ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে এলপিজি গোডাউনে অভিযান, ১ লাখ টাকা জরিমানা


টাঙ্গাইলে এলপিজি গোডাউনে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে। অভিযানের সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্র জানায়, ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে এলপিজি গ্যাসের আমদানি ও বিক্রি সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে অক্ষমতা এবং অবৈধভাবে গ্যাস আমদানি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠে। এর ফলে প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল গ্যাস জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ভুয়া চিকিৎসক আলীমুল ইসলাম আটক, হাত রাখলেই রোগ নির্ণয়ের ডিভাইস জব্দ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, "অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি আরও জানান, জব্দ করা ৩০০ বোতল গ্যাস সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি: আক্তারুজ্জামান বাচ্চু এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি: আক্তারুজ্জামান বাচ্চু এমপি

মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি উল্লেখ করেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের জন্য কোনো স্থান নেই। অপরাধ করে কেউ রেহাই পাবে না। কঠোর আইনে তাদের বিচার হবে। আইন সবার জন্য সমান। বিগত ১৭ বছরে যে উন্নয়ন হয়নি, তা প্রায় ৮ মাসে হচ্ছে। ইতিহাসে বিরল দক্ষিণ গফরগাঁও উপজেলা নামে নতুন একটি উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। ইতোমধ্যেই উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ বেলাল আহমেদ। সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম সুমন ফরাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহŸায়ক ফজলুল হক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিনসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বিএনপি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।" এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আর দেখতে চান না তিনি। যদি দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। যারা বেহেশতের টিকেট বিক্রি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। দুস্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না, তাদের প্রত্যাখ্যান করতে হবে। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলাকে আলোকিত বিনির্মাণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় তিনি কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এ সংসদীয় আসনে উন্নয়নমূলক কাজের জন্য প্রায় সাড়ে তিন শত কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এখানে একটি স্টেডিয়াম নির্মাণ হবে, ইতোমধ্যে রাস্তা ও ব্রিজ নির্মাণ শুরু হয়েছে। এই অবহেলিত জনপদ চরআলগীর উন্নয়নের দায়িত্ব তিনি নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা

বাংলাদেশের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলজেরিয়া আলোচনা করেছে। এ ছাড়া, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আসন্ন আলজেরিয়া সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে বাংলাদেশের আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হকও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে এলএনজি ও এলপিজি নিয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সমঝোতা স্মারক সইয়ের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’, ঘোষণা একতা কাপুরের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’, ঘোষণা একতা কাপুরের

দীর্ঘ ১৫ বছর পর বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ আবারও ফিরছে। প্রযোজক একতা কাপুর নিশ্চিত করেছেন যে ছবিটির সিক্যুয়েল ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণ করা হবে। নতুন সিনেমাটি আবারও একটি নারীর গল্পকে কেন্দ্র করে তৈরি হবে। তবে, কোন নারীর জীবন থেকে অনুপ্রেরণা নেওয়া হবে, সে সম্পর্কে তিনি এখনো কিছু জানাননি।

সম্প্রতি রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে অংশগ্রহণ করে একতা কাপুর উল্লেখ করেছেন, ‘দ্য ডার্টি পিকচার ২’ তার বর্তমান বড় প্রকল্পগুলোর মধ্যে একটি। প্রথম সিনেমার মুক্তির ১৫ বছর পর তিনি সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন। এবার তিনি এমন একটি গল্প বলতে চান, যা তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

একতা কাপুর বলেন, ‘আমি যে বড় সিনেমাগুলো নির্মাণ করছি, তার মধ্যে একটি হলো দ্য ডার্টি পিকচার ২। ১৫ বছর পর এটি নির্মাণের পরিকল্পনা করছি। এবার আমার মনে হয়েছে, এমন একটি গল্প আছে, যা আমি বলতে চাই।’

