ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতা আল মামুনের মৃত্যু


বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতা আল মামুনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির কর্মী সম্মেলন থেকে বাড়ি ফেরার সময় অসুস্থ হয়ে আল মামুন নামে এক ছাত্রদল নেতার মৃত্যু ঘটে। নিহত আল মামুন সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আলাল উদ্দিনের পুত্র। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার বাজারে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে জানা যায়, শনিবার বিকেলে পার্শ্ববর্তী মাওহা ইউনিয়নে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণ করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভুটিয়ারকোনা যান আল মামুন। সন্ধ্যার পর সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সহনাটি ইউনিয়নের পাছার বাজারে পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ খান পাঠান সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "বিএনপির কর্মী সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় পাছার বাজারে চায়ের দোকানে বসেছিলেন মামুন। সেখানে হঠাৎ অসুস্থতাবোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।" ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোফাক্কারুল ইসলাম বলেন, "হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আল মামুনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব প্রাণী দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


আজ বিশ্ব প্রাণী দিবস

প্রকৃতির ভারসাম্য রক্ষা, প্রাণীদের অধিকার সংরক্ষণ এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণ নিশ্চিত করার জন্য রোববার (৪ অক্টোবর) বিশ্ব প্রাণী দিবস পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রাণীকল্যাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিভিন্ন সংগঠন, যারা প্রাণীদের কল্যাণে কাজ করে, তারা নিয়মিতভাবে এই দিবসটি পালন করে আসছে।

বিশ্ব প্রাণী দিবসের মূল উদ্দেশ্য হলো প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করা। বন্য প্রাণী সংরক্ষণের পাশাপাশি পোষা প্রাণী ও মানুষের উপকারে আসা প্রাণীদের সুরক্ষার বিষয়েও সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয় এই দিনে।

এর আগে ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মান লেখক হেনরিক জিম্মারমেন বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথমবারের মতো বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সালে ৪ অক্টোবর দিবসটি পালন শুরু হয়। প্রাণীদের সুরক্ষা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে দিনটি ক্রমেই আন্তর্জাতিক গুরুত্ব লাভ করে।

প্রাণীরা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করা, তাদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে মানুষের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বিশ্ব প্রাণী দিবস সেই দায়িত্বের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ এম


রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঢাকার বাসিন্দারা নানা প্রয়োজনের জন্য দোকানপাট ও মার্কেটগুলোতে যান। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় যে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে।

তাহলে চলুন, রবিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তা জেনে নেওয়া যাক।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ।

বন্ধ থাকবে যেসব মার্কেট

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা, বাংলাদেশ।

রবিবার সকাল ৮টা ৫৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার কর্তৃক প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, দিল্লির বায়ুর মান ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দিল্লির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা, ভারতের, যার স্কোর ১৮৬। কলকাতার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ১৭৭, এবং এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এছাড়া, চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৭৪, এবং পঞ্চম স্থানে মিসরের কায়রো, যার স্কোর ১৬৫। এই শহরগুলোর বাতাসও ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়।

অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটি খুবই অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ৩০১ এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪০৬১ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪১ এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪০৬১ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত দুই দিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে। বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি, ৮১টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা দায়ের করা হয়েছে। লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ৪৬টি সিএনজি, ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা দায়ের করা হয়েছে। ওয়ারী বিভাগে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ড ভ্যান, ৮৩টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি, ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২১৩টি মামলা দায়ের করা হয়েছে। মিরপুর বিভাগে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ড ভ্যান, ৩৯টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৬২টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৫২২টি মামলা দায়ের করা হয়েছে। গুলশান বিভাগে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ড ভ্যান, ১৯১টি সিএনজি, ৫১৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৭১টি মামলা করা হয়েছে। এ ছাড়া, অভিযান চলাকালে মোট ১০০০টি গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%