প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রকৃতির ভারসাম্য রক্ষা, প্রাণীদের অধিকার সংরক্ষণ এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণ নিশ্চিত করার জন্য রোববার (৪ অক্টোবর) বিশ্ব প্রাণী দিবস পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রাণীকল্যাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিভিন্ন সংগঠন, যারা প্রাণীদের কল্যাণে কাজ করে, তারা নিয়মিতভাবে এই দিবসটি পালন করে আসছে।
বিশ্ব প্রাণী দিবসের মূল উদ্দেশ্য হলো প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করা। বন্য প্রাণী সংরক্ষণের পাশাপাশি পোষা প্রাণী ও মানুষের উপকারে আসা প্রাণীদের সুরক্ষার বিষয়েও সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয় এই দিনে।
এর আগে ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মান লেখক হেনরিক জিম্মারমেন বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথমবারের মতো বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সালে ৪ অক্টোবর দিবসটি পালন শুরু হয়। প্রাণীদের সুরক্ষা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে দিনটি ক্রমেই আন্তর্জাতিক গুরুত্ব লাভ করে।
প্রাণীরা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করা, তাদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে মানুষের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বিশ্ব প্রাণী দিবস সেই দায়িত্বের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন