। পরে গরুটিকে বাঁচাতে গিয়ে চিকিৎসক হাছান আলী নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময়, তার মা হাওয়া বেগম এগিয়ে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খরব পেয়ে তার মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় অভিযান, জালসহ ট্রলিং বোট আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


ভোলায় অভিযান, জালসহ ট্রলিং বোট আটক

জেলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড ৩টি ট্রলিং জালসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে।

গতকাল রোববার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ওই এলাকা থেকে ৩টি ট্রলিং জালসহ ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এসময় বোটে থাকা জেলেরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, জব্দকৃত জাল ও ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদের সুরক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%