প্রথম সিনেমাটি সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। এতে আরো অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। সিনেমাটিতে একজন নারীর ব্যক্তিস্বাধীনতা, যৌনতা এবং সমাজের বিচার করার প্রবণতার মতো বিষয়গুলো উঠে এসেছিল।

সিল্ক স্মিতা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একটি পরিচিত মুখ ছিলেন। তিনি প্রায় ১৮ বছরের অভিনয়জীবনে ৪৫০টির বেশি সিনেমায় কাজ করেছেন। তার স্বতন্ত্র উপস্থিতি তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে, তার ব্যক্তিজীবন ও পেশাগত পরিচয় নিয়ে নানা বিতর্কও ছিল।

একতা কাপুরের মতে, সিল্ক স্মিতাকে শুধুমাত্র ভুক্তভোগী হিসেবে দেখলে তার গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক বাদ পড়ে যায়। বরং তিনি নিজের পরিচয় ও যৌনতা নিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকা একজন নারী হিসেবেই তাকে দেখেছেন।

একতা বলেন, ‘দ্য ডার্টি পিকচার’ ছিল সিল্ক স্মিতাকে নিয়ে। নিজের যৌনতা নিয়ে নিজের অবস্থানে দৃঢ় থাকার কারণে যে নারী নিন্দার শিকার হয়েছিলেন, তার গল্পই সিনেমায় তুলে ধরা হয়েছিল। যৌনতা ব্যক্তির নিজস্ব পছন্দের বিষয়। আমি কখনোই তাকে ভুক্তভোগী হিসেবে দেখিনি; বরং এমন একজন নারী হিসেবে দেখেছি, যিনি নিজের যৌনতা ও পরিচয়কে উদ্‌যাপন করেছিলেন।

সিক্যুয়েলে থাকছে নতুন নারী চরিত্র

‘দ্য ডার্টি পিকচার ২’-এও সিল্ক স্মিতার মতো এক নারীকে কেন্দ্র করে গল্প এগোবে বলে জানিয়েছেন একতা। তবে, সেই নারী কে, তার জীবনের কোন দিক সিনেমায় তুলে ধরা হবে কিংবা গল্পটি বাস্তব কোনো ব্যক্তিকে ঘিরে তৈরি হবে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এদিকে নতুন সিনেমায় বিদ্যা বালান ফিরবেন কি না, তা নিয়েও এখনো কোনো ঘোষণা আসেনি। পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় ও মুক্তির তারিখ—কোনোটিই চূড়ান্তভাবে জানানো হয়নি। সিনেমাটি নিয়ে বিস্তারিত ঘোষণা পরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একতা।

উল্লেখ্য, ২০১১ সালের ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটি সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হলেও তার জীবনের হুবহু চিত্রায়ণ ছিল না। ৩৫ বছর বয়সে চেন্নাইয়ে তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ইন্ডিগো বিমানে পাওয়ার ব্যাঙ্কের আগুন, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


ভারতে ইন্ডিগো বিমানে পাওয়ার ব্যাঙ্কের আগুন, জরুরি অবতরণ

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে পাওয়ার ব্যাঙ্কের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে, হায়দরাবাদে জরুরি অবতরণ করা হয় বলে জানা গেছে। রবিবার একটি বিবৃতির মাধ্যমে বিমান সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে ইন্ডিগো জানায়, দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই-৬১১৫-এর একটি যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ক্যাবিন ক্রু দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। নির্ধারিত নিয়ম অনুযায়ী পাইলটরা বিমানটিকে ঘুরিয়ে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।

এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য গ্রাহকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। আমরা এই অসুবিধা কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। যাত্রীদের জন্য জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং সময়মতো সর্বশেষ তথ্য জানানো হবে। ইন্ডিগো-তে আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ওই ফ্লাইটের এক যাত্রী মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, বিমানের উপরের দিকের লাগেজ রাখার জায়গায় আগুন জ্বলছে। অনেক যাত্রী ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%